এক্সপ্লোর

Assam Floods: বন্যা পরিদর্শনে হিমন্ত, দেখে বাঁধ ভাঙল আবেগ, জল ঠেলেই 'গামোছা' উপহার, ভাইরাল অসমের ভিডিও

Assam Flood Situation: রবিবার অসমের বরাক এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন হিমন্ত। সেখানে জল ঠেলে বাড়ির বাইরে বেরিয়ে আসেন এক যুবক।

গুয়াহাটি: মহারাষ্ট্র রাজনীতির ভরকেন্দ্র হয়ে উঠেছে অসম। তাতে বন্যার ভয়াবহ চিত্র কার্যতই ঢাকা পড়ে গিয়েছে (Assam Floods)। এমন পরিস্থিতিতে বুকসমান জল ঠেলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে (Himanta Biswa Sarma) অভ্যর্থনা জানাতে দেখা গেল রাজ্যের এক বাসিন্দাকে। বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন হিমন্ত। সেই সময় জল ঠেলে ‘গামোছা’ পরিয়ে হিমন্তকে অভ্যর্থনা জানাতে আসেন ওই যুবক।

বন্যার জল ঠেলে মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা অসমের যুবকের

রবিবার অসমের বরাক এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন হিমন্ত। সেখানে জল ঠেলে বাড়ির বাইরে বেরিয়ে আসেন এক যুবক। নেটমাধ্যমে যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, বহুতল ওই বাড়ির নিচের অংশটি সম্পূর্ণ জলমগ্ন। বাড়ির মূল ফটকটির উপরের সামান্য অংশই জলের উপর জেগে রয়েছে। সেই অবস্থাতেই ফটকের সামনে উঁচু একটি অংশে দাঁড়িয়ে হিমন্তর উদ্দেশে হাত নাড়ছেন ওই যুবক। তাঁর হাতে অসমের সংস্কৃতির প্রতীক ‘গামোছা’ (Viral Video) । 

লাইফ জ্যাকেট পড়ে, নৌকোয় করে ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন হিমন্ত। ওই যুবককে দেখে নৌকোর গতি শ্লথ হয়। এর পর দুই ব্যক্তির সাহায্যে জল ঠেলে হিমন্তর নৌকার কাছে এসে পৌঁছন তিনি। হিমন্তর হাতে তুলে দেন ‘গামোছা’। 

ওই যুবককে ধন্যবাদ জানান হিমন্তও। তিনি বলেন, "পরে কখনও আসব। চা খাব তোমার সঙ্গে বসে। পরে যখন শিলচর আসব, তোমার বাড়িতে আসব।"

অসমের বন্যায় এখনও পর্যন্ত ১২১ জন মারা গিয়েছেন। বন্যার জলে সলিল সমাধি ঘটেছে বহু মানুষের অনেকে আবার ধসে চাপা পড়ে মারা গিয়েছেন। রাজ্যের ৩০টির বেশি জেলা জলমগ্ন বলে জানা গিয়েছে। গত ২৪ ঘণ্টাতেই নতুন করে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: Teesta Setalvad: 'মানবাধিকার রক্ষা কখনও অপরাধ হতে পারে না', তিস্তার মুক্তির দাবি রাষ্ট্রপুঞ্জের আধিকারিকের

এর মধ্যে শিলচরের অবস্থাই সবচেয়ে উদ্বেগজনক। সেখানে গৃহবন্দি স্থানীয় বাসিন্দারা। উদ্ধারকারীরা পর্যন্ত পৌঁছতে পারছেন না। ত্রাণ দিতে গিয়েও ফিরে আসতে হয়েছে। এমন পরিস্থিতিতে ড্রোনে চাপিয়ে যত সম্ভব মানুষকে খাদ্য-সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। 

বন্যায় বিপর্যস্ত অসম

এ দিন শিলচরে গিয়ে হিমন্ত জানান, শিলচরে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনাই এই মুহূর্তে সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি না হলেই পরিস্থিতি ইতিবাচক হতে পারে বলে জানান তিনি 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget