এক্সপ্লোর

Best Electric Scooters: ১ লাখের মধ্যেই পেয়ে যাবেন সেরা মডেল ! বাজার কাঁপাচ্ছে এই ৪ ই-স্কুটার

Best Electric Scooter: পেট্রোলচালিত গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। চারচাকার সঙ্গে দু'চাকার গাড়ির দুনিয়াতেও সাড়া ফেলেছে ইলেকট্রিক স্কুটার। সেরা ৪ এমনই স্কুটার কেমন , দেখে নিন।

Electric Scooter: ইলেকট্রিক স্কুটারই আসলে দেশের ভবিষ্যৎ যানবাহন। পরিবেশ দূষণ রোধে এই ইলেকট্রিক স্কুটারগুলিই ভরসা। তাছাড়া জ্বালানির যে বর্ধিত খরচ তার সঙ্গে পাল্লা দিতেও বাজারে নিত্য নতুন ইলেকট্রিক স্কুটার। শব্দদূষণও ঘটায় না এই ইলেকট্রিক স্কুটারগুলি। পেট্রোলচালিত স্কুটারের তুলনায় এগুলির রানিং কস্ট অনেকটাই কম। চলুন দেখে নেওয়া যাক, ভারতের সেরা ৪ ই-স্কুটারের হাল-হকিকত। অল্প দূরত্বে যাওয়ার জন্য, বাচ্চাদের চালানোর জন্য এই ইলেকট্রিক স্কুটারগুলি দামে ও মানে দুটি ক্ষেত্রেই একেবারে উপযুক্ত।

Yugbike Electric Scooter (Lead Acid Battery)

একবার চার্জ দিলেই ছুটবে ৫০ কিলোমিটার। মাইলেজের দিক থেকে এবং ফ্লেক্সিবিলিটির দিক থেকে তিনটি আলাদা আলাদা মোড রয়েছে এতে। চমকপ্রদ বিষয় হল এতে আবার অ্যান্টি-থেফট অ্যালার্মও রয়েছে। ৬০ ভোল্টের লেড অ্যাসিড ব্যাটারি রয়েছে এই স্কুটারে। উল্লেখ্য যে, ১ বছরের লেড ব্যাটারির ওয়্যার‍্যান্টি, চার্জারের ৬ মাস ওয়্যার‍্যান্টি রয়েছে এই স্কুটারের ক্ষেত্রে। এর দাম পুরোপুরি ৭০ হাজার টাকা।

EOX E1 Electric Scooter

EOX স্কুটারের মধ্যে আছে ২৫০ ওয়াটের BLDC মোটর যা একইসঙ্গে ক্ষমতাসম্পন্ন এবং জলপ্রতিরোধী। সর্বোচ্চ ২৫ কিমি প্রতি ঘন্টায় গতি তুলতে পারবে এই EOX Electric Scooter। এর ডুয়াল ব্রেকিং সিস্টেম শহরের অলিগলিতে চালাতে সাহায্য করে। নিরাপত্তার দিক থেকেও এটি অনেক উন্নত। সামনের চাকায় ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় এতে একটি ড্রাম ব্রেক লাগানো আছে। ২০০ কিলো পর্যন্ত ওজন নিতে পারে এই স্কুটার আমাজনে যার দাম ৭২,৯৯৯ টাকা।

Yugbike Electric Scooter (Lithium Battery)

এই স্কুটারের দাম একটু বেশি, ৯০ হাজার টাকা। কিন্তু দাম বেশি হলে কি হবে, ফিচার্স দেখলে চমকে উঠতে হয়। Yugbike-এর এই মডেলটির ক্ষেত্রে একবার চার্জ দিলে টানা ৭০ কিমি পর্যন্ত যেতে পারে এই স্কুটার। চার্জ দিতে সময় লাগবে প্রায় ৫ ঘণ্টা। সর্বোচ্চ ২৫ কিমি প্রতি ঘণ্টায় গতি তুলতে পারে এই স্কুটার।

Hero V1 Pro VIDA

Hero ব্র্যান্ডও পিছিয়ে নেই এই দৌড়ে। হিরোর নতুন মডেল Hero V1 Pro Electric Scooter। টু-হুইলারের দুনিয়ায় হিরো বরাবর ভরসাযোগ্য ব্র্যান্ড। এর রেঞ্জ ১১০ কিলোমিটার, অর্থাৎ একবার চার্জ দিলে টানা ১১০ কিমি পথ যেতে পারে স্কুটারটি। দামও সেদিক থেকে একটু বেশি ১,৪৫,৯০০ টাকা। নতুনত্ব বলতে ওভার-দ্য-এয়ার প্রযুক্তি। আর এই প্রযুক্তির উপর দাঁড়িয়ে ঘণ্টায় ৮০ কিলোমিটার গতি তুলতে সক্ষম এই হিরো ভি ওয়ান স্কুটার। অন্যান্য বেশ কিছু ফিচার্সের পাশাপাশি এর মধ্যে অতিরিক্ত রয়েছে চারটি মোড- ইকো, রাইড, স্পোর্টস, কাস্টম মোড।

আরও পড়ুন: Top SUV 2023 : মারুতি হোক বা হুন্ডাই ! এ বছর কোন SUV অন্যতম সেরা বাছাই ?

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget