এক্সপ্লোর

Royal Enfield: নয়া লুকে বাজারে এল রয়্যাল এনফিল্ডের এই বাইক, দুরন্ত পাওয়ারট্রেন আর ফিচার্স ! এখন কত দামে পাবেন ?

Royal Enfield Guerrilla 450: রয়্যাল এনফিল্ড গেরিলা ৪৫০ বাইকের ইঞ্জিন বা মেকানিক্যাল স্পেসিফিকেশনে কোনও বদল করা হয়নি। গেরিলা ৪৫০-এ শেরপা ৪৫০ ইঞ্জিন রয়েছে যা কিনা হিমালয়ান ৪৫০ বাইকেও লাগানো রয়েছে।

Royal Enfield Guerrilla 450: রয়্যাল এনফিল্ড বাইকের আলাদা একটা জনপ্রিয়তা রয়েছে দেশের তরুণদের মধ্যে। আর এবারে এই সংস্থা (Royal Enfield Bikes) তার অত্যন্ত জনপ্রিয় বাইক রয়্যাল এনফিল্ড গেরিলা ৪৫০-কে বাজারে এক নয়া অবতারে নিয়ে এসেছে। নতুন রঙের ভ্যারিয়ান্ট (Royal Enfield) জুড়ে গিয়েছে এই বাইকে। একটি নতুন পিক ব্রোঞ্জ রঙে (Royal Enfield Guerrilla 450) দেখা যাচ্ছে এই বাইক যা কেবলমাত্র পাওয়া যাবে মিড-স্পেক ড্যাশ ভ্যারিয়ান্টে। এই নয়া লুকে রয়্যাল এনফিল্ড গেরিলা ৪৫০-কে খুবই শক্তিশালী এবং প্রিমিয়াম লুকের দেখাচ্ছে।

এই বাইকের লুকে নতুন ছোঁয়া দিতে পিক্স ব্রোঞ্জ রঙের ভ্যারিয়ান্ট আনা হয়েছে বাজারে। আর তার সঙ্গেই আপনি পেয়ে যাবেন ড্যাশ ভ্যারিয়ান্টে স্মোক সিলভার রঙ যা আগে কেবলমাত্র বেস স্পেক অ্যানালগ ভ্যারিয়ান্টেই পাওয়া যেত। সংস্থার তরফে জানানো হয়েছে গ্রাহকদের চাহিদার ভিত্তিতেই এই রংটি ড্যাশ ভ্যারিয়ান্টে যুক্ত করা হয়েছে।


Royal Enfield: নয়া লুকে বাজারে এল রয়্যাল এনফিল্ডের এই বাইক, দুরন্ত পাওয়ারট্রেন আর ফিচার্স ! এখন কত দামে পাবেন ?

মোট ৩টি ভ্যারিয়ান্টে আনা হয়েছে এই বাইক

এই বাইকটি এখন বাজারে মোট ৩টি ভ্যারিয়ান্টে পাওয়া যাচ্ছে যার দাম ও ফিচার্স আলাদা আলাদা। এর অ্যানালগ ভ্যারিয়ান্টের দাম মৌলিক ফিচার্স এবং সিলভার স্মোক রঙ আপনি পেয়ে যাবেন, রয়্যাল এনফিল্ড গেরিলার এই বাইকের মডেলের দাম ২ লক্ষ ৩৯ হাজার টাকা। ড্যাশ ভ্যারিয়ান্টের কথা বললে এর দাম হতে চলেছে ২ লক্ষ ৪৯ হাজার টাকা এবং এতে ডিজিটাল ডিসপ্লে, পিক্স ব্রোঞ্জ ও স্মোক সিলভার কালার অপশন রয়েছে।

রয়্যাল এনফিল্ড গেরিলার ফ্ল্যাশ ভ্যারিয়ান্টের কথা বললে, এই ভ্যারিয়ান্টে আপনি পেয়ে যাবেন টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি এবং বোল্ড কালার অপশন। বাইকটির এই ভ্যারিয়ান্টের সর্বোচ্চ দাম রয়েছে ২ লক্ষ ৫৪ হাজার টাকা।


Royal Enfield: নয়া লুকে বাজারে এল রয়্যাল এনফিল্ডের এই বাইক, দুরন্ত পাওয়ারট্রেন আর ফিচার্স ! এখন কত দামে পাবেন ?

কী পাওয়ারট্রেন রয়েছে এই বাইকে

রয়্যাল এনফিল্ড গেরিলা ৪৫০ বাইকের ইঞ্জিন বা মেকানিক্যাল স্পেসিফিকেশনে কোনও বদল করা হয়নি। গেরিলা ৪৫০-এ শেরপা ৪৫০ ইঞ্জিন রয়েছে যা কিনা হিমালয়ান ৪৫০ বাইকেও লাগানো রয়েছে। এমনকী এই ইঞ্জিনের পারফরম্যান্স আরও ভাল হয়েছে এখন। ৪৫২ সিসির সিঙ্গল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন এটি। এই ইঞ্জিনে ৮ হাজার আরপিএমে ৩৯.৫২ বিএইচপি শক্তি এবং ৫৫০০ আরপিএমে ৪০ এনএম টর্ক উৎপন্ন হয়। এই বাইকটিতে স্লিপ ও ক্লাচ অ্যাসিস্ট সহ একটি ৬ স্পিডের গিয়ারবক্স লাগানো রয়েছে।

আরও পড়ুন: TVS Jupiter: ১ টাকারও কম খরচে যাবে ১ কিমি রাস্তা ! কবে আসবে বিশ্বের প্রথম এই CNG স্কুটার ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maruti XL6 Update : টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
Saptahik Rashifal: চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Maruti Brezza Facelift : বাইরে বদল নেই সেরকম, দামেই বাজমাত করবে মারুতি ব্রেজা ফেসলিফ্ট, রয়েছে ৫ পরিবর্তন
বাইরে বদল নেই সেরকম, দামেই বাজমাত করবে মারুতি ব্রেজা ফেসলিফ্ট, রয়েছে ৫ পরিবর্তন

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget