এক্সপ্লোর

TVS Scooter: নতুন লুকে বাজারে এল টিভিএসের এই স্কুটার, দাম ১ লাখের মধ্যেই

TVS Ntorq 125: টিভিএস এনটর্ক ১২৫ মডেলে আবশ্যিকভাবে আপনি পেয়ে যাবেন একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এই স্কুটার ব্লুটুথ কানেক্টিভিটির সঙ্গেই বাজারে আসে। দুটি রাইডিং মোড রয়েছে এই স্কুটারে।

Scooter News: টিভিএস মোটর কোম্পানি সম্প্রতি তাদের পুরনো টিভিএস এনটর্ক মডেলের একটি নয়া ভার্সন বাজারে এনেছে। এতে রয়েছে চারটি রঙের বিকল্প। তিনটি নতুন রঙে এই স্ট্যান্ডার্ড মডেলের স্কুটার বাজারে এসেছে। এই টিভিএস স্কুটারের (TVS Scooter) রেস এক্সপি ভার্সনে জুড়ে গিয়েছে আরেকটি ম্যাট ব্ল্যাক রঙ। এই নতুন রংটা ছাড়া টিভিএস (TVS Ntorq 125) এই স্কুটারে আর কোনও বদল আনেনি।

টিভিএসের এই পুরনো মডেলের নতুন ভ্যারিয়ান্ট

টিভিএসের নতুন ভ্যারিয়ান্টের স্কুটার টিভিএস এনটর্ক ১২৫ এবং টিভিএস এনটর্ক রেস এক্সপি এই দুটি রূপেই ভারতের বাজারে মুক্তি পেয়েছে এই স্কুটার। টিভিএস এনটর্ক ১২৫-এর এক্স-শো রুম দাম শুরু হচ্ছে ৮৬,৮৭১ টাকা থেকে। অন্যদিকে টিভিএস এনটর্ক রেস এক্সপি ভ্যারিয়ান্টের দাম শুরু হচ্ছে ৯৭,৫০১ টাকা থেকে। তবে এই স্কুটারে টিভিএস কোনও প্রযুক্তিগত বদল আনেনি।

নতুন রঙ পেল টিভিএস এনটর্ক

টিভিএস এনটর্কের স্ট্যান্ডার্ড মডেলে তিনটি রঙের ভ্যারিয়ান্ট জুড়ে গিয়েছে। এর মধ্যে রয়েছে টার্কুইজ, হার্লেকুইন ব্লু, নার্ডো গ্রে। এছাড়া টিভিএস এনটর্কের রেস এক্সপি ভার্সনটি নতুন ম্যাট ব্ল্যাক রঙে এসেছে ভারতের বাজারে। এই নতুন ধরনের রঙের ভ্যারিয়ান্ট বাইকপ্রেমীদের চোখ টানবে নিশ্চিতভাবে। টু-হুইলারের দুনিয়ায় একেবারে আধুনিক রূপে এসেছে এই স্কুটার।

টিভিএস এনটর্কের পাওয়ারট্রেন

টিভিএস এনটর্ক ১২৫-এ একটি ১২৪.৮ সিসির ইঞ্জিন রয়েছে যা ৩ ভালভ সমৃদ্ধ। এই ইঞ্জিনে আপনি পাবেন ৯.৫ বিএইচপি শক্তি ৭ হাজার আরপিএমে এবং ১০.৬ এনএম টর্ক ৫৫০০ আরপিএমে। এই একই ইঞ্জিন আবার এনটর্ক রেস এক্সপি মডেলে রয়েছে। তবে এই ভ্যারিয়ান্টটি বেশি শক্তি উৎপাদন করে। এনটর্ক রেস এক্সপি মডেলে ১০.১ বিএইচপি শক্তি ও ১০.৬ এনএমের টর্ক উৎপন্ন করে।

কী ফিচার্স পাবেন এই নতুন ভ্যারিয়ান্টে

টিভিএস এনটর্ক ১২৫ মডেলে আবশ্যিকভাবে আপনি পেয়ে যাবেন একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এই স্কুটার ব্লুটুথ কানেক্টিভিটির সঙ্গেই বাজারে আসে। দুটি রাইডিং মোড রয়েছে এই স্কুটারে, রান অথবা রেস দুটির কোনও একটি মোডে চালানো যাবে এই স্কুটার।

টিভিএসের নতুন মডেল

টিভিএস এনটর্কের ৫টি এডিশন রয়েছে বাজারে। এর সঙ্গে স্কুটারের স্ট্যান্ডার্ড মডেল সহ রেস এডিশন, সুপার স্কোয়াড এডিশন, রেস এক্সপি ও এক্সটি ভ্যারিয়ান্ট নিয়ে এসেছে বাজারে। টিভিএস এনটর্ক এক্সটি ভ্যারিয়ান্ট নিলে আপনি সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনও পাবেন। ভয়েস অ্যাসিস্ট ফিচার্স পাবেন এই স্কুটারে।

আরও পড়ুন: Electric Scooter: ২৫ হাজার টাকা সস্তায় পাবেন এই বৈদ্যুতিন স্কুটার, এক চার্জে ছুটবে ১৯০ কিমি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tata Sierra EV QWD: এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget