এক্সপ্লোর

Father Kills Daughter: ১ থেকে ৫০ লিখতে পারেনি, চার বছরের মেয়েকে আছাড় বাবার, মা এসে দেখলেন সব শেষ

Haryana News: হরিয়ানার ফরিদাবেদের সেক্টর ৫৮ এলাকায় এই ঘটনা ঘটেছে।

নয়াদিল্লি: বাড়িতে পড়াতে বসে শিশুর উপর অকথ্য অত্যাচার। অভিযোগ, শেষে চার বছরের শিশুকে পিটিয়েই মেরে ফেলল বাবা। ভয়ঙ্কর ঘটনা সামনে এল হরিয়ানা থেকে। ১ থেকে ৫০ পর্যন্ত লিখতে না পারাতেই শিশুটিকে তার বাবা পিটিয়ে মেরে ফেলে বলে জানা যাচ্ছে। (Father Kills Daughter)

হরিয়ানার ফরিদাবeদের সেক্টর ৫৮ এলাকায় এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, স্ত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে শিশুটির বাবা, ৩১ বছর বয়সি কৃষ্ণ জয়সওয়ালকে। দায়রা আদালতে তোলা হলে পুলিশ রিম্যান্ডে পাঠানো হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। (Haryana News)

জানা গিয়েছে, কৃষ্ণ আদতে উত্তরপ্রদেশের শোনভদ্রের খেরাটিয়া এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে ফরিদাবাদের ভাড়াবাড়িতে থাকছিলেন। কৃষ্ণ এবং তাঁর স্ত্রী, দু’জনই বেসরকারি সংস্থায় কর্মরত। দিনের বেলা অফিস যেতেন স্ত্রী। নাইট ডিউটি করত কৃষ্ণ। গত ২১ জানুয়ারি দিন সকালে অফিস গিয়েছিলেন কৃষ্ণের স্ত্রী। বাড়িতে মেয়েকে পড়াতে বসায় কৃষ্ণ। তখনই ওই ঘটনা ঘটে। 

কৃষ্ণের স্ত্রীর দাবি, চার বছরের মেয়েকে ১ থেকে ৫০ পর্যন্ত লিখতে দেয় কৃষ্ণ, যা লিখতে পারেনি একরত্তি মেয়েটি। এতেই মেজাজ বিগড়ে যায় কৃষ্ণের। মেয়েকে বেধড়ক মারধর করে সে। এত মারধর করে যে বেঘোরে মারা যায় শিশুটি। 

বাড়িতে এতকিছু ঘটে গিয়েছে বলে জানতেই পারেননি কৃষ্ণের স্ত্রী। অফিস থেকে ফিরে দেখেন, মেয়ের নিথর দেহ পড়ে রয়েছে ঘরের মধ্যে। সঙ্গে সঙ্গে থানায় খবর দেন তিনি। স্থানীয় থানার পুলিশ বাড়িতে পৌঁছয় এবং দেহটিকে নিজেদের হেফাজতে নেয়। 

ফরিদাবাদ পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের পর শিশুটির দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। 

ওই দম্পতির আরও দুই সন্তান রয়েছে, সাত বছরের ছেলে এবং দু’বছরের মেয়ে। দিনের বেলা কৃষ্ণই তাদের দেখভাল করত, পড়াতে বসাত বলে পুলিশকে জানিয়েছেন কৃষ্ণের স্ত্রী। জানা গিয়েছে, কৃষ্ণ অত্যধিক মদ্যপান করত। প্রায়শই স্ত্রী এবং সন্তানদের মারধর করত সে।

পুলিশ জানতে পেরেছে, ওই দিন ১ থেকে ৫০ লিখতে না পারায় প্রথমে মেঝেতে মেয়েকে আছাড় মারে কৃষ্ণ। এর পর রুটি বেলনা দিয়ে পেটায় শিশুটিকে। এত আঘাত সহ্য করতে পারেনি ওই ছোট্ট শরীর। মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায় মেয়েটি। স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এর পর স্ত্রীকে ফোন করে কৃষ্ণ। জানায়, মেয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। কিন্তু মেয়ের শরীরে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হয় ওই তরুণীর। তিনি পুলিশকে খবর দেন।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Crimes Against Women: স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
Crime News: খাবার পরিবেশনে দেরি, বৌদির মাথা কেটে নিল দেওর, ভয়ঙ্কর ঘটনা বিহারে
খাবার পরিবেশনে দেরি, বৌদির মাথা কেটে নিল দেওর, ভয়ঙ্কর ঘটনা বিহারে
Crime Story : 'লোকেশন পাঠাচ্ছি,ফলো করো,আর এখানে এসে ওকে মেরে ফেল..' প্রেমিককে ডেকে 'স্বামীকে খুন'!
'লোকেশন পাঠাচ্ছি,ফলো করো,আর এখানে এসে ওকে মেরে ফেল..' প্রেমিককে ডেকে 'স্বামীকে খুন'!
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget