এক্সপ্লোর

Gold Shop Dacoity:রামপুরহাটে সোনার দোকানে ডাকাতি, টানটান উত্তেজনা শেষে ধৃত ৪ দুষ্কৃতি

4 Arrested At Rampurhat: বৃহস্পতিবার সন্ধেয় সোনার দোকানে ডাকাতির ঘটনায় রামপুরহাটে শেষমেশ গ্রেফতার চার দুষ্কৃতি। টানটান উত্তেজনার পর তাদের গ্রেফতার করা যায়। উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার।

ভাস্কর মুখোপাধ্যায় ও নান্টু পাল, বীরভূম:  বৃহস্পতিবার সন্ধেয় সোনার দোকানে ডাকাতির ( Gold Shop Dacoity) ঘটনায় রামপুরহাটে (Rampurhat) শেষমেশ গ্রেফতার চার দুষ্কৃতি (4 Miscreants Arrested)। টানটান উত্তেজনার পর তাদের গ্রেফতার করা যায়। উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার। চুরি যাওয়া প্রায় সব সোনা এবং রূপোরও হদিস মিলেছে। তবে পুলিশের ধারণা, গোটা ঘটনায় আরও কেউ কেউ জড়িত থাকতে পারে। তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। 

কী ঘটেছিল?
গত কাল সন্ধের ওই ঘটনা ঘিরে টানটান উত্তেজনা ছড়িয়েছিল রামপুরহাটে। খবর মেলে, রামপুরহাট থানার নিউটাউন এলাকায় রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে একটি, সোনার দোকানে ডাকাতি করতে এসেছে একদল দুষ্কৃতি। আজ সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে নিউটাউনের কাছে একটি সোনার দোকানে আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাতি করতে ঢোকে চার-পাঁচ জনের একটি ডাকাত দল।র  সেই সময় দোকান মালিকের তৎপরতায় এলাকার বাসিন্দারা ঘটনস্থলে এসে ডাকাতদের ঘিরে ফেলেন। পরে পুলিশে খবর যেতে দোকানটি চার দিক থেকে ঘিরে ফেলেন রামপুরহাট থানার পুলিশকর্মীরাও। দোকানের চারপাশে তখন রীতিমতো রুদ্ধশ্বাস পরিস্থিতি। ভিতরে আগ্নেয়াস্ত্র হাতে ডাকাতের দল, বাইরে থেকে তাদের ঘিরে ফেলেছে পুলিশবাহিনী। কী ভাবে তাদের বের করা যায়, তার পরিকল্পনা করতে শুরু করেন পুলিশকর্মীরা। অবশেষে ধরা পড়ল চারজন। বাকিদের খোঁজ চলছে। 

আগেও এক ঘটনা...
গত বছর অগাস্টে, উত্তর ২৪ পরগনার অশোকনগরেও এক ধরনের ডাকাতির ঘটনা ঘটেছিল। পুলিশ সূত্রে খবর, অশোকনগরের শ্রীকৃষ্ণপুর এলাকার নুরপুর বাজারে পরপর ২টি সোনার দোকানে হানা দেয় দুষ্কৃতীরা।  সিভিক ভলান্টিয়ার ও নৈশ রক্ষীদের বেঁধে রেখে লুঠপাট চালানোর অভিযোগ। দুষ্কৃতী দলে ১৫ জন ছিল বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। এই ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুধু লক্ষাধিক টাকার গয়না লুঠই নয়, দুষ্কৃতীরা দোকানের সিসিটিভি-র হার্ড ডিস্ক নিয়ে পালায় বলে পুলিশ সূত্রে দাবি। ঠিক তার পরের মাসে, ক্রেতা সেজে ভর দুপুরে ডানকুনিতে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে! সোনার দোকানের ভিতরে ক্রেতা সেজে ২ দুষ্কৃতী, পরে আসে আরও ৩জন। আগ্নেয়াস্ত্র নিয়ে নামকরা সোনার দোকানে ৬ দুষ্কৃতী চড়াও। দোকানের বাইরে বাইকে অপেক্ষায় ১ দুষ্কৃতী, ভিতরে ৫ দুষ্কৃতী। দোকানের নিরাপত্তারক্ষীদের মারধর করে দোকানে ঢুকে লুঠ। দোকানের কর্মীদের অস্ত্র দেখিয়ে সোনা লুঠ করে চম্পট। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ক্রেতাদের দোকান থেকে বের করে লুঠপাট চালায় দুষ্কৃতিরা। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে নাকা চেকিং শুরু করে পুলিশ।

 

আরও পড়ুন:জোটেনি অ্যাম্বুল্যান্সের টাকা, ট্রেনে রোগীকে নিয়ে যাওয়ার পথে স্টেশনেই মৃত্যু, ভাতারে ফিরল জলপাইগুড়ির মর্মান্তিক ঘটনা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Birbhum Tulu Mondal: জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
Birbhum Tulu Mondal: ৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য

ভিডিও

Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget