এক্সপ্লোর

Birbhum: রাস্তায় ওভারলোডেড গাড়ি, প্রশাসনকেই 'নিশানা' খোদ তৃণমূল নেতার

Birbhum News: কয়েকমাস আগেই ট্রাকের ওভারলোডিং বন্ধে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে এদিন ওভারলোডিংয়ের জন্য পুলিশ ও প্রশাসনকেই দায়ী করলেন তৃণমূল নেতা। 

নান্টু পাল, বীরভূম: ওভারলোডেড গাড়ি চলাচল নিয়ে এবার পুলিশ-প্রশাসনকে নিশানা করলেন খোদ তৃণমূল নেতা (Tmc Leader)। গতকাল একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় বীরভূমের (Birbhum) নলহাটি ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি বিভাস অধিকারী বলেন, রাস্তায় ওভারলোডেড গাড়ি দেখেই বোঝা যায় পুলিশ-প্রশাসন কেমন কাজ করছে। প্রশাসনকে দুর্নীতিগ্রস্ত বলেও তোপ দাগেন তৃণমূল নেতা। তৃণমূল ব্লক সভাপতি কোন প্রসঙ্গে এ কথা বলেছেন খোঁজ নিয়ে জানা হবে, প্রতিক্রিয়া জেলা তৃণমূল নেতৃত্বের। শাসকদলের মদতেই চলছে এই কারবার, কটাক্ষ বিজেপির। ওভারলোডেড গাড়ি চলাচল নিয়ে ব্যক্তিগত মতপ্রকাশ করেছেন তৃণমূল নেতা, প্রতিক্রিয়া বিডিও-র। 

প্রশাসনকেই নিশানা

নলহাটি ২ এর তৃণমূলের ব্লক সভাপতি বিভাস অধিকারী জানিয়েছেন, "রাস্তায় ওভার লোড গাড়ি চলছে কি না চলছে, তাই দেখে বোঝা যায়, আমার থানার ওসিরা কেমন। এখানকার বিডিও কেমন। এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি কেমন। এখানকার এসপি কেমন, ডিএম কেমন।''

এদিকে, খোদ শাসকদলের নেতাই প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তোলায় অস্বস্তিতে পড়েছে দল। বীরভূমের তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য বলেন, "জানি না পুরো বিষয়টি। কিন্তু উনি যদি এমন কথা বলে থাকেন, তবে কেন হঠাৎ এমন কথা বললেন, তা খতিয়ে দেখব।''

উল্লেখ্য, বুধবার নলহাটির লোহাপুর মোড়ে তৃণমূলের ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা ছিল। আর সেই সভামঞ্চ থেকে জেলার পুলিশ প্রশাসনের একাংশকে আক্রমণ করেন ব্লক তৃণমূল সভাপতি। 

নলহাটিতে একাধিক পাথর খাদান ও ক্র্যাশার রয়েছে। সেখান থেকে প্রতিদিন শয়ে শয়ে ট্রাক পাথর বোঝাই করে রাজ্যের বিভিন্ন অংশে যায়। স্থানীয়দের অভিযোগ, সেইসব ট্রাকে বহনক্ষমতার থেকে বেশি মাল নেওয়ায়, রাস্তার যেমন ক্ষতি হয়, তেমনি বিভিন্ন সময় ঘটে দুর্ঘটনা। পাশাপাশি ক্ষতি হয় সরকারি রাজস্বেরও। 

কয়েকমাস আগেই ট্রাকের ওভারলোডিং বন্ধে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে এদিন ওভারলোডিংয়ের জন্য পুলিশ ও প্রশাসনকেই দায়ী করলেন তৃণমূল নেতা। 

আরও পড়ুন: পাহাড়ে মমতার হাতের মোমো, ফেরার আগে ফের অন্য মেজাজে মুখ্যমন্ত্রী

সেরা শিরোনাম

Success Story: মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
PM Garib Kalyan Yojana: বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
Ram Mandir Donation Row: রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ

ভিডিও

Humayun Kabir News | 'এখন কিছু বলছি না, আমরা ঘরে বসে থাকার লোক না...' : হুমায়ুন কবীর | ABP ANANDA LIVE
Humayun Kabir News | হুমায়ুন-মন্তব্যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশন | ABP ANANDA LIVE
Sukanta Majumder | 'আমরাও আদালতে যেতাম মিটিং-মিছিল করার জন্য, এবার আদালত কেন অনুমতি দেয়নি আমরা কী বলব?'
Kolkata News | ২ জুলাই থেকে ৩০ অগাস্ট পর্যন্ত মধ্য কলকাতার একাংশে ১৬৩ ধারা | ABP ANANDA LIVE
TMC News | রামনবমীতে অশান্তিতে উস্কানির অভিযোগে সাকির আলি গ্রেফতার | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
PM Garib Kalyan Yojana: বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
Ram Mandir Donation Row: রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Pune News: ‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
Shreyas Iyer: একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
Cabinet Reshuffle News: মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
Embed widget