এক্সপ্লোর

Recruitment Scam Case: CBI-এর পর এবার ED-র নজরে, সোমবারই হাজিরার নির্দেশ তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে

TMC MLA: CBI-এর মামলায় সুপ্রিম কোর্টে জামিন পাওয়ার ৩ মাসের মাথায় সোমবার জীবনকৃষ্ণ সাহাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

প্রকাশ সিন্হা, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে এবার তলব করল ইডি। সোমবার তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সূত্রের খবর, নবম-দশমে নিয়োগে দুর্নীতি মামলায় বড়ঞার তৃণমূল বিধায়ককে তলব করা হয়েছে। 

নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর পর এবার ED-র নজরে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। CBI-এর মামলায় সুপ্রিম কোর্টে জামিন পাওয়ার ৩ মাসের মাথায় সোমবার জীবনকৃষ্ণ সাহাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সল্টলেকের CGO কমপ্লেক্সে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। ED সূত্রে খবর, নবম-দশমে নিয়োগে দুর্নীতির মামলায় তলব করা হয়েছে বড়ঞার তৃণমূল বিধায়ককে।

কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, এই মামলায় আর্থিক লেনদেনের তথ্য়প্রমাণ পাওয়া গেছে। জীবনকৃষ্ণর মাধ্য়মে কয়েক জনের চাকরি হয়েছিল বলেও জানা গেছে।

এ প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'জামিন পেয়েছেন। নির্দোষ প্রমাণিত হননি। মামলা শেষ হয়ে যায়নি। অভিযোগ থেকে তিনি মুক্ত হতে পারেননি। জামিন পাওয়ার অর্থ এটা নয় যে, অন্য কোনও তদন্তকারী সংস্থা তাঁকে ডাকবে না। কারণ এখনও পর্যন্ত ইডি ও সিবিআই যেখানে যেখানে পৌঁছেছে এবং যাদের ডেকেছে সেখানেই গুপ্তধনের সন্ধান পাওয়া গেছে। কিছু আবার পেয়েছে ডাকছে। মানুষ এখনও ভরসা রাখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপরে। এবার তো শেষ হোক।'

অন্যদিকে, তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, 'ইডি এতদিন ধরে তাহলে করলটা কী ? এতেই তো রাজনৈতিক উদ্দেশ্য পরিষ্কার হয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে, সেটা হজম হয়নি ইডির। এই ইডি মোদির নির্দেশে-বিজেপির নির্দেশে কাজ করছে। বিরোধীদের বিরুদ্ধে কাজ করছে। এটা আরও পরিষ্কার হচ্ছে।'  

নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত বছরের ১৪ এপ্রিল জীবনকৃষ্ণর কান্দির বাড়ি ও দোকানে হানা দেয় CBI। রঘুনাথগঞ্জে তাঁর শ্বশুরবাড়িতেও তল্লাশি চলে। তল্লাশি শুরু হওয়ার পরই তৃণমূল বিধায়ককে নজরবন্দি করে কেন্দ্রীয় এজেন্সি। তল্লাশি চলাকালীন তৃণমূল বিধায়ক তাঁর দু'টি মোবাইল ফোন পুকুরে ফেলে দেন বলে অভিযোগ ওঠে। পরে পুকুর ছেঁচে মোবাইল ফোন দু'টি উদ্ধার করা হয়।

এরপর গত বছরের ১৭ এপ্রিল ৬৭ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে CBI। গত বছরের জুলাইয়ে তাঁর বিরুদ্ধে চার্জশিটও জমা দেয় কেন্দ্রীয় এজেন্সি। গ্রেফতারির ১৩ মাস বাদে চলতি বছরের ১৪ মে সুপ্রিম কোর্টে জামিন পান বড়ঞার তৃণমূল বিধায়ক।

এবার নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে জামিনে মুক্ত জীবনকৃষ্ণ সাহাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget