এক্সপ্লোর

Kolkata Covid Testing: কোভিড পজিটিভ হলেই জিনোম সিকোয়েন্সিং নয়, নয়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

Kolkata Covid Testing: আগের নির্দেশিকা স্থগিত রেখে নতুন করে রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি ল্যাবের উদ্দেশে বিজ্ঞপ্তি জারি করা হয়। তপরিস্থিতি বিবেচনা করে আগামী দিনে সিদ্ধান্ত পরিবর্তন করা হতে পারে।

কলকাতা: রাজ্যে হু হু করে ছড়িয়ে পড়ছে কোভিড সংক্রমণ (COVID Cases)। তার মধ্যেই ওমিক্রন (COVID Variant Omicron) নিয়ে নয়া নির্দেশিকা রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department)। তাতে বলা হয়েছে, বিদেশযাত্রার রেকর্ড রয়েছে যাঁদের, অথবা বিদেশফেরতদের সংস্পর্শে এসেছেন এমন কেউ করোনায় আক্রান্ত হলে জিনোম সিকোয়েন্সিক (Genome Sequencing) বাধ্যতামূলক। তবে করোনা হলেই কলকাতার বাসিন্দাদের জিন পরীক্ষা বাধ্যতামূলক নয় বলেও জানিয়েছে স্বাস্থ্য দফতর।

সোমবার থেকে নতুন করে বিধিনিষেধ (COVID Rules) চালু হয়েছে রাজ্যে। এমন পরিস্থিতিতে বর্তমান সঙ্কট নিয়ে জরুরি বৈঠক করেন রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। তার পরেই আগের নির্দেশিকা স্থগিত রেখে নতুন করে রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি ল্যাবের উদ্দেশে বিজ্ঞপ্তি জারি করা হয়। সংক্রমিতের সংখ্যা যে ভাবে বে়ড়ে চলেছে, তাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। তবে পরিস্থিতি বিবেচনা করে আগামী দিনে সিদ্ধান্ত পরিবর্তন করা হতে পারে।

আরও পড়ুন: Local Train Services : আজ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সন্ধে ৭টার পর চলবে না লোকাল ট্রেন, এনিয়ে কী বলল রেল ?

রাজ্যে চিকিৎকদের মধ্যেও বাড়ছে করোনা সংক্রমণ। তাতে সরকারি এবং বেসরকারি স্বাস্থ্য পরিষেবা সঙ্কটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা। এমন পরিস্থিতিতে সবকিছু পর্যালোচনা করে দেখতেই সোমবার জরুরি বৈঠকে বসেছেন রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য ভবনে ভার্চুয়াল বৈঠকে উপস্থিত রয়েছেন স্বাস্থ্য অধিকর্তা এবং শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা। বৈঠকে যোগ দিয়েছেন সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ এবং পোস্ট গ্র্যাজুয়েট কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষরা।

ওই বৈঠকে স্বাস্থ্য পরিষেবা বজায় রাখা নিয়ে রূপরেখা তৈরির পাশাপাশি, হস্টেল বন্ধ ও এমবিবিএস পাঠক্রমের পরীক্ষা নিয়ে আলোচনার কথা রয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের একমাত্র সরকারি চক্ষু হাসপাতাল রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি-তে আক্রান্ত ১২ জন চিকিত্সক। ন্যাশনাল মেডিক্যালে জুনিয়র চিকিত্সক ও চিকিত্সক মিলিয়ে প্রায় ৮০ জন আক্রান্ত। আর আহমেদ ডেন্টাল কলেজে আক্রান্ত চিকিত্সকের সংখ্যা ৩০-এর বেশি। চিত্তরঞ্জন সেবাসদনে আক্রান্ত চিকিত্সকের সংখ্যা প্রায় ৩৬। কলকাতা মেডিক্যালে ৭ এবং এনআরএসে ১০ জন ইন্টার্ন ও চিকিত্সক, নার্স মিলিয়ে ৭০ জন করোনা আক্রান্ত। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। 

সেরা শিরোনাম

News Live: আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ভাইফোঁটায়, নামবে তাপমাত্রাও, আজ কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD
বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ভাইফোঁটায়, নামবে তাপমাত্রাও, আজ কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD
West Bengal News Live : 'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget