এক্সপ্লোর

Santosh Mitra Square: পুজো মণ্ডপের রাস্তা আটকানোয় অভিযুক্ত পুলিশ, অভিনব প্রতিবাদ সন্তোষ মিত্র স্কোয়ারে

Kolkata News: সন্তোষ মিত্র স্কোয়ার পুজোমণ্ডপে প্রবেশ করার দুটি প্রধান রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। এর প্রতিবাদে মণ্ডপের সমস্ত আলো নিভিয়ে দিলেন সজল ঘোষ।

কলকাতা: সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra square) পুজো মণ্ডপে ঢোকার রাস্তা আটকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে ২টি রাস্তা আটকে রাখার অভিযোগ সজল ঘোষের। প্রতিবাদে পুজো মণ্ডপের সমস্ত আলো নিভিয়ে দিলেন সজল ঘোষ। পুলিশ ব্যবস্থা না নিলে চলবে প্রতিবাদ, হুঙ্কার বিজেপি কাউন্সিলরের। পরিস্থিতি খতিয়ে দেখতে সন্তোষ মিত্র স্কোয়ারে গেলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। 

আরও পড়ুন: Durga Puja 2024: ত্রিধারা সম্মিলনী পুজোমণ্ডপের ভিতরে বিচার চেয়ে স্লোগান, ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ

পুলিশের এই কাণ্ডের প্রতিবাদে প্রদীপ জ্বালান সন্তোষ মিত্র পুজো কমিটির সদস্যরা। অভিযোগ, আমহার্ট স্ট্রিট ও শিয়ালদহ থেকে যে দুটি রাস্তা সন্তোষ মিত্র স্কোয়ারে আসে সেই রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। শুধু মাত্র ছোট্ট একটি রাস্তা খুলে রাখা হয়েছিল। এর প্রতিবাদে সন্তোষ মিত্র স্কোয়ারের সমস্ত আলো নিষ্প্রদীপ করে দেওয়া হয়। যদিও মণ্ডপের ভেতরে প্রবেশ করা দর্শনার্থীরা কেউই সেখান থেকে বাইরে বেরিয়ে যাননি।

আরও পড়ুন: Doctors Hunger strike: অনশনকারী চিকিৎসদের শারীরিক অবস্থার অবনতি, ঘটনাস্থলে স্বাস্থ্য দফতরের চার সদস্যের দল

এর জবাবে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির প্রধান ও স্থানীয় বিজেপি কাউন্সিলর সজল ঘোষ হুঙ্কার দিয়ে বলেন, "এটা দুর্গা পুজোতেই সম্ভব। আমরা মানুষকে দেখানোর জন্য সমস্ত আয়োজন করেছি। কিন্তু, তাঁদেরই যদি মণ্ডপে প্রবেশ করতে দেওয়া না হয় তাহলে কাঁদের জন্য আলো জ্বালিয়ে রাখব। আমরা বারবার ডিসি সেন্ট্রালকে আমাদের পুজো মণ্ডপে আসার অনুরোধ করেছি। কীভাবে পুলিশ মণ্ডপে আসার প্রধান দুটি রাস্তা বন্ধ করে দিয়ে মানুষকে এই পুজো মণ্ডপে আসতে দিচ্ছি না তাও জানিয়েছি। তিনি এসে পরিস্থিতি দেখে রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করলেই ফের আমরা আমাদের পুজো মণ্ডপের সমস্ত আলোকসজ্জা মানুষকে দেখানোর জন্য চালু করে দেব। আসলে ইচ্ছা করেই এই কাণ্ড করেছে পুলিশ। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপযুক্ত ব্যবস্থা না নিলে আমাদের প্রতিবাদ চলবে।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Junior Doctor Hunger Strike: পুজোর দিনে অনশনে ছেলে, ধর্মতলায় হাজির অনশনকারী অর্ণব মুখোপাধ্য়ায়ের বাবা-মা

সেরা শিরোনাম

Kunal Ghosh: নারকেলডাঙা থানায় কুণাল ঘোষের নামে নতুন FIR দায়ের, সোমবারই তলব বেলেঘাটার বিধায়ককে
নারকেলডাঙা থানায় কুণাল ঘোষের নামে নতুন FIR দায়ের, সোমবারই তলব বেলেঘাটার বিধায়ককে
ফুলিয়ায় সিপিএমের পুজোর বুকস্টলে ভাঙচুর, আগুন, মনীষীদের ছবি ছিঁড়ে ফেলা হল রাস্তায়
ফুলিয়ায় সিপিএমের পুজোর বুকস্টলে ভাঙচুর, আগুন, মনীষীদের ছবি ছিঁড়ে ফেলা হল রাস্তায়
West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে মুখ্যমন্ত্রীর ভাইপোকে নিয়ে টানাটানি বিরোধীদের, 'সে নাবালক জানতাম', বার্তা শমীক ভট্টাচার্যের
চোরবাগান কাণ্ডে মুখ্যমন্ত্রীর ভাইপোকে নিয়ে টানাটানি বিরোধীদের, 'সে নাবালক জানতাম', বার্তা শমীক ভট্টাচার্যের

ভিডিও

Durga Puja 2026 | মণ্ডপজুড়ে জোটবদ্ধতার ইতিহাস, সংহতিবোধে সেরা দমদম পার্ক তরুণ দল | #abpananda
Durga Puja 2026 | হারানো সুরের ঠিকানায় নিউটাউন CA ব্লক, কী চমক রয়েছে দর্শনার্থীদের জন্য?
Durga Puja 2026 | বৈদ্যবাটী থেকে গঙ্গাধরপুর, একনজরে দেখে নিন জেলার সেরা পুজো | #abpananda
Durga Puja 2026 | কোচবিহার থেকে দক্ষিণ দিনাজপুর, একনজরে দেখুন জেলার সেরা পুজো
Durga Puja 2026:সল্টলেক সেক্টর V-এ The International Institute of Hotel Management-এ উমা বন্দনা চলছে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belur Math Durga Puja: মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Embed widget