এক্সপ্লোর

Howrah: ঊর্ধ্বমুখী সংক্রমণ, হাওড়া পুরসভার ১৪টি এলাকা মাইক্রো কনটেনমেন্ট জোন, রইল তালিকা

সোমবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাওড়ায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭ জন। মৃত্যু হয়েছে ৩ জনের।

সুনীত হালদার, হাওড়া : পুজোর পর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এই অবস্থায় কোভিডের শৃঙ্খল ভাঙতে কড়া হাতে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করতে শুরু করেছে প্রশাসন। হাওড়ায় এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৬২৬ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের সোমবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাওড়ায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। এই পরিস্থিতিতে হাওড়া পুরসভার ১৪টি এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। সেগুলি হল ৩৯, ৪৮, ৪৪, ৩৩, ১৩, ৩২, ৪৭, এবং ৪১ নম্বর ওয়ার্ডের কয়েকটি লেন। 

কলকাতা সহ সংলগ্ন বেশ কয়েকটি জেলাতেই ফিরেছে মাইক্রো কনটেনমেন্ট জোন। অনেক জায়গায় আক্রান্তের বাড়িতে স্টিকার সেঁটে দেওয়া হয়েছে, কোথাও সিদ্ধান্ত হয়েছে ব্যানার লাগানোর। শুরু হয়েছে সচেতনতার প্রচার। পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। এদিকে আক্রান্তদের বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। এছাড়াও মাইকে প্রচার করা হচ্ছে। আক্রান্তদের বাড়িতে হলুদ রংয়ের ব্যাগ দেওয়া হয়েছে। যাতে বায়োমেডিক্যাল ওয়েস্ট দ্রুত সরিয়ে দেওয়া যায়।

প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানান পুরসভার বাজারগুলিতে দমকল বাহিনীর সঙ্গে যৌথভাবে স্যানিটাইজ করা হবে। এছাড়াও সপ্তাহে একদিন করে বিভিন্ন থানা এলাকার দোকান এবং বাজার বন্ধ রাখা হবে। গোটা ব্যাপারটা নজরদারির জন্য জেলা স্বাস্থ্য দফতর, প্রশাসন, পুলিশ এবং হাওড়া পুরসভা নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়েছে।

পুজোর আগের মতোই সোমবার নিশ্চিন্দা, শিবপুর ও সাঁকরাইল, মঙ্গলবার বেলুড় ও সাঁতরাগাছি, বুধবার চ্যাটার্জিহাট, গোলাবাড়ি ও জগাছা, বৃহস্পতিবার হাওড়া, দাশনগর, বালি ও ডোমজুড়, শুক্রবার মালিপাঁচঘরা ও লিলুয়া এবং শনিবার ব্যাঁটরা ও বোটানিক্যাল গার্ডেন থানা এলাকার বাজার বন্ধ থাকবে। রবিবারকে বাজার বন্ধ রাখার তালিকা থেকে বাদ রাখা হয়েছে। বাজার-দোকান বন্ধ থাকলেও ওষুধের দোকান খোলা থাকবে।

আরও পড়ুন- উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা

আরও পড়ুন- হাওড়া পুর এলাকায় ফিরছে কড়া বিধিনিষেধ, প্রত্যেক থানা এলাকায় সপ্তাহে একদিন করে বন্ধ থাকবে বাজার-দোকান

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
Metro Railway: দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
TMC News : 'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী
'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী
News Live Updates: কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ একযোগে মোট ১২ জায়গায় ED অভিযান
কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ একযোগে মোট ১২ জায়গায় ED অভিযান

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget