এক্সপ্লোর

Dilip Mahalanabis: প্রয়াত ওআরএস-এর জনক দিলীপ মহলানবীশ

Oral Rehydration Therapy : রবিবার প্রয়াত হলেন সেই ORS-এর জনক। বয়স হয়েছিল ৮৭ বছর।

সন্দীপ সরকার, কলকাতা:  ORS আবিষ্কার করে অসংখ্য কলেরা রোগীর প্রাণ বাঁচিয়েছেন তিনি। শনিবার গভীর রাতে, প্রয়াত হলেন ORS-এর জনক দিলীপ মহলানবীশ। অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোমবার শেষকৃত্য সম্পন্ন হবে।

Oral Rehydration Solution বা ORS। ১৯৭১ সালে যা তৈরি করে সাড়া ফেলে দিয়েছিলেন বাঙালি গবেষক-চিকিৎসক দিলীপ মহলানবীশ। রবিবার প্রয়াত হলেন সেই ORS-এর জনক। বয়স হয়েছিল ৮৭ বছর।                       

জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। সূত্রের খবর, ১ অক্টোবর, ফুসফুসে সংক্রমণজনিত কারণে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, রবিবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বাঙালি গবেষক-চিকিৎসকের।                                                                                                            

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর সফরের জন্য তৃণমূল বিধায়কের রিসর্ট সাজছে সরকারি টাকায়! অভিযোগ শুভেন্দুর

সালটা ১৯৭১। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ উদ্বাস্তু এদেশে আসছেন। সেই সময় এই রাজ্যে মহামারির আকার নেয় কলেরা। তখন বনগাঁয় পাঠানো হয় দিলীপ মহলানবীশকে। একদিকে এত অসুস্থ মানুষ, অন্যদিকে প্রশিক্ষিত চিকিৎসকের অভাব। সেই সময়, তাঁর আবিষ্কারই অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছিল। স্যালাইনের বদলে ওআরএস খাইয়ে কলেরা রোগীকে সুস্থ করার ভাবনার কৃতিত্ব দিলীপ মহলানবীশেরই। বহু দেশ তাঁর কৃতিত্বকে সম্মান জানিয়েছে। 

২০১৭ সালে, তাঁর উপার্জিত অর্থের একটা বড় অংশ তুলে দেন পার্ক সার্কাসের ইন্সস্টিটিউট অফ চাইল্ড হেলথের হাতে। সেখানেই গবেষক-চিকিৎসক হিসাবে তাঁর কর্মজীবন শুরু হয়েছিল।


ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথ অধিকর্তা অপূর্ব ঘোষ বলেন, "আমি যখন শিশু হাসপাতালে যোগদান করি, সেই সময় ওঁর নাম জানতাম, শুনেছি। একদিন তো আমাদের সবাইকেই যেতে হবে। উনি যা দিয়ে গেছেন তা আমাদের লাভ। কষ্ট হয়, তবে মানিয়ে তো যেতে হয়।" 

গবেষণার বেশিরভাগটাই তিনি করেছিলেন বেলেঘাটা আইডি হাসপাতালের একটি ঘরে। কিছুদিন আগে, রাজ্য সরকার তাঁর স্মৃতিবিজড়িত এই হাসপাতালের সভাকক্ষের নামকরণ করেন, দিলীপ মহলানবীশ সভাকক্ষ। 

সোমবার দিলীপ মহলানবীশের শেষকৃত্য সম্পন্ন হবে।  

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?
Weather Forecast: কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির তুমুল দাপট, জারি কমলা সতর্কতা, বানভাসি পরিস্থিতি হতে পারে কলকাতা-সহ এই জেলাগুলিতে
কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির তুমুল দাপট, জারি কমলা সতর্কতা, বানভাসি পরিস্থিতি হতে পারে কলকাতা-সহ এই জেলাগুলিতে
News Live: তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় বাতিল আবেদনেও নতুন আশা? টাকা পাওয়া যেতে পারে? স্টেটাস বদলালে কীভাবে বুঝবেন?
অন্নপূর্ণা যোজনায় বাতিল আবেদনেও নতুন আশা? টাকা পাওয়া যেতে পারে? স্টেটাস বদলালে কীভাবে বুঝবেন?

ভিডিও

Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
Middle East War News | US-র মিসাইলে জ্বলছে ইরানের একাধিক শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণনাশের আশঙ্কা
Weather News: ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ! আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত?
Bangladesh News | দেশে ফিরলেন সোনালির স্বামী দানেশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি ও তাঁর ২ সন্তান
Sharadwat Mukherjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget