এক্সপ্লোর

Mathabhanga News: মাথাভাঙায় তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা

TMC Agitation: মাথাভাঙা শহরের কাছে অবস্থিত কান্দুরা মোড় এলাকায় দুষ্কৃতীরা ভাঙুচর চালিয়েছে তৃণমূলের পার্টি অফিসে। এর জেরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভও হয়।

শুভেন্দু ভট্টাচার্য, মাথাভাঙা: তৃণমূলের (TMC) দলীয় কার্যালয়ে হামলার পাশাপাশি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙা শহর (Mathabhanga News) সংলগ্ন কান্দুরামোড় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাথাভাঙা ১ নম্বর ব্লকের হাজরাহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কান্দুরামোড় এলাকায় গত পঞ্চায়েত নির্বাচনের আগে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে একটি দলীয় কার্যালয় তৈরি করা হয়েছিল। বৃহস্পতিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ পার্টি অফিসটি বন্ধ করে চলে যাওয়া হয়। কিন্তু, শুক্রবার ভোরে পথচলতি মানুষের নজরে আসে পার্টি অফিসটিতে ভাঙচুর চালানো হয়েছে। খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মীরা ঘটনাস্থলে আসেন। এরপরই ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। 

আরও পড়ুন: Paschim Medinipur: পুুলিশি অত্যাচারের অভিযোগ পরিবারের, হাইকোর্টের নির্দেশে ময়নাতদন্ত ডেবরায় মৃত বিজেপি কর্মীর

এই কথা জানিয়ে মাথাভাঙা ১ নম্বর বি ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি হাসেম আলি আরও বলেন, সাধারণ মানুষের কাছে শুনে এসে দেখতে পান পার্টি অফিসটির দরজা ভাঙা অবস্থায় রয়েছে। ঘরের ভেতরে ঢুকে দেখা যায় ভেতরে থাকা টিভি এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্সও ছেঁড়া অবস্থায় পড়ে রয়েছে। রাতে পার্টি অফিস বন্ধ করে চলে যাওয়ার পর অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরাই এই কাজ করেছে। এই বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হচ্ছে।"

পার্টি অফিস যারা ভাঙচুর করেছে সেই দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিলের পাশাপাশি মাথাভাঙা-হাজরাহাট গামী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকরা। খবর পেয়ে পেয়ে মাথাভাঙা থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। পরে পুলিশের আশ্বাসের অবরোধ তুলে নেয় তৃণমূল নেতৃত্ব।

বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ানোর পাশাপাশি রাস্তা অবরোধের ফলে যান চলাচল ব্যাহত হয় মাথাভাঙা-হাজরাহাটগামী রাস্তায়। পুলিশ অবিলম্বে দোষীদের গ্রেফতার না করলে পরিস্থিতি আরও খারাপ হতে বলে ধারণা স্থানীয় মানুষদের। 

প্রসঙ্গত উল্লেখ্য, কোচবিহারে বিজেপিকে হারিয়ে লোকসভা ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। তারপর থেকে ভাঙন ধরেছে গেরুয়া শিবিরে।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: High Court: 'মঙ্গলবারের মধ্যে সব ঘরছাড়া ব্যক্তি বাড়ি ফিরুক', ভোট-পরবর্তী হিংসা নিয়ে কড়া বার্তা হাইকোর্টের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee: শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও
শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget