এক্সপ্লোর

Murshidabad Erosion: সর্বস্ব হারিয়ে পথে, পুজোর মুখে ফের ভাঙনের কবলে গ্রামবাসীরা

West Bengal News: যখন উৎসবে মেতেছে রাজ্যের বেশিরভাগ মানুষ অন্যদিকে তখন ভাঙনের করাল ছায়া গ্রাস করেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামকে।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের সামসেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙন (Murshidabad Erosion)। উত্তর চাচণ্ড গ্রামে তলিয়ে গেছে তিনটি আস্ত বাড়ি, শৌচালয়। বিঘের পর বিঘে চাষের জমিও গ্রাস করেছে গঙ্গা। পুজোর মুখে সর্বস্ব হারিয়ে পথে বসেছেন বহু মানুষ। বাড়িঘর তলিয়ে যাওয়ায় খোলা আকাশের নীচেই রাত কাটাতে হচ্ছে তাঁদের। চূড়ান্ত সমস্যায় পড়ছেন বয়স্ক মানুষ ও অসুস্থরা। রাস্তায় দিন কাটছে শিশুদেরও।

সামসেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙন: যখন উৎসবে মেতেছে রাজ্যের বেশিরভাগ মানুষ অন্যদিকে তখন ভাঙনের করাল ছায়া গ্রাস করেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামকে। চোখের নিমেষে তাসের ঘরের মতো তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি। মাটি ধসে জলে তলিয়ে যাচ্ছে আস্ত গাছ। বিঘের পর বিঘে চাষের জমি গঙ্গা গর্ভে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। পুজোর মুখে সব হারিয়ে পথে বসেছেন উত্তর চাচণ্ড গ্রামের বাসিন্দাদের একটা বড় অংশ। বাড়িঘর তলিয়ে যাওয়ায় খোলা আকাশের নীচেই রাত কাটাতে হচ্ছে তাঁদের। চূড়ান্ত সমস্যায় পড়ছেন বয়স্ক মানুষ ও অসুস্থরা। রাস্তায় দিন কাটছে শিশুদেরও। প্রশাসনের গাফিলতির জন্যই ফি বছর সব হারাতে হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের। সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম বলেন, "আমরা চেষ্টা করছি। টেন্ডার হয়েছে কিন্তু বর্ষার জন্য কাজ শুরু করা যায়। যেখানে কাজ শেষ হয়েছে সেখানে ভাঙন হয়নি।''

রোদ ঝলমলে নীল আকাশ জুড়ে পেঁজা তুলোর মতো মেঘের আনাগোনা জানান দেয় শরৎকাল এসে গেছে। উমাকে বাপের বাড়িতে স্বাগত জানাতে সেজে ওঠে প্রকৃতিও। কিন্তু সেই আকাশেই মাঝে মাঝে কালো মেঘের ঘনঘটা, যখন তখন বৃষ্টি, বাঙালির মনে ভয় ধরাচ্ছিল এতদিন। অবশেষে মিলল সুখবর। পুজোতে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ১০ই অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুব কম। শুক্র ও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা কমার পাশপাশি আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে অস্বস্তির পরিমাণও। তাই বৃষ্টির জন্য না হলেও রোদের হাত থেকে বাঁচতে ছাতা নিয়েই সকালে ঠাকুর দেখতে বেরোতে হবে রাজ্যবাসীকে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: RG Kar Protest: ফের কণ্ঠরোধের চেষ্টা! 'জাস্টিস স্লোগানে বন্ধ' অনুষ্ঠান

সেরা শিরোনাম

West Bengal News Live: উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
Durga Puja 2026: পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
CPM News: বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?
বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget