এক্সপ্লোর

Samsergung Election 2021 : সামশেরগঞ্জে কংগ্রেস প্রার্থীর নেতৃত্বে তৃণমূল কর্মীর বাড়িতে হামলা, বোমাবাজির অভিযোগ

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে নির্বাচনের আগে মৃত্যু হয় কংগ্রেস প্রার্থীর। তাই আজ এই কেন্দ্রে ভোট হচ্ছে।

সামশেরগঞ্জ(মুর্শিদাবাদ) : ভোটের আগের রাতে মুর্শিদাবাদে সামশেরগঞ্জে বোমাবাজির অভিযোগ। সামশেরগঞ্জের ঘনশ্যামপুরে গতকাল রাতে কংগ্রেস প্রার্থী জইদুর রহমানের নেতৃত্বে তৃণমূল কর্মীর বাড়িতে হামলা, বোমাবাজির অভিযোগ তুললেন তৃণমূলের প্রার্থী আমিরুল ইসলাম। যদিও অভিযোগ উড়িয়ে দেন কংগ্রেস প্রার্থী।

আরও পড়ুন ; সামশেরগঞ্জে নকল EVM দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ

এদিকে সামশেরগঞ্জে দোগাছি গ্রাম পঞ্চায়েতে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামের বিরুদ্ধে। ভোটারদের কাছে গিয়ে জোড়া ফুল ও 'লক্ষ্মীর ভাণ্ডারে ভোট' দেওয়ার কথা বলছেন তৃণমূল প্রার্থী, অভিযোগ বিজেপির। যদিও এটা শুধুই সৌজন্য বিনিময় বলে দাবি তৃণমূল প্রার্থীর। এছাড়া সামশেরগঞ্জের মহব্বতপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথের বাইরে নকল EVM দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন ; বিভিন্ন বুথ-অলিগলিতে এরিয়া ডমিনেশন, ভবানীপুরে কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ

প্রসঙ্গত, মুর্শিদাবাদের সামশেরগঞ্জে নির্বাচনের আগে মৃত্যু হয় কংগ্রেস প্রার্থীর। তাই আজ এই কেন্দ্রে ভোট হচ্ছে। সামেশরগঞ্জে লড়াই এবার চতুর্মুখী। তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমিরুল ইসলাম, বিজেপির প্রার্থী মিলন ঘোষ। জইদুর রহমান লড়ছেন কংগ্রেসের হয়ে। সিপিএম প্রার্থী করেছে মোদাসসর হোসেনকে। ১৮ কোম্পানি বা প্রায় ১ হাজার ৩০০ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে।

আরও পড়ুন ; সকাল সকালই ইভিএম কারচুপির অভিযোগ প্রিয়ঙ্কার, বচসায় জড়ালেন পুলিশের সঙ্গেও

এর পাশাপাশি নির্বাচনের আগে বাম প্রার্থীর মৃত্যু হওয়ায় আজ মুর্শিদাবাদের জঙ্গিপুর আসনেও ভোট হচ্ছে। সব বুথেই কেন্দ্রীয় বাহিনী রয়েছে। জঙ্গিপুর বিধানসভা আসনে এবার ত্রিমুখী লড়াই। তৃণমূলের হয়ে লড়াই করছেন জাকির হোসেন, বিজেপির প্রার্থী সুজিত দাস, আরএসপি-র টিকিটে লড়ছেন জানে আলম মিয়া। জঙ্গিপুরে বিধানসভা কেন্দ্রে মোতায়েন রয়েছে ১৯ কোম্পানি বা প্রায় ১ হাজার ৪০০ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।

উল্লেখ্য, ভবানীপুরে ভোট শুরু হতেই বুথ জ্যামের অভিযোগ তোলে বিজেপি। ১২৬ নম্বরে বুথে ইভিএম কারচুপির অভিযোগ জানান বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget