এক্সপ্লোর

Sudan Crisis Update : টানা হোটেলবন্দি ! অশান্ত সুদান থেকে প্রাণ হাতে অশোকনগরের বাড়িতে ফিরলেন সুরজিৎ

Surajit Shares Experience : বাড়ি ফিরে সেখানকার ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সুরজিৎ দে

সমীরণ পাল, অশোকনগর (উত্তর ২৪ পরগনা) : অশান্ত সুদান (Sudan) থেকে অশোকনগরের (Ashokenagar) বাড়িতে ফিরলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার (Software Engineer) সুরজিৎ দে। বাড়ি ফিরে সেখানকার ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন তিনি। এদিকে কঠিন পরিস্থিতি থেকে ছেলে ফিরতে পারায় খুশি সুরজিতের পরিবারের লোকজন।

সুরজিৎ দে অশোকনগর কল্যাণগড়ের বাসিন্দা। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ১ মার্চ তিনি সুদানের রাজধানী খার্তুমে যান। একটি টেলিকম সংস্থার সফটওয়্যার-এর কাজ করতে। কিন্তু ১৫ তারিখ থেকেই সেখানে অশান্তি শুরু হয়ে যায়। শুরু হয় গুলিবর্ষণ। তাঁরা যে হোটেলে ছিলেন সেখানে লোডশেডিং হয়। সারা দেশেই বিদ্যুৎ পরিষেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সেই সময় ১২ দিন হোটেলের জেনারেটর এক ঘণ্টা, দেড় ঘণ্টা করে চালানো হতো। পরে ডিজেলও শেষ হয়ে যায়। তাতে মোবাইল চার্জ দেওয়ারও সমস্যা হচ্ছিল। বাড়ির সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করতে পারছিলেন না সুরজিৎ-রা। হোটেলে খাবার শেষ হয়ে যায় এবং জলের অভাব দেখা দেয়। কয়েক ঘণ্টার জন্য সিজ ফায়ার ঘোষণা হলেও, তাও মানা হচ্ছিল  না। সিজ ফায়ারের মধ্যেও অবিরাম গুলিবর্ষণ হতে থাকে। আমেরিকা-সহ বিভিন্ন রাষ্ট্রের দূতাবাসও বন্ধ হয়ে যায়। এরপরেই আতঙ্কিত ও মরিয়া হয়ে ওঠেন সুরজিৎ এবং তাঁর সঙ্গীরা। পালানোর পথ খুঁজতে থাকেন। ভারতীয় দূতাবাসের কাছে তাঁরা নিরাপদে দেশে পৌঁছানোর আবেদন জানান। 

কোন পথে রক্ষে ?

তাদের দেখানো পথেই ৪৯ জন মিলে ভারতীয় মুদ্রায় দশ লক্ষেরও বেশি টাকা খরচ করে বাস ভাড়া করেন। একেক জনকে ৩০ হাজার টাকা করে বাস ভাড়া দিতে হয়। ৪৯ জন মিলে সেই বাসে জীবন বাজি রেখে ২৪ এপ্রিল রওনা হন পোর্ট সুদানের উদ্দেশে। ১২ ঘণ্টার ভয়াবহ জার্নি শেষে তাঁরা পোর্ট সুদানে পৌঁছন। মাঝেমধ্যেই বাস থামিয়ে তাঁদের চেক করছিল আরএসএফের সশস্ত্র জওয়ানরা। ছিল ভাষাগত সমস্যাও। তারা আরবি ছাড়া কিছুই বোঝে না। যে কোনও মুহূর্তে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে বচস বাঁধলেই নিশ্চিত বুলেট চলতে পারতো। হতে পারতো প্রাণহানির ঘটনা। 

যদিও তাঁরা নিরাপদে পোর্ট সুদানে পৌঁছন। সেখান থেকে তাঁদের ভারতীয় দূতাবাস ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে তুলে নেওয়া হয়। সৌদি আরবে পৌঁছে দেওয়া হয় তাঁদের। এরপরে সেখান থেকে বিমানে ২৬ তারিখ দিল্লি এসে পৌঁছান তাঁরা। বৃহস্পতিবার দিল্লি থেকে দমদম এয়ারপোর্টে পৌঁছান সুরজিৎ এবং তাঁর কয়েকজন সঙ্গী। কিন্তু যে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে তিনি অশোকনগরের বাড়িতে ফিরেছেন, তাতে তাঁর পরিবার সিদ্ধান্ত নিয়েছে, ছেলেকে আর বিদেশে পাঠাবে না। 

আরও পড়ুন ; গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?

মাত্র কয়েক মাস আগেই সুরোজিতের বিয়ে হয়েছিল। বিয়ের এক মাসের মধ্যেই কর্মসূত্রে যেতে হয়েছিল সুদানে। কিন্তু, সেখানে যে অভিজ্ঞতা এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের হল তাতে তিনি হতভম্ব। কোনওমতে প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরেছেন। তাঁকে দেখে কান্নায় ভেঙে পড়েন মা। একমাত্র ছেলেকে যে আবার সুস্থ-স্বাভাবিকভাবে ফিরে পাবেন সেটাই ভাবতে পারছিলেন না মা রীতা দে। ছেলের চিন্তায় এই কয়েকটা দিন ঘুমাতে, খেতে পারেননি বাবা স্বপন দে-ও।

তবে ভারতীয় দূতাবাসের তৎপরতায় অভিভূত সুরজিৎ এবং তাঁর পরিবার। সুরজিৎ জানান, এখনও প্রায় আড়াই হাজার ভারতীয় অশান্ত সুদানে আটকে আছেন। তাঁদেরও দ্রুত উদ্ধারের আবেদন জানিয়েছেন সুরজিৎ।

আরও পড়ুন ; অশান্ত সুদান থেকে ১৭০০-রও বেশি ভারতীয়কে সরানো গিয়েছে, ঘোষণা বিদেশসচিবের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget