এক্সপ্লোর

Uttar Dinajpur:অবৈধ ভাবে নির্বাচিত তৃণমূল প্রার্থী, বিজেপির অভিযোগে মামলায় 'উইনিং সার্টিফিকেটে' স্থগিতাদেশ জেলা আদালতের

Raiganj District Court:তৃণমূলের এক জেলা পরিষদ প্রার্থীর 'উইনিং সার্টিফিকেটে' নিষেধাজ্ঞা জারি করল রায়গঞ্জ জেলা আদালত।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: তৃণমূলের এক জেলা পরিষদ প্রার্থীর 'উইনিং সার্টিফিকেটে' নিষেধাজ্ঞা জারি করল রায়গঞ্জ জেলা আদালত (Raiganj District Court)। ঘটনায় ব্যাপক শোরগোল রাজনৈতিক মহলে। উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার হেমতাবাদের ২০ নম্বর জেলা পরিষদ আসনে জয়ী হন তৃণমূলের প্রার্থী (Winning TMC Candidate) সেলিমা খাতুন। ওই আসনের বিজেপি প্রার্থী রমা বর্মনের অভিযোগ ছিল,অবৈধ ভাবে নির্বাচিত হয়েছেন তৃণমূল প্রার্থী। সেই অনুযায়ী বিজেপি প্রার্থীর পক্ষ থেকে রায়গঞ্জ জেলা আদালতে একটি মামলা দায়ের করা হয়। গত শুক্রবার রায়গঞ্জ জেলা আদালতের বিচারক পার্থপ্রতিম চক্রবর্তী রায় দেন, ওই তৃণমূল প্রার্থী তাঁর 'উইনিং সার্টিফিকেট' আপাতত কোথাও দেখাতে বা জমা করতে পারবেন না।

কেন অভিযোগ?
বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল প্রার্থী সেলিমা খাতুন জনসম্পদ দফতরে চতুর্থ শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মচারী। পঞ্চায়েত আইন অনুযায়ী, কোনও সরকারি দফতরের গ্রুপ ডি পদে চুক্তিভিত্তিক কর্মীরা ভোটে দাঁড়াতে পারবেন না, এমনই দাবি বিজেপি নেতৃত্বের। সেই অনুযায়ী রায়গঞ্জ জেলা আদালতে একটি মামলা দায়ের করা হয় বিজেপি প্রার্থীর পক্ষ থেকে। শুক্রবার রায়গঞ্জ জেলা আদালতের বিচারপতি পার্থপ্রতিম চক্রবর্তী ওই তৃণমূল প্রার্থীর 'উইনিং সার্টিফিকেট' প্রাথমিকভাবে কোথাও দেখাতে কিংবা জমা করতে পারবে না বলে রায় দেন। রায় নিয়ে আইনজীবী উৎপল কুমার বাগচির মতে," হেমতাবাদ ২০ নম্বর জেলা পরিষদ আসনের তৃণমূল প্রার্থী সেলিমা খাতুন জনসম্পদ দফতরের গ্রুপ ডি পদে ক্যাজুয়াল স্টাফ হিসেবে কর্মরত। তিনি পঞ্চায়েত নির্বাচনে অংশ নিতে পারেন না, এই মর্মে মামলা দায়ের করেছিলেন রমা বর্মন। জেলা আদালতের বিচারক ওই প্রার্থীর উইনিং সার্টিফিকেট কোথাও ব্যবহার করতে পারবে না বলে স্টে অর্ডার জারি করেছেন।'
গোটা ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির জেলা কমিটির সদস্য অভিজিৎ জোশী বলেন, 'নমিনেশন জমা করার সময় আমরা জানতে পারি যে নির্বাচন কমিশনের যা গাইডলাইন, তাতে বলা রয়েছে কোনও সরকারি কর্মচারী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। একই সঙ্গে জেনেছিলাম, উনি একজন গ্রুপ ডি স্টাফ। অর্থাৎ সরকারি কর্মচারী। তা সত্ত্বেও নমিনেশন ফাইল করেছেন। তার পরই আদালতের দ্বারস্থ হই। সেই মামলায় স্থগিতাদেশ হয়েছে।'
কিন্তু নির্বাচন প্রক্রিয়ার স্ক্রুটিনিতেও কী করে বিষয়টি ধরা পড়ল না? এই নিয়ে জেলা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তৃণমূলের যোগ-সাজসের অভিযোগ আনেন বিজেপি নেতারা। অন্য দিকে সেলিমা খাতুনের স্বামী মজিবুর রহমান বলেন," আমার কাছে এ ধরনের কোন তথ্য এখনও পৌঁছয়নি। এ বিষয়ে আমার কিছু জানা নেই। তবে আমার স্ত্রীর মনোনয়ন যদি অবৈধ হত, তাহলে তা  স্ক্রুটিনিতেই ধরা পড়তো। তাঁকে উইনিং সার্টিফিকেট নির্বাচন কমিশন দিয়ে দিয়েছে। বিজেপি যেখানে ভোটে লড়াই করে জিততে পারে না, সেখানে হয়তো আমাদেরই কিছু লোক তাঁদের সঙ্গে মিলে এ সমস্ত অপপ্রচার ছড়াচ্ছে।' একই সঙ্গে সংযোজন, 'যদি সত্যিই কোর্টের এমন কোনও নির্দেশ আমার কাছে আসে, তা হলে আমরাও আইনি পথে লড়ব।' গোটা ঘটনা নিয়ে রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি জানিয়েছেন,  বিষয়টি আদালতে বিচারাধীন। তাই এখনও কোনও মন্তব্য করা যাবে না।

আরও পড়ুন:টিভিতে ডার্বি দেখেছি, এবার ভরা গ্যালারির সামনে ডার্বিতে গোল করলাম: নন্দকুমার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
Voter Card: এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget