এক্সপ্লোর

South Dinajpur: গঙ্গারামপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, দুই পক্ষের দোষারোপ ঘিরে তরজা

South Dinajpur: সাত সকালে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ করে অস্বীকার ঘাসফুল শিবিরের।

মুন্না আগারওয়াল, দক্ষিণ দিনাজপুর: গঙ্গারামপুরে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল। যদিও অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই আঙুল তুলেছে ঘাসফুল শিবির। তৃণমূল-বিজেপি দ্বন্দ্বকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।

সাত সকালে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ঘিরে ছড়ায় উত্তেজনা। আক্রান্তের নাম সুধীর তরফদার। আক্রান্ত সুধীর তরফদারের অভিযোগ, শনিবার সকালে নন্দনপুর অঞ্চলের মহাসুরায় আচমকা তাঁর ওপর হামলা চালানো হয়। এলাকার বাসিন্দা তৃণমূল সমর্থক স্বপন সরকার তাঁকে বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেন বলে অভিযোগ করেন তিনি। পরে পাড়ার লোকজনই তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন বলেও জানিয়েছেন সুধীর তরফদার।

আরও পড়ুন: Bankura: আচমকা বজ্রপাতে নিহত ১, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দুই বোন

দক্ষিণ দিনাজপুরের বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকারের কথায়, 'রাজ্য স্তরেও দেখেছি প্রতিহিংসার রাজনীতি। আর এসব তৃণমূলই করছে। আজকের ঘটনাও তার ব্যতিক্রম নয়।' তাঁর দাবি, তৃণমূল আশ্রিতরাই বিজেপি কর্মীদের মারধর করেছে। থানা ব্যবস্থা না-নিলে কোর্টের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, বলে জানান তিনি।

দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী বলেন, 'আইন শৃঙ্খলা নিয়ে বিজেপির প্রশ্ন তোলা উচিত নয়। কারণ, ত্রিপুরায় তাদের কী শাসন চলছে দেখা উচিত। বিজেপির অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে, কোনও ঘটনা ঘটলে তৃণমূলের দিকে আঙুল তোলা। এই ঘটনার পিছনে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বই রয়েছে।'

অভিযুক্ত স্বপন সরকারের বিরুদ্ধে গঙ্গারামপুর থানায় এফআইআর করেছেন আক্রান্ত সুধীর তরফদার। যদিও অভিযোগ দায়েরের পর থেকেই অভিযুক্ত এলাকা ছাড়া বলে খবর পুলিশ সূত্রে।

আরও পড়ুন: West Burdwan: প্রায় ৪ বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার কুখ্যাত লোহা মাফিয়া গোপাল জয়সওয়াল

আরও পড়ুন: Viral Fever Guidelines: শিশুদের জ্বর-শ্বাসকষ্ট তিনদিনের বেশি থাকলে ভর্তি করতে হবে হাসপাতালে, গাইডলাইন প্রকাশ রাজ্যের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget