এক্সপ্লোর

Weather Update 23 August : প্রবল দুর্যোগ জেলায় জেলায়, বর্ষণ মহানগরেও, সমুদ্রও নেবে ভয়াল রূপ

Weather Update : যাঁরা সমুদ্রে ইতিমধ্যেই রওনা দিয়েছেন, তাঁদের শুক্রবারের মধ্যে ফিরে আসতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস। 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : আকাশ কালো করে শুরু হল দিন। মহানগর ভিজছে প্রবল বৃষ্টিতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উত্তর ও দক্ষিণবঙ্গে। উইকেন্ডে  আরও  বাড়বে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এখন নিম্নচাপ অবস্থান করছে উত্তর বাংলাদেশে। ধীর গতিতে এগোচ্ছে পশ্চিমের দিকে। আগামী ২৪ ঘন্টায় এটি বাংলার উপর দিয়ে যাবে। এর প্রভাবেই তুমুল বৃষ্টি চলবে। 

মৎস্যজীবীদের জন্য কড়া সতর্কবার্তা

আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরের উপরে থাকা ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে পারে। এরফলে সমুদ্র উত্তাল হবে।  ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সমুদ্রে।  তাই শনি ও রবিবার এই দুদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করছে আবহাওযা দফতর। পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের জন্য কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে।  সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা সমুদ্রে ইতিমধ্যেই রওনা দিয়েছেন, তাঁদের শুক্রবারের মধ্যে ফিরে আসতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস। 

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের অবস্থান

আবহাওয়া দফতর জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখা বিহার থেকে বাংলার ওপর দিয়ে নিম্নচাপ এলাকা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এখন ।অন্যদিকে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এছাড়াও ঘুর্ণাবর্ত রয়েছে ঝাড়খন্ড এবং উত্তর প্রদেশে। আরও একটি নিম্নচাপ রয়েছে পূর্ব মধ্য আরব সাগরে যেটি গোয়া ও মহারাষ্ট্র উপকূলে অবস্থান করছে।

আজ কোথায় কোথায় বৃষ্টি ? 

শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়।  বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি আছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম , পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।  শনিবার থেকে আবার বৃষ্টি আরও বাড়তে পারে। শনিবার ভারী বৃষ্টি হবে উত্তর দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব পশ্চিম মেদিনীপুরে।রবিবার ভারী বৃষ্টির সতর্কতা হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলাতে।

উত্তরবঙ্গে আজ, শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে জলপাইগুড়ি মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায়।

শনিবার থেকে বৃষ্টি বাড়বে মহানগরে। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮১ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২১.৮ মিলিমিটার। 

আরও পড়ুন : 

এবার সন্দীপ ঘোষকে আষ্টেপৃষ্টে ধরবে ইডি? বড় খবর আজই

 

সেরা শিরোনাম

Newtown News: নিউটাউনের ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন, সকালে সহকর্মীরা এসে দেখলেন নিরাপত্তারক্ষীর দেহ পড়ে মাটিতে, পাম্প হাউজের ওখানে কী ছিল ?
নিউটাউনের ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন, সকালে সহকর্মীরা এসে দেখলেন নিরাপত্তারক্ষীর দেহ পড়ে মাটিতে, পাম্প হাউজের ওখানে কী ছিল ?
West Bengal News LIVE: ''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
District News: ফের অতিরিক্ত ভিড়ের কারণেই দুর্ঘটনা? ফুটবল টুর্নামেন্ট চলাকালীন ভাঙল গ্যালারি, আহত একাধিক
ফের অতিরিক্ত ভিড়ের কারণেই দুর্ঘটনা? ফুটবল টুর্নামেন্ট চলাকালীন ভাঙল গ্যালারি, আহত একাধিক
Govt Employee: সরকারি কাজে গাফিলতি বরদাস্ত নয়, নির্ধারিত সময়ে পরিষেবা না দিলে আধিকারিকদের শোকজ
সরকারি কাজে গাফিলতি বরদাস্ত নয়, নির্ধারিত সময়ে পরিষেবা না দিলে আধিকারিকদের শোকজ

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget