এক্সপ্লোর

Cyclone Remal Landfall: রেমালের ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু, প্রবল বৃষ্টি শুরু কলকাতায়

Kolkata Cyclone Remal Updates: রেমালের প্রভাবে শুরু ঝড়-বৃষ্টি। ইতিমধ্যেই কলকাতায় প্রবল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। রয়েছে ঝড়ের দাপটও। 

কলকাতা: বাংলায় ফের দুর্যোগ। আরও কাছে রেমাল। সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু। সর্বোচ্চ গতিবেগ ছুঁতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। রেমালের প্রভাবে শুরু ঝড়-বৃষ্টি। আধ ঘণ্টারও কম সময়ের মধ্যে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল। ইতিমধ্যেই কলকাতায় প্রবল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। রয়েছে ঝড়ের দাপটও। 

ল্যান্ডফলের সময় রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিমি। সাগরদ্বীপ থেকে রেমালের দূরত্ব ১২৫ কিলোমিটার। বাংলাদেশের খেপুপাড়া থেকে ১৪০ কিলোমিটার দূরে রেমাল। ক্যানিং থেকে রেমালের দূরত্ব ১৩৫ কিলোমিটার। 

রেমালের প্রভাবে কলকাতা-সহ জেলায় জেলায় বৃষ্টি। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। পঃ মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা জারি। 

আমফানের তাণ্ডবে উপকূলবর্তী জেলার পাশাপাশি লন্ডভন্ড হয়ে গিয়েছিল কলকাতা। বহু জায়গায় গাছ পড়ে অবরুদ্ধ হয়েছিল শহর। ইতিমধ্যেই আলিপুর সহ বেশ কিছু জায়গায় গাছ ভেঙে পড়েছে। ঝড়ের গতি বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলেই আশঙ্কা। 

আরও পড়ুন, 'সুন্দরবন ডুবিয়ে দিতে পারে', আতঙ্কের নাম রেমাল! উথালপাথাল সমুদ্র

এদিকে এই পরিস্থিতিতে কলকাতা পুরসভাতেও যুদ্ধকালীন তৎপরতা। প্রতি মুহূর্তের পরিস্থিতির ওপর নজর রাখতে খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোলরুম।  

রেমাল পরিস্থিতি নিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, '৪৮০টি পাম্প স্ট্যান্ড বাই করা আছে। কিন্তু হ্যাঁ, ৪-৫ ঘণ্টা জল থাকবে। আমরা ম্যাজিশিয়ান নই। দিনরাত আমাদের শ্রমিকরা কাজ করছে। আমাদের অফিসাররা কাজ করছে। কলকাতার পরিষেবা আমরা যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করব। বৃষ্টি থামার পর ৪-৫ ঘণ্টা লাগবে কলকাতা থেকে জল নামাতে। যদি খুব বেশি গাছ না পড়ে তাহলে ৪-৫ ঘণ্টা লাগবে আমাদের সব গাছ পরিষ্কার করতে, রাস্তা পরিষ্কার করতে। যদি আমফানের মতো অত গাছ পড়ে যায় তাহলে একদিন লাগবে আমাদের সেই গাছগুলোকে সরিয়ে দিতে।' 

কলকাতা পুরসভার তরফে প্রস্তুত রাখা হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর।

  • কলকাতা পুরসভার হেল্পলাইন নম্বর: ২২৮৬ ১২১২
  • কলকাতা পুরসভার হেল্পলাইন নম্বর: ২২৮৬ ১৩১৩
  • কলকাতা পুরসভার হেল্পলাইন নম্বর: ২২৮৬ ১৪১৪
  • কলকাতা পুলিশের হেল্পলাইন: ৯৪৩২৬১০৪২৮
  • কলকাতা পুলিশের হেল্পলাইন: ৯৪৩২৬১০৪২৯

কলকাতা পুরসভার বিপর্যয় মোকাবিলা বিভাগ, বিল্ডিং বিভাগ সহ সংশ্লিষ্ট সমস্ত বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget