এক্সপ্লোর

Job News: DRDO সংস্থায় চাকরির সুযোগ, ৫৬ হাজার থেকে শুরু বেতন- কোন কোন পদে হবে নিয়োগ ?

DRDO Jobs: এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীর স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিই বা বিএসসি বা বিটেক, এমএসসি, এমএ, অথবা স্নাতকোত্তর বিজ্ঞান ডিগ্রি থাকতে হবে।

Recruitment News:  আপনি যদি সরকারি চাকরি খুঁজে থাকেন, এবং এর জন্য প্রস্তুতি নিতে থাকেন তাহলে প্রতিরক্ষা খাতে আপনার জন্য বড় সুযোগ (Job News) রয়েছে। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)-তে বিজ্ঞানী 'বি' এবং ইঞ্জিনিয়ার পদে নিয়োগ শুরু হয়েছে। এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা।

ইতিমধ্যেই আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই আবেদনের শেষ তারিখও আর কিছুদিন পরেই। ফলে এখনও আবেদন না করে থাকলে হাতে আর বেশি সময় নেই। এই নিয়োগের জন্য আবেদন চাওয়া হয়েছে নিয়োগ ও মূল্যায়ন কেন্দ্রের মাধ্যমে। আগামী ১৩ জুন ২০২৫-এর মধ্যেই ডিআরডিও-র এই পদে আবেদন ক্রতে হবে। এরপরে বন্ধ হয়ে যাবে আবেদনের উইন্ডো।

কত শূন্যপদ রয়েছে

ডিআরডিও সায়েন্টিস্ট বি – ১২৭ পদ

এডিএ সায়েন্টিস্ট/ইঞ্জিনিয়ার বি – ৯ পদ

এনক্যাডারড পোস্ট সায়েন্টিস্ট বি – ১২ পদ

অর্থাৎ সব মিলিয়ে ১৪৮টি পদে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই।

কী কী যোগ্যতা লাগবে

এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীর স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিই বা বিএসসি বা বিটেক, এমএসসি, এমএ, অথবা স্নাতকোত্তর বিজ্ঞান ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি প্রার্থীর গেট পরীক্ষার স্কোরকার্ড থাকা দরকার। সবথেকে জরুরি বিষয় হল যে সমস্ত প্রার্থীরা তাদের শেষ সেমিস্টারের পরীক্ষা দিচ্ছেন তারাও এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। যোগ্যতার সম্পূর্ণ বিবরণের জন্য প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

বয়সসীমা

জেনারেল বা ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা হতে হবে ৩৫ বছরের মধ্যে।

ওবিসি এনসিএলের জন্য বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা রয়েছে ৩৮ বছর।

এসসি বা এসটি প্রার্থীদের জন্য বয়সের সর্বোচ্চ সীমা রয়েছে ৪০ বছর।

কত বেতন হবে

এই ডিআরডিও সংস্থায় নির্বাচিত প্রার্থীরা লেভেল ১০-এর অধীনে প্রতি মাসে ৫৬,১০০ টাকা মূল বেতন পাবেন। যদি বাকি অন্যান্য অ্যালাউয়েন্স ধরা হয় তাহলে তাঁর মোট বেতন হবে ১ লক্ষ টাকা।

কীভাবে হবে প্রার্থী নির্বাচন

গেট স্কোরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। তারপর হবে পার্সোনাল ইন্টারভিউ। চূড়ান্ত মেধাতালিকার ক্ষেত্রে গেট স্কোরের ৮০ শতাংশ, আর ইন্টারভিউর ২০ শতাংশ মিলিয়ে এই তালিকা প্রস্তুত করা হবে। ইন্টারভিউর বিশদ বিবরণ ডিআরডিওর ওয়েবসাইটে পেয়ে যাবেন আগ্রহী প্রার্থীরা।

আবেদনের ফি কত

এই পদগুলির জন্য আবেদন করতে হলে প্রার্থীকে ১০০ টাকা দিতে হবে আবেদনের ফি হিসেবে। তবে মহিলা এবং এসসি/এসটি প্রার্থীদের কোনও আবেদনের ফি দিতে হবে না।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Government Jobs : সরকারি চাকরির ছড়াছড়ি, অগাস্টে SBI, BOB, NTPC ছাড়াও বহু পদে নিয়োগ, আবেদনের লাস্ট ডেট কবে ?  
সরকারি চাকরির ছড়াছড়ি, অগাস্টে SBI, BOB, NTPC ছাড়াও বহু পদে নিয়োগ, আবেদনের লাস্ট ডেট কবে ?  
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Independence Day 2026: ১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget