এক্সপ্লোর

Mahurapur Clash: রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত মথুরাপুর, জখম বুথ সভাপতিকে দেখতে SSKM হাসপাতালে বিজেপি প্রার্থী

Mahurapur Clash: তৃণমূল ও বিজেপি কর্মীদের মারামারিতে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরে। অভিযোগ ও পাল্টা অভিযোগের জেরে এখনও পর্যন্ত দুটি দলের মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

গৌতম মণ্ডল, মথুরাপুর: লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই রাজনৈতিক উত্তেজনা ছড়াতে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। এবার তৃণমূল ও বিজেপি কর্মীদের মারামারিতে (TMC-BJP clash) উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার (South 24 parganas) মথুরাপুরের (Mathurapur) কৃষ্ণচন্দ্রপুরে। অভিযোগ ও পাল্টা অভিযোগের জেরে এখনও পর্যন্ত দুটি দলের মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

অন্যদিকে মারামারিতে জখম হয়ে সঙ্কটজনক অবস্থায় কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালের ICU-তে ভর্তি রয়েছেন কৃষ্ণচন্দ্রপুরের বুথ সভাপতি নিমাই হালদার। বুধবার তাঁকে দেখতে এসএসকেএম হাসপাতালে আসেন মথুরাপুরের বিজেপি প্রার্থী (BJP Candidate) অশোক পুরকাইত। সঙ্গে ছিলেন অন্যান্য বিজেপি নেতারাও। 

স্থানীয় সূত্রে খবর, গতকাল অর্থাৎ মঙ্গলবার বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে নিমাইকে আক্রমণ করার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মী মধুসূদন ঘোষ, চন্দন ঘোষ ও নন্দন ঘোষের বিরুদ্ধে। নিমাইকে কোদালের বাঁট দিয়ে পেছন থেকে মারধর করা হয় বলে অভিযোগ। সেইসময় তাঁকে বাঁচাতে গিয়ে নিমাইয়ের স্ত্রী ও মেয়ে আক্রান্ত হন বলে অভিযোগ। এই ঘটনায় নিমাইয়ের স্ত্রী মথুরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

আরও পড়ুন: Modi Calls Rajmata: "নতুন সরকার গঠনের পরই টাকা ফেরানোর পথ খোঁজা হবে", কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীকে ফোন নরেন্দ্র মোদির

এদিকে ঘোষ পরিবারের পক্ষ থেকেও মারধরের পাল্টা অভিযোগ করা হয়েছে। নিমাই হালদারের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ মধুসূদন ঘোষ ও চন্দন ঘোষকে গ্রেফতার করেছে। উল্টোদিকে তৃণমূল কর্মীদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছে অনন্ত গায়েন। তবে অনন্ত নির্দোষ বলে দাবি নিমাইয়ের পরিবারের। 

প্রসঙ্গত উল্লেখ্য, কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। নিমাই নিজের বুথে ২৫০ ভোটে জয় পান। তাই লোকসভার আগে তাঁকে মারধর করে বিজেপিকে আতঙ্কে রাখার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের।  যদিও ওই এলাকার তৃণমূলের পঞ্চায়েত প্রার্থী বাপি হালদার রাজনৈতিক হিংসার কথা মানতে চাননি। পারিবারিক বিবাদের ফলে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন।

গত সোমবার থেকেই মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক উত্তেজনা ছড়ানোর খবর আসছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন নির্বাচন এগিয়ে আসার সঙ্গে উত্তেজনার পারদও চড়তে শুরু করবে। 

আরও পড়ুন: Raiganj Lok Sabha Constituency: এবারও ফুটবে পদ্ম? না কি প্রথমবার এই আসন নেবে তৃণমূল? পরীক্ষা ২৬ এপ্রিল

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget