এক্সপ্লোর

Karnataka Election Results 2023: 'এভাবেও ফিরে আসা যায়'! কর্নাটকে একক সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস, হার স্বীকার করল বিজেপি

Karnataka Election 2023 Results: নির্বাচনী সমীক্ষায় আগে থেকেই দৌড়ে এগিয়েছিল কংগ্রেস। তবে বিজেপি মাঠে মাজিমাত করে ফেলতেও পারে বলে আশা ছিল গেরুয়া শিবিরের কর্মীদের।

বেঙ্গালুরু: এ ভাবেই ফিরে আসা যায়, কর্নাটকে (Karnataka Election Results 2023) প্রমাণ করল কংগ্রেস (Congress)। বিধানসভা নির্বাচনে জয়ী হল গ্র্যান্ড ওল্ড পার্টি। শুধু জয়লাভই নয়, একক সংখ্যাগরিষ্ট দল হিসেবে উঠে এল তার। প্রথম থেকে আত্মবিশ্বাস দেখিয়েও, হার স্বীকার করল বিজেপি। বেলা সাড়ে ১২টা নাগাদ কর্নাটকে কংগ্রেস এগিয়ে রয়েছে ১৩০টি আসনে। বিজেপি মাত্র ৬৬ আসনে এগিয়ে রয়েছে। এইচডি কুমারস্বামীর জনতা দল (সেক্যুলার) এগিয়ে রয়েছে ২২টি আসনে। অন্যান্যরা পেয়েছে ৬টি আসন। ইতিমধ্যেই হার স্বীকার করে নিয়েছে বিজেপি (BJP)।

'২৪-এর আগে খেলা ঘুরে গেল কর্নাটকে

নির্বাচনী সমীক্ষায় আগে থেকেই দৌড়ে এগিয়েছিল কংগ্রেস (Karnataka Election 2023 Results)। তবে বিজেপি মাঠে মাজিমাত করে ফেলতেও পারে বলে আশা ছিল গেরুয়া শিবিরের কর্মীদের। কিন্তু শনিবার সকালে ভোটগণনার শুরু থেকেই বোঝা যায়, খেলা ঘুরতে চলেছে। একেবারে শুরুতে কংগ্রেস এবং বিজেপি-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেলেও, মুহূর্তে বিজেপি-কে পিছনে ফেলে ঢের এগিয়ে যায় কংগ্রেস। 

আরও পড়ুন: Karnataka Election Results 2023: অশীতিপর বৃদ্ধার চোখের জল মোছানো থেকে মায়ের জুতোর ফিতে বাঁধা, কর্নাটকে জয়ের খুঁটি পোঁতেন রাহুলই!

২২৪ আসনের কর্নাটক বিধানসভার মোট আসনসংখ্যা ২২৪। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়তে প্রয়োজন পড়ে ১১৩টি আসনের। বেলা ১২.৩০টায় কংগ্রেস এগিয়ে ছিল ১৩০টি আসনে। অর্থাৎ ম্যাজিক সংখ্যার চেয়েও এগিয়ে কংগ্রেস। এর মধ্যে কর্নাটকে প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার একাই কনকপুরে ৭০ শতাংশ ভোট নিজের ঝুলিতে পুরেছেন।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে, কর্নাটকের এই ফলাফল কংগ্রেসকে বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে সাবধানতার মার নেই, এই নীতি নিয়েই চলছে কংগ্রেস। কারণ এর আগে ঘোড়া কেনাবেচা করে বিধায়ক ভাঙানোর খেলা দেখা গিয়েছে কর্নাটকে। তাই আপাতত বিজয়ীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে। সেই মতো তামিলনাড়ু এবং বেঙ্গালুরুতে হোটেল বুকও করা হয়ে গিয়েছে বলে খবর মিলছে। 

আরও পড়ুন: Karnataka Election Results 2023: উপুড় হয়ে মাথা ঠুকলেন বেদিতে, চোখবন্ধ করে একমনে প্রার্থনা, কর্নাটকে চাকা গড়াতেই মন্দিরে প্রিয়ঙ্কা

তবে বিজেপি-র তরফে হার স্বীকার করে নেওয়া হয়েছে। কংগ্রেস ১২০ আসনে এগিয়ে যেতেই বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই হার স্বীকার করে নেন। বলেন, "প্রধানমন্ত্রী এবং বিজেপি কর্মীদের মরিয়া চেষ্টা সত্ত্বেও লক্ষ্যে পৌঁছতে পারিনি আমরা। পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশিত হলে হারের কারণ পর্যবেক্ষণ করে দেখব আমরা। এই ফলাফল মাথা পেতে নিচ্ছি। তবে লোকসভা নির্বাচনে শক্তি বাডিয়ে ফিরে আসব।" 

মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে দুই মুখ

কংগ্রেসের তরফে ইতিমধ্যেই জয় উদযাপন শুরু হয়ে গিয়েছে। কর্নাটকের আকাশে যেমন আবির উড়ছে, তেমনই দিল্লিতেও উৎসবে মাতোয়ারা দলের কর্মীরা। তবে কর্নাটকে মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে দোলাচল রয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন ডিকে শিবকুমার এবং সিদ্দারামাইয়া। 

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget