এক্সপ্লোর

ভোটের পর অ-বিজেপি, অ-কংগ্রেসি তৃতীয় মোর্চার কোনও সম্ভাবনা নেই, বললেন স্ট্যালিন

গতকাল কেসিআরের সঙ্গে ডিএমকে সুপ্রিমোর বৈঠককে কেন্দ্র করে ‘তৃতীয় মোর্চা’র সম্ভাবনা ঘিরে জোর জল্পনা হলেও স্ট্যালিন আজ বলেন, উনি জোট গঠনের উদ্দেশ্যে আসেননি। উনি বিভিন্ন মন্দিরে পুজো দিতে তামিলনাড়ু সফরে এসেছিলেন। তার ফাঁকে আমার সঙ্গে দেখা করতে সময় চেয়েছিলেন।

চেন্নাই: লোকসভা নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে বিজেপি ও কংগ্রেস-বিরোধী প্রস্তাবিত তৃতীয় ফ্রন্টের সম্ভাবনা উড়িয়ে দিলেন ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন। আঞ্চলিক দলগুলিকে নিয়ে তৃতীয় মোর্চা গড়ার লক্ষ্যে উদ্যোগী তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) প্রধান কে চন্দ্রশেখর রাও (কেসিআর) গতকাল রাতে স্ট্যালিনের সঙ্গে দেখা করেন। তারপরই আজ সকালে স্ট্যালিন বিজেপি, কংগ্রেসকে বাদ রেখে শক্তিশালী তৃতীয় ফ্রন্ট গঠনের সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তরে বলেন, আমার মনে হয় না, তেমন সম্ভাবনা আছে। তবে ২৩ মে ভোটের ফল বেরনোর পরই তৃতীয় মোর্চার বিষয়টি দানা বাঁধতে পারে। রাজনৈতিক মহলের মত, এভাবে তৃতীয় মোর্চার সম্ভাবনায় কার্যত জল ঢেলে দিলেন প্রয়াত এম কে করুণানিধি-পুত্র। গতকাল কেসিআরের সঙ্গে ডিএমকে সুপ্রিমোর বৈঠককে কেন্দ্র করে ‘তৃতীয় মোর্চা’র সম্ভাবনা ঘিরে জোর জল্পনা হলেও স্ট্যালিন আজ বলেন, উনি জোট গঠনের উদ্দেশ্যে আসেননি। উনি বিভিন্ন মন্দিরে পুজো দিতে তামিলনাড়ু সফরে এসেছিলেন। তার ফাঁকে আমার সঙ্গে দেখা করতে সময় চেয়েছিলেন। এটা নিছক সৌজন্য সাক্ষাত্। তার বেশি কিছু নয়। স্ট্যালিনের বাসভবনে আসার আগে শ্রীরঙ্গমের শ্রী রঙ্গনাথ মন্দির দর্শনও করেন তিনি। একটি সূত্রের খবর, কেসিআর ডিএমকে-কে প্রস্তাবিত কংগ্রেস, বিজেপি বিরোধী বিকল্প ফ্রন্টে সামিল করার প্রস্তাব দিলেও স্ট্যালিন নাকি উত্সাহ দেখাননি, উল্টে তাঁকে কংগ্রেসকে সমর্থন করতে বলেন। স্ট্যালিন কেসিআরকে জানান, কংগ্রেসের সঙ্গে ডিএমকের প্রাক-নির্বাচনী আঁতাত হয়েছে। প্রধানমন্ত্রী পদে রাহুল গাঁধীর হয়েও সওয়াল করেন তিনি। টিআরএস কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার হলে তাকে সমর্থন করুক, কেসিআরকে প্রস্তাব দেন স্ট্যালিন।

সেরা শিরোনাম

Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে

ভিডিও

Suvendu Adhikari :
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur Incident :বারুইপুর সংলগ্ন ৩টি থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী
Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি
Baruipur Incident : আটকানোর অভিযোগ তুলে বারুইপুরে কালীঘাট-তৃণমূলের ৩ প্রতিনিধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget