এক্সপ্লোর

ভবিষ্যত্ কী? টিকিট পাবেন বিজেপির বয়োজ্যেষ্ঠ সাংসদ লালকৃষ্ণ আডবাণী?

আমেদাবাদ: বয়স ৯১। সংসদীয় রাজনীতিতে এই মুহূর্তে তিনিই বয়োজ্যেষ্ঠ। শাসক-বিরোধী যুযুধান দুই পক্ষের কাছেই তিনি ‘মার্গদর্শক’। ১৯৯১ থেকে লোকসভার সাংসদ তিনি। গুজরাতের গাঁধীনগর তাঁর গড়। ১৯৯৬ সালের লোকসভা নির্বাচন বাদ দিলে এখনও পর্যন্ত সব কটি নির্বাচনেই ওই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং জিতেছেন তিনি। সেবার বাবরি কাণ্ডে অভিযুক্ত হওয়ায় নির্বাচন লড়েননি তিনি। তাঁর পরিবর্তে গাঁধীনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। ওই নির্বাচনে লখনৌ ও গাঁধীনগর ২টি আসন থেকেই লড়েছিলেন বাজপেয়ী এবং জিতেওছিলেন তিনি। পরে ১৯৯৮, ১৯৯৯, ২০০৪, ২০০৯ ও ২০১৪- টানা পাঁচ বার গাঁধীনগর থেকেই জিতে সাংসদ নির্বাচিত হন লালকৃষ্ণ আডবাণী। একটা সময় বিজেপি মন্ত্রিসভায় তিনি স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। কাজ করেছেন অটল বিহারী বাজপেয়ীর ডেপুটি হিসেবেও। এহেন বর্ষীয়ান নেতা নাকি এবার আর ভোটে লড়বেন না।

কানাঘুষো শোনা যাচ্ছে, গাঁধীনগর থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বিজেপি সভাপতি অমিত শাহ। গুজরাত বিজেপির একটি গোষ্ঠী এমনটাই চাইছে বলে সূত্রের খবর। তবে ঠিক কী কারণে লালকৃষ্ণ আডবাণী ভোটে দাঁড়াচ্ছেন না, সে বিষয়ে এখনই পরিষ্কার করে কিছু জানা যায়নি। আডবাণীর আপ্ত সহায়ক দীপক চোপড়া যদিও জানিয়েছেন, ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি বিজেপির এই ‘লৌহমানব’। পিটিআই-কে তিনি বলেছেন, “দলের তরফে এখনও পর্যন্ত কোনও প্রস্তাব দেওয়া হয়নি। তিনি নিজেও দলকে কিছু বলেননি। দলের পক্ষ থেকে কোনও বার্তা আসার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।” আবার গুজরাত বিজেপিরই একপক্ষ মনে করছে বয়সের কারণেই আর ভোটে লড়বেন না লালকৃষ্ণ আডবাণী। গুজরাতের দায়িত্বে থাকা বিজেপি নেতা নিমাবেন আচার্য অবশ্য বলছেন, “নির্বাচনী কমিটির বৈঠকে কোনও নেতাই গাঁধীনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আবেদন করেনি। বরং অনেকেই চাইছেন ওই আসনে আমাদের জাতীয় নেতৃত্ব প্রতিদ্বন্দ্বিতা করুক।”

প্রসঙ্গত, ২০১৪ সালে ক্ষমতায় এসেই লালকৃষ্ণ আডবাণী সহ মুরলীমনোহর জোশীর মতো বর্ষীয়ান নেতাদেরকে কার্যত ‘একঘরে’ করে দিয়েছিলেন নরেন্দ্র মোদি। সংসদ হলেও বারাণসী থেকে সরিয়ে কানপুর থেকে টিকিট দেওয়া হয় জোশীকে। অন্যদিকে, গাঁধীনগর থেকে জিতে এলেও মন্ত্রিসভায় রাখা হয়নি আডবাণীকে। বরং দলের প্রবীন নেতাদের নিয়ে ‘মার্গদর্শক মণ্ডল’ গঠন করেন মোদি-শাহ। সরকার ও দলের প্রয়োজনে নীতি নির্ধারণের কাজ করবে এই ‘মার্গদর্শক মণ্ডল’, এমনটাই বলা হয়। তবে বিগত পাঁচ বছরে উপলক্ষ ছাড়া সেভাবে সামনেই আসেননি ‘মার্গদর্শকরা’। এই পরিস্থিতিতে লালকৃষ্ণ আডবাণীর ‘স্বেচ্ছা নির্বাসন’ বেশ ইঙ্গিতবহ বলেই মত ওয়াকিবহাল মহলের একাংশের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget