এক্সপ্লোর

Lok Sabha Election 2024: পতাকা লাগানো কেন্দ্র করে TMC-BJP সংঘর্ষে উত্তপ্ত হাড়োয়া

North 24 Parganas: তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্বেই এই ঝামেলা, দাবি তৃণমূলের

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভোটের (Lok Sabha Election 2024) আগে পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বসিরহাট (Basirhat Parliamentary Constituency) লোকসভার হাড়োয়া এলাকা।  বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, হাড়োয়ার শালিপুর গ্রাম পঞ্চায়েতের চৌহাটা গ্রামে পতাকা লাগানোর কর্মীদের ওপর হামলা চালানো হয়। ৫ জন বিজেপি কর্মী আহত হন বলে দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার ইনচার্জ অর্চনা মজুমদার-সহ অন্য নেতারা। হাড়োয়া থানাতেও অভিযোগ জানায় বিজেপি। গেরুয়া শিবিরের কোন্দল বলে দায় এড়িয়েছে তৃণমূল। 

উত্তর ২৪ পরগনায় বারবার অভিযোগ:
ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে ১২ মে জগদ্দলে প্রধানমন্ত্রীর সভা। তার আগে ট্রাক্টর চালিয়ে মাঠ খুঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সভা বানচাল করতেই তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের নির্দেশে এই কাজ করেছেন ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান রেবা রাহা, অভিযোগ করেছেন অর্জুন। পুলিশের দাবি, প্রধানমন্ত্রীর সভার আগে গতকাল মাঠ পরিদর্শনে গিয়ে বিষয়টি জানতে পারেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলক রাজোরিয়া। তাঁর নির্দেশেই মাঠ খোঁড়ার কাজ বন্ধ করা হয়। অর্জুন সিংয়ের অভিযোগ উড়িয়ে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের দাবি, মাঠ সৌন্দর্যায়নের কাজ চলায় এই খোঁড়াখুঁড়ি। আজ সকাল থেকে বিজেপির তরফে রোলার চালিয়ে মাঠ সমান করার কাজ শুরু হয়েছে। 

বারাসতেও গন্ডগোলের অভিযোগ:
ভোটের আগে বারাসাতে পুলিশের সামনে বিজেপি কর্মীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কাঠগড়ায় বারাসাত পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরুণ ভৌমিক। তৃণমূলের পতাকা ছেঁড়ার অভিযোগ পেয়ে সোমবার ওই ওয়ার্ডে যায় বারাসাত থানার পুলিশ। অভিযোগ, তখন পুলিশের সামনেই বিজেপি কর্মীকে খুনের হুমকি দেন তৃণমূল কাউন্সিলর। গতকাল বারাসাত থানায় বিক্ষোভ দেখান বিজেপি যুব মোর্চা কর্মীরা। অভিযোগও দায়ের হয়। যদিও তৃণমূল কাউন্সিলরের দাবি, উল্টে তাঁদের দলীয় কর্মীরাই বিজেপির হাতে আক্রান্ত হচ্ছেন। 

এরই মধ্যে সন্দেশখালিতে CBI:
ফের সন্দেশখালিতে গেল CBI। জোর করে জমি দখলের অভিযোগের তদন্তে শেখ শাহজাহানের খাসতালুকে পৌঁছেছেন CBI-এর আধিকারিকরা। ন্যাজাট থানায় দায়ের হওয়া জমি দখলের অভিযোগ শুনতে সন্দেশখালিতে বাড়ি বাড়ি গেলেন তাঁরা। এদিকে, সন্দেশখালিতে চক্রান্তের অভিযোগ তুলে ফের বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: লরিতে ধাক্কা মারতেই দাউদাউ আগুন! জাতীয় সড়কে ভয়াবহ কাণ্ড

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget