এক্সপ্লোর

Lok Sabha Election 2024 Phase 4: মেমারিতে নিয়ম ভেঙে বুথের বাইরে রান্নার ব্যবস্থা তৃণমূলের, বন্ধ করল পুলিশ

Lok Sabha Election 2024 Phase 4: পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের মেমারির নিমো এসএসকে ভোটগ্রহণ কেন্দ্রের ১৩৬ নম্বর বুথের ১০০ মিটারের মধ্যে বুথ বসিয়ে ছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। হয়েছিল রান্নার আয়োজনও।

কমলকৃষ্ণ দে, মেমারি: নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ভোটগ্রহণ কেন্দ্রের (Polling booth) ১০০ মিটারের মধ্যে কোনও রাজনৈতিক দলের বুথ ক্যাম্প করা যায় না। কিন্তু, সেই নিয়ম ভেঙে ভোটগ্রহণ কেন্দ্রের ১০০ মিটারের বুথ ক্যাম্প করেছিলেন তৃণমূলের (TMC) নেতা,কর্মী ও সমর্থকরা। বসিয়ে ছিলেন রান্নাবান্নার আসরও। অভিযোগ পেতেই পুলিশ গিয়ে বুথ ক্যাম্প তুলে দেওয়ার পাশাপাশি রান্নার আয়োজন অন্য জায়গায় সরিয়ে দেয়। সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফার দিন (Loksabha elections 2024 Phase 4) ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের মেমারির নিমো এস এস কে ভোটগ্রহণ কেন্দ্রের ১৩৬ নম্বর বুথে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অতীতের নির্বাচনগুলোর মতোও সোমবার সকালেও লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণের দিন মেমারির নিমো এসএসকে ভোটগ্রহণ কেন্দ্রের ১৩৬ নম্বর বুথের ১০০ মিটারের বুথ ক্যাম্প বসিয়ে ছিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। একদিকে গরম আলুর দম দিয়ে মুড়ি খাওয়া চলছিল আর একদিকে বসেছিল রান্নাবান্নার আসর। বিরোধী দলগুলির তরফে কমিশনকে অভিযোগ জানানোর পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় মেমারি থানার পুলিশ। তারপর তৃণমূল কর্মী সমর্থকদের ওই বুথ ক্যাম্প সরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি সেখানে খাওয়াদাওয়া ও রান্না বন্ধ করার নির্দেশ দেয়। পুলিশের আপত্তিতে ওই বুথ ক্যাম্প সরিয়ে করে দেওয়ার পাশাপাশি রান্নার আয়োজন অন্য জায়গায় করতে বাধ্য হয় রাজ্যের শাসকদলের কর্মীরা।

আরও পড়ুন: Mamata Banerjee: 'বাংলায় ঢুকতে দেব না' মন্তব্য প্রত্যাহার, সন্দেশখালি-রাজ্যপাল ইস্যুতে মোদিকে আক্রমণ মমতার

এপ্রসঙ্গে ঘটনাস্থলে থাকা তৃণমূলের নেতা-কর্মীরা দাবি, এখানে ভোটগ্রহণ একেবারে শান্তিপূর্ণ ভাবে হচ্ছে। প্রতিবারই ভোটের সময় আমাদের এখানে খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়। কোনও অশান্তি বা সমস্যা থাকে না। এবার পুলিশ এসে বুথ ক্যাম্প ও রান্নার আয়োজন সরাতে বলায় সরিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, পাণ্ডবেশ্বরেও বুথের ১০০ মিটারের মধ্যে ভোটারদের মুড়ি ও ঘুগনি খাওয়ানোর অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে চাপা উত্তেজনাও ছড়ায়। পরে অবশ্য সেটি বন্ধ করা হয় বলে জানা গেছে।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Narendra Modi: ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়, সন্দেশখালি নিয়ে ফের আক্রমণে মোদি, ৪০০ পারের লক্ষ্য মনে করাল TMC

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget