এক্সপ্লোর

Panchayat Election 2023:বিজেপি প্রার্থীর দেওরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের অভিযোগ কোচবিহারের দিনহাটায়

Coochbehar News:বিজেপি প্রার্থীর দেওরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল কোচবিহারের দিনহাটায়। মৃতের নাম শম্ভু দাস।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: বিজেপি প্রার্থীর দেওরকে (Relative Of BJP Candidate) বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল কোচবিহারের দিনহাটায় (Dinhata)। মৃতের নাম শম্ভু দাস। মৃতের বৌদি বিশাখা দাস দিনহাটার কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের ১৪৯ নম্বর বুথের বিজেপি প্রার্থী । পরিবারের অভিযোগ, গতকাল অর্থাৎ শনিবার রাতে কয়েক জন এসে তাঁর দেওরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর ওই যুবককে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়। সাহেবগঞ্জ থানায় পরিবারের তরফে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। ব্যক্তিগত আক্রোশ নাকি, রাজনৈতিক কারণে খুন, তা এখনও স্পষ্ট নয়।এই নিয়ে পঞ্চায়েত ভোটের আগে ৯ দিনে ৭টি খুনের ঘটনা ঘটল। দিনহাটার ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এনেছে বিজেপি। যদিও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর দাবি, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। সন্ত্রাস ছড়াচ্ছেন উদয়ন, অভিযোগ বিজেপির। 

হিংসার অভিযোগ...
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বজুড়ে রক্তস্নাত হয়েছে বাংলা। পঞ্চায়েত ভোটের আগে বেশ কিছু দিন বাকি থাকলেও হিংসা-মারামারির রেশ অবশ্য অব্যাহত। পঞ্চায়েত ভোটের আগে এলাকার দখল নিয়ে পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচায় তৃণমূল ও বিজেপির সংঘর্ষ হয়। এলাকায় বোমাবাজির অভিযোগ ওঠে। সংঘর্ষে আহত উভয়পক্ষের ২ কর্মী। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আবার মালদার সুজাপুরে পিটিয়ে খুন করা হয় তৃণমূল নেতাকে। ভোটের আগে বাংলায় কেন্দ্রীয় বাহিনী আসা ঠেকাতে যেদিন সর্বোচ্চ আদালতে গেল কমিশন, সেই দিনই রাজ্যে এই রাজনৈতিক খুনের ঘটনা। প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল। খুনের ঘটনায় জেলাশাসকের কাছ থেকে রিপোর্ট তলব করেছে কমিশন। 

রক্তপাত মনোনয়নে...
কখনও পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি,কখনও বাঁশ, রড দিয়ে পিটিয়ে খুন।পঞ্চায়েত ভোট পর্বের মধ্য়েই ফের প্রাণহানি বাংলায় । কেন্দ্রীয় বাহিনীর আসা আটকাতে যখন মরিয়া হয়ে, যেদিন সুপ্রিম কোর্ট অবধি পৌঁছে গেল রাজ্য় সরকার ও রাজ্য় নির্বাচন কমিশন, ঠিক সেদিনই মালদার সুজাপুরে  তৃণমূল নেতাকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। বস্তুত, পঞ্চায়েতমুখী বাংলায় গত ৯ দিনে ৬ জন খুন হয়েছেন। ৯ জুন খড়গ্রামে খুন হন কংগ্রেস কর্মী। ১৫ জুন ভাঙড়ে দুই তৃণমূল কর্মী ও ১ আইএসএফ কর্মীর প্রাণ যায়। ওই দিনই নবগ্রামে খুন হন তৃণমূলের অঞ্চল সভাপতি। এবার মালদায় খুন হলেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। এরইমধ্য়ে উত্তর দিনাজপুরের চোপড়ায় সিপিএম-কংগ্রেসের মিছিলে গুলি চালানো হয়। এক তরুণ সিপিএম কর্মী গুলিবিদ্ধ হন। মুর্শিদাবাদের নবগ্রামে কংগ্রেস প্রার্থীর বাবাকে মারধরের অভিযোগ ওঠে।সব মিলিয়ে বাংলায় ভোট উৎসবে শবের স্তূপ!

আরও পড়ুন:চেক লেখার সময় এই কাজটি করলে মুহূর্তে ফাঁকা হতে পারে অ্যাকাউন্ট!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget