এক্সপ্লোর

WB Election 2021: দেওয়াল তুমি কার? জেলায় জেলায় দখলের অভিযোগ, তুঙ্গে তরজা

কোথাও দেওয়াল দখল তো, কোথাও ছেঁড়া হল হোর্ডিং-পতাকা। ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগে সরব তৃণমূল-বিজেপি। ভোটের মুখে উত্তপ্ত রাজ্যের দুই প্রান্ত।

করুণাময় সিংহ ও সুনীত হালদার: মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের বিরুদ্ধে দেওয়াল দখলের অভিযোগ বিজেপির। এটা তাদের কাজ নয়, পাল্টা দাবি তৃণমূলের। অন্যদিকে, হাওড়ার সলপে শাসক দলের প্রার্থীর হোর্ডিং-পতাকা ছেঁড়ায় অভিযুক্ত গেরুয়া শিবির। যদিও তা মানতে চায়নি বিরোধী দল।

কোথাও দেওয়াল দখল তো, কোথাও ছেঁড়া হল হোর্ডিং-পতাকা। ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগে সরব তৃণমূল-বিজেপি। ভোটের মুখে উত্তপ্ত রাজ্যের দুই প্রান্ত। দেওয়াল তুমি কার? যা ছিল বিজেপির। রাতারাতি সেটাই বদলে গেল তৃণমূলে। আর এনিয়েই প্রশ্ন উঠেছে মালদার হরিশচন্দ্রপুরে। তৃণমূলের বিরুদ্ধে দেওয়াল দখলের অভিযোগ তুলে গেরুয়া শিবিরের দাবি,তাদের প্রার্থী মতিউর রহমানের সমর্থনে লেখা দেওয়াল মুছে দিয়ে লেখা হয়েছে তৃণমূল প্রার্থী তাজমুল হোসেনের নাম।

বিজেপির যুব মোর্চার হরিশ্চন্দ্রপুর মণ্ডল কমিটির সভাপতি মনোজ দাস বলেন, ‘‘আগেও এমন হয়েছে, প্রচারে বাধা দিতে একাজ করছে তৃণমূল ৷’’ হরিশচন্দ্রপুর ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক দাস বলেন, ‘‘ বিজেপির গোষ্ঠীকোন্দল ধামাচাপা দিতেই তাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে ৷’’

হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই। তৃণমূল, বিজেপির পাশাপাশি লড়াইয়ে সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম।এখানে ভোট হবে ২৬ এপ্রিল, সপ্তম দফায়। হরিশ্চন্দ্রপুরে যখন তৃণমূলের বিরুদ্ধে দেওয়াল দখলের অভিযোগ উঠছে, তখন হাওড়ার ডোমজুড় বিধানসভা এলাকার সলপে তৃণমূল প্রার্থীর হোর্ডিং, পতাকা ছিঁড়ে দেওয়ায় অভিযুক্ত বিজেপি।

বৃহস্পতিবার সকালে ডোমজুড়ের তৃণমূল প্রার্থীর হোর্ডিং এভাবে পড়ে থাকতে দেখা যায়। পড়েছিল তৃণমূলের পতাকা-ফেস্টুনও। আর এই ঘটনায় সরাসরি বিজেপি প্রার্থীর ঘাড়েই দোষ চাপিয়েছে শাসক দল। ডোমজুড়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণেন্দু ঘোষ বলেন, ‘‘রাজীবের মদতেই এসব হয়েছে, এভাবেই বিজেপি গণ্ডগোল পাকাতে চাইছে, হার নিশ্চিত জেনে এসব করছে ৷ হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা বলেন, ‘‘কারা এসব করে জানেন, বিজেপি করে না, তৃণমূল করে আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে ৷’’ ডোমজুড় বিধানসভা কেন্দ্রে তৃণমূলের কল্যাণেন্দু ঘোষ, বিজেপির রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াইয়ে সিপিএমের উত্তম বেরা। ভোটগ্রহণ ১০ এপ্রিল।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget