এক্সপ্লোর

WB Election 2021 Voting : গলসিতে বিজেপি সমর্থকদের ভোট দানে বাধার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

গলসির মনোহর সুজাপুর এলাকার ২১৩ এবং ২১৪ নম্বর বুথে বিজেপি সমর্থকদের ভোট দানে বাধার অভিযোগ।

গলসি : ষষ্ঠ দফার ভোট ঘিরেও সকাল থেকে বিভিন্ন জায়গায় অশান্তির খবর সামনে আসছে। বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী-সমর্থকদের মার, হুমকির অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। সেই একই ছবি দেখা গেল গলসিতেও। গলসির মনোহর-সুজাপুরে বিজেপি সমর্থকদের ভোট দানে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

ঘটনা মনোহর সুজাপুর এলাকার ২১৩ এবং ২১৪ নম্বর বুথের। বিজেপি-র অভিযোগ, আজ সকাল থেকে তাদের সমর্থকরা বুথের দিকে গেলে তাঁদের বাধা দেয় তৃণমূল। প্রতিবাদ করতে গেলে তাদের একজন কর্মীকে মারধর করা হয়েছে। তাঁকে চিকিৎসার জন্য স্থানীয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় কুইক রেসপন্স টিম আসে। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশকে পুরো বিষয়টি জানানো হয় বিজেপির তরফে। আপাতত এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ভোটের আগে থেকে এমনিতেই অশান্তির আঁচ রয়েছে পূর্ব বর্ধমানের গলসিতে। দিনকয়েক আগে গলসিতে এক গেরস্থের বাড়ির উঠোনে বিস্ফোরণের ঘটনা ঘটে। তীব্র শব্দে কেঁপে ওঠে আটপাড়া গ্রামের বিস্তীর্ণ এলাকা। ঘটনায় বাড়ির মালিককে গ্রেফতার করে পুলিশ। এনিয়ে রাজনৈতিক তরজায় জড়ায় বিজেপি ও তৃণমূল। বিজেপির তরফে অভিযোগ তোলা হয়, ধৃত ফটিক শেখ তৃণমূল কর্মী। ভোটে সন্ত্রাস চালাতেই তাকে দিয়ে বোমা মজুত করছে শাসকদল। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করে। তাদের তরফে জানানো হয়, এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। তৃণমূল সমর্থক হলেও হতে পারে, তবে জানা নেই।

শুধু আটপাড়াই নয়, তার একদিন পরেই বিস্ফোরণ ঘটে গলসির রাইপুরে অঙ্গনওয়াড়ি স্কুলের পাশে নির্মীয়মাণ বাড়িতে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আটচল্লিশ ঘণ্টার মধ্যে দুটি বিস্ফোরণের ঘটনায় একে অপরকে দোষারোপ করতে শুরু করে তৃণমূল ও বিজেপি। যে নির্মীয়মাণ বাড়িতে বিস্ফোরণ হয়, তার পাশেই রয়েছে অঙ্গনওয়াড়ি শিশুশিক্ষা কেন্দ্র। ভোট ব্যাহত করতে এমন কাজ বলে বিজেপির তরফে অভিযোগ তোলা হয়। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল। শাসকদলের তরফে বলা হয়, মানুষ আমাদের সঙ্গে আছে। গত বিধানসভাতেও আমরা জিতেছি। আমরা কেন বোমা রাখতে যাব।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget