এক্সপ্লোর

WB Election 2021 Voting: 'পেট্রোল বোমা নিয়ে মারতে এসেছিল আমায়', বয়ালের ঘটনায় দাবি মমতার

'আমায় ধমকালে আমি গর্জাই', বলেছেন তৃণমূলনেত্রী

রুমা পাল, কলকাতা: নন্দীগ্রামে ভোটারদের কেন্দ্রীয় বাহিনী বাধা দেয় বলে নির্বাচন কমিশনকে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বয়ালের ঘটনায় কমিশনে রিপোর্ট দিলেন দুই পর্যবেক্ষক। বয়ালকাণ্ডে আজ ফের সুর চড়ান তৃণমূলনেত্রী। পাল্টা কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।

২০০৭ সালে জমি আন্দোলনের হাত ধরেই নন্দীগ্রামকে চিনেছিল গোটা বিশ্ব! সোনাচূড়া, গোকুলনগর, ভাঙাবেড়ার মতো অখ্যাত জায়গাগুলোর নাম মুখে মুখে উঠে এসেছিল! ১৪ বছর পর, বাংলার বিধানসভা ভোটের ভয়াল উত্তাপ, শিরোনামে এনে দিয়েছে নন্দীগ্রামের বয়ালকে!বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে রয়াল প্রাথমিক স্কুলের বুথে প্রায় দু’ঘণ্টা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে স্কুলে বুথ, তাঁর বারান্দায় হুইলচেয়ারে বসেছিলেন তিনি। সেই সময় বাইরে, চরম বিক্ষোভ চলছিল! একদিকে ‘জয় শ্রীরাম’ স্লোগান! অন্যদিকে, ‘খেলা হবে’!

শুক্রবার উত্তরবঙ্গ থেকেও তা নিয়ে ফের সুর চড়ান তৃণমূলনেত্রী। তিনি বলেন, ‘‘আমায় পেট্রোল বোমা নিয়ে এসেছিল মারতে, বন্দুক এনেছিল। আমি দেখি কি করতে পারিস। আমায় ধমকালে আমি গর্জাই৷’’ নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী জানান, ‘‘তদন্ত হলে প্রমাণ হবে মমতা বেআইনি ভাবে বুথের ভিতর বসে থেকে একশো ভোটারকে ফিরিয়ে দিয়েছেন। এই বুথে আশি শতাংশ ভোট হয়েছে।’’

বৃহস্পতিবার, এখানে বসেই নির্বাচন কমিশনকে হাতে লেখা চিঠিতে অভিযোগ জানান মমতা। উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈনের কাছেও অভিযোগ করেন। সেখানে বলা হয়, বেশ কিছু বুথে ভোটারকার্ড ছাড়া অন্য পরিচয়পত্র নিয়ে প্রবেশের ক্ষেত্রে ভোটারদের বাধা দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। প্রথমত, কেন্দ্রীয় বাহিনী বৈধ ভোটারদের বুথে প্রবেশের ক্ষেত্রে বাধা দিতে পারে না।

ভোটারের কাছে বৈধ পরিচয়পত্র রয়েছে কি না, তা দেখার দায়িত্ব পোলিং এজেন্ট ও প্রিসাইডিং অফিসারের।  নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় বাহিনী পরিচয়পত্র দেখতে পারে না এবং ভোটারের কাছে এপিক ছাড়া নির্বাচন কমিশনের নির্দেশিত যে কোনও একটি পরিচয়পত্র থাকলে তাঁদের বুথে ঢুকতে বাধা দিতেও পারে না। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও বুথের ভিতর থাকতে পারেন না এবং যে ভোটারদের কোনওভাবেই বাধা দিতে পারেন না। কেন্দ্রীয় বাহিনীর কাজ ভোটকেন্দ্রের নিরাপত্তা দেখা।  তৃণমূলনেত্রীর অভিযোগের প্রেক্ষিতে বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক ও বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের কাছে রিপোর্ট তলব করে কমিশন। তৃণমূলনেত্রীর অভিযোগগুলি রাজ্য পুলিশের ডিজিকেও জানান হয়। এরপরই পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের নির্দেশে নন্দীগ্রাম থানায় অভিযোগ নথিভুক্ত করে ডায়েরি করা হয়। 

শুক্রবার বিশেষ পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষকের তদন্ত রিপোর্ট কমিশনে জমা পড়েছে।সূত্রের খবর, তাতে বলা হয়েছে, উত্তপ্ত পরিস্থিতি সত্বেও বয়ালে ভোটগ্রহণ ব্যাহত হয়নি। সেখানে ভোটে কোনও কারচুপি হয়নি এবং পরিস্থিতি যথাযতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। তাই কোনও অপ্রীতিকর ঘটনা হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget