এক্সপ্লোর

Heart Attack: লিপিড প্রোফাইল নয়, কম পয়সায় এই একটিমাত্র রক্ত পরীক্ষাতেই বোঝা যাবে হার্ট অ্যাটাকের লক্ষণ; নতুন গবেষণায় কী জানা গেল ?

Heart Attack Precautions: ভারতে ক্রমেই হৃদরোগের মাত্রা বেড়ে চলেছে মানুষের মধ্যে। দেশে সবথেকে বেশি মৃত্যু হয় হার্ট অ্যাটাকের কারণে। এই হার্ট অ্যাটাকের লক্ষণ আগাম বোঝা সম্ভব একটি সাধারণ রক্ত পরীক্ষায়।

Heart Attack Symptoms: একটামাত্র রক্ত পরীক্ষা, খরচ প্রায় ৫০০ টাকার মত, আর তাতেই আগে থেকে আন্দাজ করা যাবে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের সম্ভাবনা রয়েছে কিনা। আর এই রক্ত পরীক্ষার মাধ্যমেই হাজার হাজার মানুষকে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের সমস্যা থেকে আগাম সতর্কতা পাওয়া যাবে। আন্তর্জাতিক স্তরের একটি গবেষণায় জানা (Heart Attack Precaution) গিয়েছে এই রক্ত পরীক্ষা বিষয়ে। জার্নাল অফ দ্য আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি-তে প্রকাশিত এই গবেষণাপত্র থেকে জানা গিয়েছে শরীরে রক্তের মধ্যে ট্রোপোনিন নামের এক প্রোটিনের মাত্রা পরিমাপ করে দেখলেই যে কোনও কার্ডিওভাসকুলার সমস্যার আগাম আন্দাজ পাওয়া যায়।

লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকদের দ্বারা এই সমীক্ষা করা হয়েছিল এবং ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন এই গবেষণায় অর্থসাহায্য করেছে। এই গবেষণায় (Heart Attack Precaution) বিশ্লেষণ করে দেখানো হয়েছে ইউরোপ, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়ার প্রায় ৬২ হাজার মানুষের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য। বিগত ১০ বছর ধরে গবেষকরা এই ব্যক্তিদের স্বাস্থ্য সম্পর্কিত যাবতীয় কিছু পরীক্ষা করে দেখেছেন। বয়স, কোলেস্টেরলের মাত্রা, রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপানের অভ্যাসের সঙ্গে রক্তে ট্রোপোনিনের মাত্রাও পরিমাপ করে দেখা হয়েছে এই সমীক্ষায়।

ট্রোপোনিন আসলে কী

হার্টের পেশিকোশে পাওয়া যায় এই প্রোটিন ট্রোপোনিন। হার্টের কোশ-কলা নষ্ট হয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে ট্রোপোনিন হার্টের কোশ থেকে রক্তবাহে এসে মিশতে শুরু করে, হার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা জানতে এখনো হাসপাতালে ট্রোপোনিন টেস্ট করা হয়, তবে এই গবেষণা একটি সতর্কতামূলক ক্ষেত্রে বড় বদল আনতে চলেছে। কোলেস্টেরল টেস্টের মত এই ট্রোপোনিন টেস্টও সময়ে সময়ে করতে পারলে আগাম সতর্ক হওয়া সম্ভব, জানাচ্ছেন গবেষকরা। এই গবেষণার সঙ্গে যুক্ত অধ্যাপক অনুপ শাহ জানিয়েছেন যে ট্রোপোনিন স্বাভাবিক মাত্রার মধ্যে থাকলেও তা ইঙ্গিত দেয় নীরবে হার্টের পেশি নষ্ট হচ্ছে কিনা।

ঝুঁকি নির্ণয় আরও সহজ হবে

দেখা গিয়েছে মধ্যম মানের ঝুঁকি রয়েছে এমন মানুষদের ক্ষেত্রে এই ট্রোপোনিন টেস্ট করার পরে তাদের মধ্যে ৮ শতাংশ মানুষকে বেশি মাত্রার ঝুঁকিপূর্ণ মানুষের তালিকাভুক্ত করতে হয়েছে। ফলে এই পরীক্ষার মাধ্যমে প্রতি ৫০০ জন মানুষের মধ্যে একজনকেও হার্ট অ্যাটাক বা স্ট্রোকের হাত থেকে বাঁচানো যাবে। আগাম সতর্কতা নেওয়া যাবে।

ভারতে এটি কেন জরুরি

ভারতে ক্রমেই হৃদরোগের মাত্রা বেড়ে চলেছে মানুষের মধ্যে। দেশে সবথেকে বেশি মৃত্যু হয় হার্ট অ্যাটাকের কারণে। বিভিন্ন সমীক্ষার মাধ্যমে পাওয়া তথ্য অনুসারে দেখা গিয়েছে-

ক) ভারতে প্রতি ৩৩ সেকেন্ডে হার্ট অ্যাটাকে একজন মানুষের মৃত্যু হচ্ছে। ৫০-এর কম বয়সীদের মধ্যে এই মৃত্যুহার বাড়ছে।

খ) ভারতে সমস্ত মৃত্যুর ঘটনার ২৮ শতাংশই হচ্ছে কার্ডিওভাসকুলার রোগের কারণে। উচ্চমাত্রার কোলেস্টেরল এর অন্যতম কারণ।

গ) বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে ভারতের ২৫ শতাংশ মানুষের রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিকের থেকে বেশি।

তথ্যসূত্র: জার্নাল অফ দ্য আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget