এক্সপ্লোর

WB Election 2021:  ৩ কোটির বেশি সম্পত্তির মালিক ক্যানিং-পূর্বের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা ও তাঁর স্ত্রী

একদা রেজ্জাক মোল্লার ঘনিষ্ঠ অনুগামী হিসেবে পরিচিত শওকত মোল্লা

ক্যানিং: তাঁর নামে চাষের জমি কয়েক একর। সোনা-দানাও নেহাত কম নয়। স্ত্রী-র নামেও অগাধ সম্পত্তি। ক্যানিং-পূর্বের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার মোট সম্পত্তির পরিমাণ তিন কোটিরও বেশি। আজকের আয়-ব্যয়ে তৃণমূল প্রার্থী শওকত মোল্লা।

সিপিএম থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকে তাঁর রাজনৈতিক কেরিয়ারের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। বিধায়ক হওয়ার দু’বছরের মধ্যে জেলা যুব তৃণমূলের সভাপতির দায়িত্ব পান। শুধু ক্যানিং পূর্ব নয়, আশেপাশের একাধিক বিধানসভায় তাঁর প্রভাব সুবিদিত। 

একদা বাম দুর্গ ক্যানিং পূর্ব থেকে দ্বিতীয়বার বিধায়ক হওয়ার লক্ষ্যে লড়াইয়ে নেমেছেন শওকত মোল্লা ৷ এবার তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির কালীপদ নস্কর ও সংযুক্ত মোর্চার তরফে আইএসএফ প্রার্থী গাজি শাহাবুদ্দিন সিরাজি ৷ 

একদা রেজ্জাক মোল্লার ঘনিষ্ঠ অনুগামী হিসেবে পরিচিত শওকত মোল্লা ১৭ মার্চ মনোনয়ন জমা দেন। হলফনামায় শওকত জানিয়েছেন, ২০১৯-২০ সালে তাঁর আয় ছিল ১৬ লক্ষ ১৬ হাজার ৮৮৪ টাকা। তাঁর স্ত্রী সায়ের বানু মোল্লার আয় ছিল ১১ লক্ষ ৮ হাজার ৯৯০ টাকা। মনোনয়ন জমা দেওয়ার সময় তৃণমূল প্রার্থীর হাতে নগদ ছিল ৩৫ হাজার ৬৮০ টাকা। তাঁর স্ত্রীর হাতে নগদ ছিল ৪১ হাজার ৩০০ টাকা। শওকতের ৯টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা আছে প্রায় ১ কোটি ১৫ লক্ষ টাকা ৷ তৃণমূল প্রার্থীর স্ত্রীর ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা আছে প্রায় ১৪ লক্ষ টাকা ৷ শওকতের নামে ৫টি জীবন বিমার পলিসিতে জমা আছে প্রায় ১৮ লক্ষ টাকা ৷

তাঁর স্ত্রীর তিনটি এলআইসির পলিসিতে জমা আছে প্রায় সাড়ে ১২ লক্ষ টাকা ৷ ১৫ লক্ষ টাকা দামের স্করপিওতে চড়েন শওকত। যা তাঁর নিজের নামে কেনা। তৃণমূল প্রার্থীর নামে ৬ লক্ষ ২৫ হাজার টাকার অলঙ্কার আছে। স্ত্রীর নামে আছে ৪৩ লক্ষ ৩ হাজার টাকার গয়না। সব মিলিয়ে তাঁর অস্থাবর সম্পত্তি ১ কোটি ৬০ লক্ষ ৫৩ হাজার ২৯২ টাকা। স্ত্রীর নামে রয়েছে ৪৩ লক্ষ ৩ হাজার ৮৯৬ টাকা ৷ দম্পত্তির মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ৩ লক্ষ ৫৭ হাজার ১৮৮ টাকা।

ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থীর জমিজমা নেহাত কম নয়। শওকতের নামে ১০ একর চাষ জমি আছে। যার বাজারদর ৫১ লক্ষ ৫ হাজার টাকা। তাঁর স্ত্রীর নামেও আছে ৬ একর জমি। যার দর ১৫ লক্ষ ৯০ হাজার টাকা। তৃণমূল প্রার্থী যে বাড়িতে থাকেন তার দাম ৩৬ লক্ষ টাকা। সব মিলিয়ে শওকতের স্থাবর সম্পত্তির পরিমাণ ৮৭ লক্ষ ৫ হাজার টাকা। তাঁর স্ত্রীর স্থাবর সম্পত্তি ১৫ লক্ষ ৯০ হাজার টাকা। দম্পত্তির মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ২ লক্ষ ৯৫ হাজার টাকা। স্থাবর ও অস্থাবর মিলিয়ে দম্পতির মোট সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৬ লক্ষ ৫২ হাজার ১৮৮ টাকা ৷

আর্থিক সংস্থায় ৪৮ লক্ষ ৪০ হাজার টাকার দেনা আছে যুব তৃণমূল নেতার ৷ হলফনামায় ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী জানিয়েছেন তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি অভিযোগ নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget