এক্সপ্লোর

WB Election 2021: ভোটের আগে টিটাগড়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন ক্লাবঘর, মৃত ১, জখম ১

গতকাল রাতে রোডে টিটাগড়ের জিসি রোজ খাটাল একালায় একটি ক্লাবঘরে বিস্ফোরণের আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। বিস্ফোরণে ক্লাব ঘরটি ছিন্নভিন্ন হয়ে যায়। উড়ে যায় চাল।

 সমীরণ পাল,উত্তর ২৪ পরগনা: আগামীকাল রাজ্য বিধানসভা নির্বাচনে ষষ্ঠ দফার ভোটগ্রহণ।    ষষ্ঠ দফার নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠল ব্যারাকপুর শিল্পাঞ্চল। আগামীকাল উত্তর ২৪ পরগনার ১৭ বিধানসভা আসনে ভোটগ্রহণ করা হবে। তার আগে গতকাল রাত থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকায় বোমাবাজির ঘটনা ঘটেছে। এরইমধ্যে খড়দা বিধানসভা এলাকায় একটি ক্লাবঘরে বিস্ফোরণ। এই ঘটনায় মৃত্যু ১ জনের। গুরুতর জখম একজন।

গতকাল রাতে রোডে টিটাগড়ের জিসি রোজ খাটাল একালায় একটি ক্লাবঘরে বিস্ফোরণের আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। বিস্ফোরণে ক্লাব ঘরটি ছিন্নভিন্ন হয়ে যায়। উড়ে যায় চাল। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দুজনকে বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জোরাল বিস্ফোরণে ক্লাবঘরটি বিধ্বস্ত হয়ে পড়ে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে অনেকগুলি কৌটো। ঘটনাস্থলে পৌঁছয় রহড়া থানার পুলিশ। ক্লাব ঘরটির সামনে বসানো হয়েছে পুলিশ পিকেট।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানতে পারা গেছে, ওই ক্লাব ঘরে বোমা তৈরি হচ্ছিল। সম্ভবত বোমা তৈরির সময়ই বিস্ফোরণ ঘটে। জানা গেছে, নিহত ও আহতের পরিচয়। তারা স্থানীয় এলাকার বাসিন্দা বলে খবর। ঘটনাস্থল থেকে ফরেনসিক  বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করবেন বলে জানা গেছে।

আগামীকাল ভোটের আগে এই ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আগামীকাল ভোটে অশান্তির আশঙ্কাও করছেন অনেকে।

খড়দায় এবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। লড়াইয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী কাজল সিনহা, বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত, সংযুক্ত মোর্চার প্রার্থী দেবজ্যোতি দাস।    

এদিকে, ভোটের আগে উত্তপ্ত জগদ্দল ।  বিজেপি সাংসদ অর্জুন সিংহের বাড়ির সামনে বোমাবাজি দুষ্কৃতীদের।  বিজেপি সাংসদের অভিযোগ, বোমাবাজির পর তল্লাশি চালানোর সময় মহিলাদের হেনস্থা করে পুলিশ। এনিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান অর্জুন সিংহ। জগদ্দলে বোমাবাজির কিছুক্ষণের মধ্যে কাঁচরাপাড়াতেও বোমাবাজি হয়। ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী ও র‍্যাফ।

সবমিলিয়ে আগামীকালের ভোটের আগে উত্তেজনার পারদ চড়ছে জেলায়। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget