এক্সপ্লোর

Parambrata Chatterjee Exclusive : বিলেতে 'অভিযান', স্বপ্নপূরণ বলছেন পরমব্রত

'অন্ধকার সময়ে এই খবরটা যেন এক টুকরো আলো', খুশি হয়ে লিখছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর নতুন ছবি 'অভিযান' মনোনীত হয়েছে লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। আগামী ২৯ মে বাগরি ফাউন্ডেশানে স্ক্রিনিং করা হবে এই ছবিটি। অভিযানের গোটা টিমকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

কলকাতা: 'অন্ধকার সময়ে এই খবরটা যেন এক টুকরো আলো', খুশি হয়ে লিখছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর নতুন ছবি 'অভিযান' মনোনীত হয়েছে লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। আগামী ২৯ মে বাগরি ফাউন্ডেশানে স্ক্রিনিং করা হবে এই ছবিটি। অভিযানের গোটা টিমকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

পাখির চোখে কলকাতা শহর, ব্যাকগ্রাউন্ডে ভেসে আসছে কিংবদন্তীর গলার স্বর.. ‘গ্রো ওল্ড অ্যালং উইথ মি, দ্য বেস্ট ইজ ইয়েট টু বি’। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে ৮৬তম জন্মদিনে মুক্তি পাওয়া 'অভিযান'-এর টিজার আবেগে ভাসিয়েছিল দর্শকদের। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনীকেই রূপোলি পর্দায় তুলে ধরবে 'অভিযান'। পর্দায় তরুণ সৌমিত্রের ভূমিকায় রয়েছেন যিশু সেনগুপ্ত। আর প্রবীণ অভিনেতার ভূমিকায়? সৌমিত্র স্বয়ং। যিশু সেনগুপ্ত ছাড়াও পরমব্রত চট্টোপাধ্যায়,  কিউ, বাসবদত্তা চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সোহিনী সেনগুপ্ত অভিনীত এই ছবির ট্রেলারও যথেষ্ট জনপ্রিয় হয়েছে দর্শকদের মধ্যে।

সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে তথাকথিত বাণিজ্যিক ছবি বানাতে চাননি পরমব্রত। তিনি চেয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে আর্কাইভ করতে চেয়েছিলেন, ট্রেলারে নিজে মুখেই সেকথা বলছেন পরিচালক-অভিনেতা। তাঁর দাবি, 'এই ছবির মধ্য দিয়েই অচেনা সৌমিত্রকে চিনবেন দর্শকরা। কিংবদন্তীর জীবনের খুঁটিনাটি ফুটে উঠবে গোটা ছবি জুড়ে।

কঠিন সময়ে 'অভিযান'-এই আন্তর্জাতিক স্বীকৃতি পরিচালক-অভিনেতার কত বড় প্রাপ্তি? জানতে এবিপি লাইভ যোগাযোগ করেছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি বললেন, 'লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল খুব বড় একটা উৎসব। ভীষণ ভালো লাগছে। সবথেকে গর্ববোধ হচ্ছে এটা ভেবে, এই ফিল্ম ফেস্টিভ্যালটা যে বিল্ডিং-এ হয় সেখানে আমি একসময় পড়াশোনা করেছি। সাউথব্যাঙ্ক দিয়ে হাঁটার সময় বাগরি ফাউন্ডেশানে গিয়েছি অনেকবার। ভাবতাম, আমার তৈরি করা ছবি একদিন এখানে দেখানো হবে। এটা একটা স্বপ্নপূরণ।'

ছবির নাম হিসাবে 'অভিযান'-কে কেন বেছে নিয়েছিলেন পরমব্রত?  পরিচালক বলেছিলেন, 'অভিযান ছবিটি সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনের একটি গুরুত্বপূর্ণ কিন্তু একটু আন্ডাররেটেড ছবি। এই ছবিটা নিয়ে অনেক কম কথা হয়। উনি নিজেও বিশ্বাস করতেন এটাই। দ্বিতীয়ত, এই ছবিটার মধ্যে দিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনের অভিযানকে তুলে ধরার চেষ্টা করেছি। সেখানে কাজ আছে, অ্যাডভঞ্চার আছে, ব্যক্তিগত জীবন আছে.. এই যাত্রাটা খুব উত্তেজনাময়। সেই কারণেই ছবির নাম অভিযান।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget