এক্সপ্লোর

Adipurush Controversy: 'রামায়ণকে পর্দায় তুলে ধরা গুরুদায়িত্ব, ধর্মকে অবমাননা করা যায় না', বলছেন রামানন্দ সাগরের পুত্র

Prem Sagar talks about Adipurush Controversy: 'এর আগে আমি মনোজ মুন্তাসির যা যা কাজ দেখেছি, ভীষণ ভাল লেগেছে। আমার তো ওঁকে যথেষ্ট জ্ঞানী, হিন্দু ধর্মকে ভালবাসা ও শ্রদ্ধা করা একজন মানুষ বলেই মনে হত'

মুম্বই: বিতর্ক বা চর্চার কেন্দ্রবিন্দুতে সদ্য মুক্তি পাওয়া পৌরাণিক ছবি 'আদিপুরুষ' (Adipurush)। সংলাপ থেকে শুরু করে বিষয়বস্তু, চিত্রনাট্য.. সব বিষয়েই বিতর্ক, মতবিরোধ রয়েছে। দর্শক থেকে শুরু করে ইন্ডাস্ট্রির নবীন থেকে প্রবীণ শিল্পীরা আপত্তি তুলেছেন এই ছবির বিভিন্ন বিষয়বস্তু নিয়ে। আর এবার এবার আদিপুরুষ নিয়ে মুখ খুললেন রামানন্দ সাগরের পুত্র প্রেম সাগর। 

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে প্রেম সাগর বলেছেন, ' এর আগে আমি মনোজ মুন্তাসির যা যা কাজ দেখেছি, ভীষণ ভাল লেগেছে। আমার তো ওঁকে যথেষ্ট জ্ঞানী, হিন্দু ধর্মকে ভালবাসা ও শ্রদ্ধা করা একজন মানুষ বলেই মনে হত। সে ওনার বয়স যতই কম হোক না কেন! কিন্তু 'আদিপুরুষ'-এর মত ছবিতে উনি এই ধরণের সংলাপ লেখার কথা কল্পনাই বা কি করে করলেন! কোথাও কি সিদ্ধান্ত নিতে কোনও ভুল হয়ে গিয়েছিল? নাকি এই কাহিনী বর্তমান প্রজন্মের কথা ভেবে বানানো? কিন্তু যদি বর্তমান প্রজন্মের কথা ভেবেও বানানো হয়, তাহলে রামায়ণের নাম দেওয়ার কী প্রয়োজন ছিল। এটা তো মার্ভেলের গল্প নয়। বদল করার সময় ভুললে চলবে না এই কাহিনীর সঙ্গে বাল্মীকির নাম জড়িয়ে রয়েছে। তাহলে সম্পূর্ণ কল্পিত একটা গল্প বানালেই তো হত। কিন্তু যখনই আপনি বলছেন যে রামায়ণের কাহিনীর ওপর ভিত্তি করে আপনি ছবি বানিয়েছেন, তখন দায়িত্ব অনেক বেড়ে যায়। সেটা নিয়ে ছেলেখেলা চলে না। মানুষ ভক্তি করে এই ছবিটা দেখতে আসে। সরস্বতী সবার কাছে থাকে না। লক্ষ্মীও না। যে কোনও উপায়ে টাকাপয়সা অর্জন করলে যেমন লক্ষ্মীকে পাওয়া যায় না, তেমনই কিছু একটা তৈরি করে ফেললেই সেই শিল্পে সরস্বতী বসবাস করতে পারেন না। শিল্প একটা দায়িত্ব। আর সেটার ভুল ব্যবহার করা উচিত নয়। কেবল হিন্দুত্ব নয়, যে কোনও ধর্মকেই অবমাননা করা উচিত নয়। যেমন, আপনি খ্রীস্টান হোন বা বৌদ্ধ বা জৈন.. মিথ্যে কথা বলা সমস্ত ধর্মেই পাপ। এটাই তো সনাতন ধর্ম। এই দেশ, ভারতবর্ষ... সেখানকার প্রতিটা মানুষের মনে রামের প্রতিচ্ছবি রয়েছে। সেটা নিয়ে খেলা করা চলে না। শুধু তা কেন.. এখানে প্রতি বাড়িতেই হনুমানজীর পুজো করা হয়। সেই দায়িত্বকে মাথায় নিয়ে কাজ করতে হবে। যতই আধুনিক হয়ে যান, যতই স্পেশাল এফেক্টস দিয়ে দিন... রাম-রামই থাকে। তাঁকে ঘিরে ভক্তিটাও একইরকম থাকে। সেটাকে এমনভাবে চরিত্রায়ণ করা ঠিক হয়নি।'

আরও পড়ুন: Business Trip: কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি

আরও পড়ুন:Europe Tour : বিঠোভেনের শহর, রামধনু রং, ঘুমের ওপারে নতুন দেশ...

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget