এক্সপ্লোর

Brahmastra: অবশেষে শেষ 'ব্রহ্মাস্ত্র'-র শ্যুটিং, সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে জানালেন রণবীর, আলিয়া

আজ সকালেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাগ করে নেন অয়ন (Ayan Mukerji)। সেখানে একই ফ্রেমে দেখা যায় রণবীর ও আলিয়াকে। পাশে দাঁড়িয়ে রয়েছেন খোদ অয়নও। তিনজনের গলাতেই ফুলের মালা, কপালে তিলক

মুম্বই: প্রায় ৫ বছর আগে শুরু হয়েছিল ছবির শ্যুটিং। ইতিমধ্যে করোনা ও বিভিন্ন কারণে বারে বারে বাধা এসেছে, পিছিয়ে গিয়েছে শ্যুটিং। অবশেষে শেষ হল রণবীর কপূর (Ranbir Kapoor), আলিয়া ভট্ট (Alia Bhatt) ও অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) অভিনীত 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) ছবির শ্যুটিং। সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও পোস্ট করে সেই খবর জানালেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়, রণবীর ও আলিয়া। 

শেষ 'ব্রহ্মাস্ত্র'-র শ্যুটিং

আজ সকালেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাগ করে নেন অয়ন (Ayan Mukerji)। সেখানে একই ফ্রেমে দেখা যায় রণবীর ও আলিয়াকে। পাশে দাঁড়িয়ে রয়েছেন খোদ অয়নও। তিনজনের গলাতেই ফুলের মালা, কপালে তিলক। যেন কোনও মন্দির থেকে পুজো দিয়ে ফিরেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে অয়ন লিখেছেন, 'অবশেষে ছবির শ্যুটিং শেষ হল। প্রায় ৫ বছর আগে আমরা ব্রহ্মাস্ত্রের প্রথম শট নিয়েছিলাম। আর আজ শেষ শটটি নিলাম। এই যাত্রাটা অনবদ্য, চ্যালেঞ্জিং ও জীবনে একবারই হওয়ার মত ঘটনা।'

সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট রিল ভাগ করে নিয়েছেন আলিয়াও। সেখানে দেখা যাচ্ছে, বেনারসের ঘাটে একটি নৌকায় রয়েছে সবাই। ক্যাপশানে আলিয়া লিখেছেন, '২০১৮ সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত এই ছবিটার শ্যুটিং করছিলাম। অবশেষে ব্রহ্মাস্ত্র ছবির প্রথম পর্বের শ্যুটিং শেষ হল। এই শ্যুটিং শেষ কথাটা বলার জন্য কবে থেকে অপেক্ষা করছিলাম।' 

আরও পড়ুন: 'সুযোগ পেলে অমিতাভ বচ্চন আর নাসিরজীর সঙ্গে অভিনয় করতে চাই'

'ব্রহ্মাস্ত্র' ছবির নির্মাতারা সম্প্রতি ছবিতে আলিয়া ভট্টের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেছেন। তাঁর ইনস্টাগ্রামে পোস্টারটি শেয়ার করে আলিয়া লেখেন, 'ভালবাসা এবং আলো।' আলিয়ার মা অভিনেত্রী সোনি রাজদান পোস্টটিতে 'সুপার' লিখে বেশ কয়েকটি ইমোজি দিয়ে কমেন্টও করেছিলেন।

রণবীর ও আলিয়া অভিনীত এই ছবি মুক্তি পাচ্ছে ৯ সেপ্টেম্বর। ছবিতে অভিনয় করবেন অমিতাভ বচ্চন, নাগার্জুন আক্কিনেনি ও মৌনী রায়ও।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt 🤍☀️ (@aliaabhatt)

">

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget