এক্সপ্লোর

Iman Chakraborty: 'অনেক কষ্ট নিয়ে... বাধ্য হচ্ছি', প্রিয় কাজ নিয়ে চরম সিদ্ধান্ত নিলেন ইমন চক্রবর্তী

Iman Chakraborty News: সোশ্যাল মিডিয়ায় সদ্য একটি পোস্ট করে ইমন লিখেছেন, 'এই বছর লিলুয়াতে বসন্ত উৎসব হচ্ছে না'

কলকাতা: আট বছর ধরে এই উৎসব চালিয়ে আসছেন তিনি। সমস্যা যেমন এসেছে, তেমন এসেছে সাফল্যও। ৮ বছর ধরে তাঁর মায়ের স্মৃতি বহন করেই এই অনুষ্ঠান করেন তিনি। তাঁর মা একটা সময়ে লিলুয়ায় এই অনুষ্ঠানের আয়োজন করতেন। আর সেই দায়িত্বই এবার নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। তবে হঠাৎ এমন কী হল যে সেই অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হলেন তিনি? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বসন্ত উৎসব বন্ধ করে দেওয়ার ব্যাপারে নিজেই সিদ্ধান্ত জানালেন সঙ্গীতশিল্পী।

সোশ্যাল মিডিয়ায় সদ্য একটি পোস্ট করে ইমন লিখেছেন, 'এই বছর লিলুয়াতে বসন্ত উৎসব হচ্ছে না। কারণ হিসেবে জানাতে চাই, শেষ ৮ বছর ধরে আমরা লিলুয়াতে বসন্ত উৎসব করছিলাম। কিন্তু কিছু স্থানীয় মানুষজন প্রত্যেক বছর অনুষ্ঠানের শেষের দিকে এসে সমস্যা তৈরি করে গিয়েছেন। বেশ কিছু শিল্পীদের সঙ্গে অভব্য আচরণ করেছেন। আমরা এর যোগ্য নই। এগুলি পাওয়ার আমাদের কথা নয়। এখানে যাঁরা খেটে অনুষ্ঠানটা করেন, তাঁরা একটা টাকাও নেন না। শিল্পীরাও নেন না। আমরা লিলুয়ার মানুষদের জন্যই অনুষ্ঠানটা করতাম। আমার মায়ের স্মৃতির উদ্দেশে করতাম। অনেক কষ্ট নিয়ে লিলুয়াতে অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হচ্ছি। জানি এতে অনেকে খুশিই হবেন। তবে এটাও জানি যে কষ্ট পাবেন তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষ। আমরা দুঃখিত। তবে এটাও জানিয়ে রাখছি, আমরা ফিরব। আরও বড় করে ফিরব।'

প্রত্যেক বছর রঙিন এক উৎসবের আয়োজন করতেন ইমন। নাচ ও গানের পাশাপাশি সেই অনুষ্ঠানে হত একটি প্রভাতফেরিও। গালে আবিরের ছোঁয়া আর গলায় গান.. এই ছিল বসন্ত উৎসবের বৈশিষ্ট্য। সারাদিন ব্যাপি চলত এই বসন্ত উৎসব। শিল্পীদের পাশাপাশি যোগ দিতেন সাধারণ এলাকার মানুষেরাও। তবে ইমনের এই পোস্টে মনখারাপের ছোঁয়া। জানিয়ে দিলেন, এই বছর হচ্ছে না বসন্ত উৎসব। তবে বসন্ত উৎসব নিয়ে তাঁর আগামী কোনও পরিকল্পনা আছে কি না, সেই কথা বিস্তারিত লেখেননি ইমন। কেবল তাঁর পোস্ট থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে, এই অনুষ্ঠান তিনি বন্ধ করবেন না। ফিরিয়ে আনবেন আরও বড় করেই।

আরও পড়ুন: Saif Ali Khan: বাড়ি সাজালেন ফুল আর আলোয়, সেফ ঘরের ফেরার আনন্দে আর কী করলেন করিনা?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget