এক্সপ্লোর

Puja 2022: মেয়ের জন্য শপিং, ঠাকুর দেখার স্বাদ, অর্জুনের পুজো অবন্তিকাময়

Durga Puja 2022: এই বছর পুজোয় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঠাকুর না দেখলেও সে নিয়ে একটু মনখারাপ অর্জুনের। কেমন করে পুজোর দিনগুলো কাটান অভিনেতা

কলকাতা: দুর্গাপুজোয়  ঠাকুর দেখার অভ্যাস নেই তেমন, পরিবারের সঙ্গে সময় কাটাতেই ভালোবাসেন তিনি। গত কয়েকটা বছর একরত্তি মেয়েকে নিয়ে সময় কাটে আবাসনের পুজোতেই। তবে এইবছর খুদেকে একটু ঠাকুর দেখার আমেজ চেখে দেখাতে চান তিনি, বাবা হওয়া তারিয়ে তারিয়ে উপভোগ করছেন যে... নতুন ছবি মুক্তির ব্যস্ততা তো রয়েছেই, কিন্তু তার বাইরে কেমন পুজো কাটাবেন সোনাদা ফ্রাঞ্চাইজির 'আবির'? এবিপি লাইভকে সেই গল্প শোনালেন অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)। 

এই বছর পুজোয় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঠাকুর না দেখলেও সে নিয়ে একটু মনখারাপ অর্জুনের। কেমন করে পুজোর দিনগুলো কাটান অভিনেতা? এবিপি লাইভকে অর্জুন বলছেন, 'ছোটবেলার পুজোয় কলকাতায় থাকতাম না। বাবা-মায়ের সঙ্গে ঘুরতে যেতাম আমি আর দাদা। বেশিরভাগ সময়েই পুজো কাটত জঙ্গলে। একটু বড় হওয়ার পরে কলকাতার পুজোর স্বাদটা নিতে শিখি। তবে পুজোয় ঠাকুর দেখার খুব একটা অভিজ্ঞতা নেই কখনোই। বিয়ের পরেও পুজোয় একটু সময় পেলেই বাবা-মায়ের কাছে চলে যাই। পরিবারের সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করা হয়। ওই দিনগুলো এক্কেবারে ডায়েট মেনে চলি না। আমি খুব একটা খাদ্যরসিক নই, কিন্তু পুজোর সময় ভালো খাবার কার না মেনুতে রাখতে ইচ্ছা করে!'

আরও পড়ুন: Arjun Chakrabarty Exclusive: 'ফ্রাঞ্চাইজির প্রত্যেকটা ছবি আগেরটার থেকে ভালো হবে, প্রত্যাশার চাপ থাকে'

ছোট্ট মেয়ে অবন্তিকা ধীরে ধীরে বড় হচ্ছে। ওর জন্য পুজো কাটানোয় বদল এসেছে? অর্জুন বলছেন, 'গত ২টো বছর করোনার কারণে ওকে সাবধানে রাখতে হয়েছিল। তবে এই বছর দেখছি পুজোটা বেশ বুঝতে শিখে গিয়েছে ও। আবাসনে পুজো প্রস্তুতি বেশ মন দিয়ে দেখছে। বন্ধুদের সঙ্গে মণ্ডপেও চলে যাচ্ছে। ঠাকুর এলে ওর উৎসাহ আরও বাড়বে আশা করি। ভিড়ে ঘুরতে না পারলেও গাড়ি করে একটু বেরব অবন্তিকাকে নিয়ে। ওকে ঠাকুর দেখানোর আস্বাদটা দিতে চাই।'

মেয়ের জন্য নিজের হাতে কেনাকাটা করার সময় পান অর্জুন? একগাল হেসে উচ্ছসিত হয়ে অভিনেতা বললেন, 'অবশ্যই! জীবনে কখনও নিজের জন্য শপিং করিনি। সৃজার জন্য সামান্য। কিন্তু মেয়ের জামাকাপড় বেছে কিনতে ভীষণ ভাল লাগে। আমি আর সৃজা একসঙ্গে অবন্তিকার জন্য জামাকাপড় কিনে আনি। কেবল জামাকাপড় কেন, অবন্তিকার সমস্ত বিষয়ে মতামত দিতে ভালো লাগে আমার।'

পুজোয় অবন্তিকার জামার সংখ্যা? হেসে অর্জুনের উত্তর, 'গুনিনি, তবে সবাই ওকে এত পোশাক দেয়.. অনেকগুলোই হবে সংখ্যায়।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget