এক্সপ্লোর

Pushpa 2: মাত্র ১ দিনেই ভাঙল একাধিক ছবির রেকর্ড, প্রথম দিনে কত আয় করল 'পুষ্পা ২'?

Pushpa 2 Day One Collection: এই ছবি মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই ২১.০৪ কোটির ব্যবসা করে ফেলেছিল। এরপরে যত বেলা গড়িয়েছে, ততই বেড়েছে ছবির আয়

কলকাতা: কত আয় হল 'পুষ্পা ২' (Pushpa 2) ছবির? প্রথম দিন থেকেই নজর রয়েছে তার ওপর। গতকাল অর্থাৎ ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে 'পুষ্পা ২'। অল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত এই ছবি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ দর্শকদের মধ্যে। তবে কত আয় হল এই ছবির? একাধিক ভাষায় মুক্তি পাওয়া এই ছবির সব মিলিয়ে কত আয় হল, সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সবাই। ট্রেন্ডে রয়েছে 'পুষ্পা ২' -র প্রথম দিনের কালেকশন। নজর রাখা যাক কোথায় কত আয় করল এই ছবি। 

Sacnilk website জানাচ্ছে, এই ছবি প্রথম দিনেই শুধুমাত্র ভারতে আয় করেছে ১৭৫.১ কোটি। এই ছবির প্রচারও হয়েছিল যথেষ্ট। মনে করা হচ্ছে, ছবির প্রচার যে উন্মাদনা তৈরি করেছিল, তাতে প্রভাবিত হয়েই প্রথম দিনই ছবিটা দেখে ফেলতে চান অনেকেই। তবে শুধুমাত্র হিন্দিতে নয়, এই ছবির তেলুগু থেকেও আয় হয়েছে প্রচুর। জানা যাচ্ছে, তেলুগু ভাষায় এই ছবি ৯৫.১ কোটি উপার্জন করেছে। এটাই এখনও পর্যন্ত 'পুষ্পা'-র সবচেয়ে বেশি উপার্জন। এরপরেই আসে হিন্দি ভাষা। এই ভাষায় ছবিটি আয় করেছে ৬৭ কোটি টাকা। অন্যদিকে তামিল নাড়ুতে এই ছবিটি আয় করেছে ৭ কোটি টাকা। 

এই ছবি মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই ২১.০৪ কোটির ব্যবসা করে ফেলেছিল। এরপরে যত বেলা গড়িয়েছে, ততই বেড়েছে ছবির আয়। তবে এই ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। অনেকেরই মনে হয়েছে, 'পুষ্পা'-র প্রথম অংশের মতো জমাটি হয়নি এই ছবি। খামতি রয়ে গিয়েছে অনেক জায়গাতেই। এই ছবি ইতিমধ্যেই ভেঙ্গে দিয়েছে 'আর আর আর' ছবির রেকর্ড। যাঁরা প্রথম দিনেই ছবিটি দেখে ফেলেছেন তাঁদের মধ্যেও উত্তেজনা এবং উন্মাদনার পারদ রয়েছে তুঙ্গে। কেউ গিয়েছেন সকাল ৭টার শো-দেখতে। কেউ বা সিনেমা হলে বসে চোখের পলক ফেলেননি এই ভেবে, যদি কিছু দেখা বাদ পড়ে যায়। অল্লু অর্জুনের পাশাপাশি রশ্মিকা মান্দানার প্রশংসাতেও পঞ্চমুখ দর্শকমহল। অনেকেই বলছেন, অল্প দিনের মধ্যেই 'ন্যাশনাল ক্রাশ' হয়ে যাবেন রশ্মিকা। 'পুষ্পা ২- দ্য রুল' ছবির বিষয়ে আলোচনা করতে গিয়ে দর্শকরাই টেনেছেন 'অ্যানিম্যাল' ছবির প্রসঙ্গে। অনেকেই বলছেন, 'অ্যানিম্যাল' ছবিতে যেভাবে পুরুষতন্ত্রের জয়জয়কার হয়েছে এবং নারীদের অবমাননা করা হয়েছে, 'পুষ্পা ২'- তে দেখা গিয়েছে ঠিক তার উল্টো দৃশ্য। এখানে নারীকে আরও এগিয়ে যাওয়ার উৎসাহ দেওয়ার ঘটনার দেখানো হয়েছে বিভিন্ন দৃশ্যে। আমাদের জীবনে মহিলাদের ভূমিকা কী, একটি পরিবারে মহিলাদের ভূমিকা কী, সবই দেখানো হয়েছে খুব সুন্দর ভাবে। 

আরও পড়ুন: Pushpa 2 The Rule: সিনেমা হলে চলছে না 'পুষ্পা ২', মালিককে খুনের হুমকি, থিয়েটারে ভাঙচুর, আটক যুবক

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
Deepika Padukone: ৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget