এক্সপ্লোর

Pain after amputation: অঙ্গ বাদ গেলেও ব্যথা হবে না আর ! বিশেষ কায়দার চিকিৎসার খোঁজ দিল গবেষণা

Pain after amputation remedies: অঙ্গ বাদ গেলে সাধারণত প্রচণ্ড ব্যথায় ভোগেন রোগী। কারণ বাদ যাওয়া অঙ্গকে ঘিরে নানা জটিলতা তৈরি হয়। সেই জটিলতা কাটাতে পারে একটি বিশেষ চিকিৎসা।

কলকাতা: কোনও দুর্ঘটনায় অঙ্গহানি হলে অনেক সময় সেই অঙ্গ চিকিৎসকরা কেটে বাদ দেন। কাটার প্রক্রিয়া খুব কষ্টকর না হলেও এর পর চলাফেরা মুশকিল হয়ে পড়ে। রোজকার কাজকর্ম করতে গিয়ে প্রায়ই সমস্যা হয়। অন্যের সাহায্য নিতে হয় অনেককে। তবে অনেক সময় অঙ্গ বাদ দিলেও ব্যথা থেকে যায় সেই অংশে। মাঝে মাঝে সেই ব্যথা ভীষণ তীব্র হয়ে ওঠে। তার জন্য মূলত দায়ী সেই অংশে থাকা বিভিন্ন স্নায়ুগুলি। কীভাবে কমানো যায়, সেই ব্যথা? সম্প্রতি এক গবেষণায় একটি বিশেষ অস্ত্রোপচার পদ্ধতির কথা জানালেন গবেষকরা।

কী বলছে গবেষণা?

আমেরিকান সোসাইটি অব প্লাস্টিক সার্জেনের মেডিকাল জার্নাল প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারিতে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। তাতে গবেষকদের দাবি, অঙ্গ কেটে বাদ দেওয়ার সময় টার্গেটেড মাসল রিইননার্ভেশন (Targeted Muscle Reinnervation) বা টিএমআর পদ্ধতিটি করা হলে ব্যথা অনেকটাই কমানো যায়। অনেক সময় অঙ্গ বাদ দেওয়ার পর ওই অংশে অস্বাভাবিক স্নায়ু জন্মাতে থাকে। সেই স্নায়ুর বৃদ্ধিও আটকে দিতে পারে টার্গেটেড মাসল রিইননার্ভেশন প্রক্রিয়াটি। এতে কেটে যাওয়া অংশের পাশেই নতুন করে স্নায়ু তৈরি করা হয়। যা ব্যথা কমাতে সাহায্য করে।

কী বলছেন গবেষক?

ওহিও স্টেট ইউনিভার্সিটি ওয়েক্সেনার মেডিক্যাল সেন্টারের চিকিৎসক অ্যামি এম মুর সংবাদমাধ্যম এএনআই-কে বলেন, গবেষণায় টিএমআর-এর গুরুত্ব প্রমাণিত। টার্গেটেড মাসল রিইননার্ভেশন নিউরোমা ফর্মেশন আটকে দেয়। পাশাপাশি ফ্যান্টম লিম্ব পেইন ও রেসিডুয়াল লিম্ব পেইন কমাতে সাহায্য করে টার্গেটেড মাসল রিইননার্ভেশন। নিউরোমা ফর্মেশন বলতে বোঝায় অস্বাভাবিক স্নায়ু জন্মানোর প্রক্রিয়া। কিন্তু ফ্যান্টম ও রেসিডুয়াল লিম্ব পেইন আদতে কী?

ফ্যান্টম ও রেসিডুয়াল লিম্ব পেইন কেন হয়?

রেসিডুয়াল লিম্ব পেইন বলা হচ্ছে যেখান থেকে অঙ্গটি বাদ দেওয়া হয়েছে, সেই অঙ্গের ব্যথাকে।  সেখানে যে অঙ্গটুকু রয়েছে, তার মধ্যে ভারসাম্য নষ্ট হয়ে যায়। এর ফলে এই ব্যথা হয়। অন্যদিকে ফ্যান্টম লিম্ব পেইন অনেকটাই মানসিক। অর্থাৎ মস্তিষ্ক বোঝাতে চায় যে অঙ্গটি নেই বলে ব্যথা হচ্ছে। যেটুকু অংশ নেই, সেটুকু না থাকার জন্যই এই ব্যথা অনুভূত হয়। গবেষকদের কথায়, এই দুই ধরনের ব্যথাই কমাতে পারে টার্গেটেড মাসল রিইননার্ভেশন। পাঁচ বছরের গবেষণায় এমনটাই ফলাফল পেয়েছেন বিজ্ঞানীরা।

আরও পড়ুন: High blood pressure: উচ্চ রক্তচাপ হার্টে কীভাবে ব্লকেজ তৈরি করে ? গোপন কায়দার খোঁজ পেলেন বিজ্ঞানীরা

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

CJP Protest Mumbai: মুম্বইয়ে CJP-র বিক্ষোভে অভিনেতা Naseeruddin Shah | Shivaji Park | ABP Ananda
CJP Protest: যন্তরমন্তরে AAP, Congress, বামের বিক্ষোভ, কী ঘটল আজ রাজধানীতে? | Gyanesh Kumar | Delhi
CJP Protest Mumbai: মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভে CJP, উঠল স্লোগান | Gyanesh Kumar | ABP Ananda
Congress Protest: Delhi-তেও CEC Gyanesh Kumar-র পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাল কংগ্রেস | ABP Ananda
Kolkata Left Protest: কলকাতাতে CEC Gyanesh Kumar-র বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি বামেদের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget