এক্সপ্লোর

মার্চে অতিমারী ঘোষিত করোনা, পরের ৯ মাসে ভারতে জন্মাবে ২ কোটি শিশু, পূর্বাভাস ইউনিসেফের

ইউনিসেফ জানিয়েছে, কোভিড-১৯ এর ছায়াতলে বিশ্বে প্রায় ১১.৬ কোটি শিশু জন্মাবে

নয়াদিল্লি: মার্চে করোনাভাইরাস অতিমারী হিসেবে ঘোষিত হয়। পরের ৯ মাস-- অর্থাৎ এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে ভারতে রেকর্ড সংখ্যক সন্তানের জন্ম হবে বলে পূর্বাভাস ইউনিসেফের। তাদের অনুমান, এই সময় ভারতে প্রায় ২ কোটি সন্তান ভূমিষ্ট হবে।

রাষ্ট্রপুঞ্জের অধীনস্থ এই সংগঠনের সতর্কবাণী, বিশ্ব অতিমারীর সময়ে অন্তঃসত্ত্বা মহিলা এবং জন্ম নেওয়া শিশুরা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা ও পরিষেবা ব্যাঘাতের ফলে বিপদের সম্মুখীন হতে পারে।

বুধবার ইউনিসেফ জানিয়েছে, কোভিড-১৯ এর ছায়াতলে বিশ্বে প্রায় ১১.৬ কোটি শিশু জন্মাবে। প্রসঙ্গত, গত ১১ মার্চ কোভিড-১৯ কে অতিমারী হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সেই তারিখ থেকে ৪০ সপ্তাহ পর্যন্ত যে শিশু জন্মগ্রহণ করবে, তাদের ওপর এই পূর্বাভাস করা হয়েছে।

ওই সমীক্ষা অনুযায়ী, অতিমারী ঘোষণা হওয়ার পর ৯ মাস পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক শিশু জন্মগ্রহণ করবে ভারতে। আনুমানিক ২.০১ কোটি শিশু ১১ মার্চ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে ভারতে জন্ম নেবে।

ভারত ছাড়া, আর যে দেশে অধিক শিশু জন্মাবে সেগুলি হল-- চিন(১.৩৫ কোটি), নাইজিরিয়া (৬৪ লক্ষ), পাকিস্তান (৫০ লক্ষ, ইন্দোনেশিয়া (৪০ লক্ষ), মার্কিন যুক্তরাষ্ট্র (৩৩ লক্ষ)।

ইউনিসেফ বলেছে, এই দেশগুলিতে এমনিতেই শিশু মৃত্যুর হার বেশি। তার ওপর এখন কোভিড-১৯ পরিস্থিতি যোগ হলে, সেই প্রবণতা আরও কয়েকগুণ বেড়ে যেতে পারে। সংস্থা আরও দাবি করেছে, কোভিড-১৯ সংক্রমণের ফলে যে কন্টেইনমেন্টের পদক্ষেপ নেওয়া হয়েছে, তার ফলে অন্তঃসত্ত্বা মহিলাদের ঝুঁকি ও বিপদ আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget