এক্সপ্লোর

প্রজাতন্ত্র দিবস: কুচকাওয়াজের বিশেষ আকর্ষণ অ্যান্টি-স্যাটেলাইট মিসাইল ও এয়ার ডিফেন্স রেডার

প্রতি বছর, এদিনের বিশেষ আকর্ষণ হচ্ছে নয়াদিল্লির রাজপথে সামরিক কুচকাওয়াজ। গত বছরের ২৭ মার্চ, ভারত সফলভাবে এই অ্যান্টি-স্যাটেলাইট মিসাইলের পরীক্ষা চালায়।এই সফল পরীক্ষার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চিনের সঙ্গে একাসনে বসে ভারত।

নয়াদিল্লি: মহা ধুমধামের সঙ্গে দেশব্যাপী পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। প্রতি বছর, এদিনের বিশেষ আকর্ষণ হচ্ছে নয়াদিল্লির রাজপথে সামরিক কুচকাওয়াজ। বিশ্বের সামনে দেশের সামরিক ক্ষমতা তুলে ধরে ভারত। আর এবারের প্রজাতন্ত্র দিবসের মূল আকর্ষণ হল মিশন শক্তির অ্যান্টি-স্যাটেলাইট মিসাইল (এস্যাট) এবং এয়ার ডিফেন্স ট্যাক্টিকাল কন্ট্রোল রেডার (এডিটিসিআর)। এই দুটি ৭১ তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অংশ হতে চলেছে। গত বছরের ২৭ মার্চ, ভারত সফলভাবে এই  অ্যান্টি-স্যাটেলাইট মিসাইলের পরীক্ষা চালায়। একটি বিকল উপগ্রহকে সাফল্যের সঙ্গে ভূপৃষ্ঠ থেকে ৩০০ কিলোমিটার ওপরে (লো-আর্থ অরবিট) গিয়ে ধ্বংস করে এই ক্ষেপণাস্ত্র। ডিআডিও সূত্রে জানানো হয়েছিল, এস্যাট মিসাইল অত্যন্ত নিখুঁত। এই প্রযুক্তি ভারতে এই প্রথম। একেবারে নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই মিসাইল বিপক্ষ উপগ্রহকে ধ্বংস করতে সক্ষম। এই সফল পরীক্ষার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চিনের সঙ্গে একাসনে বসে ভারত। কারণ, এতদিন এই তিন দেশের কাছেই এই প্রযুক্তি  ছিল। এখন ভারত চতুর্থ দেশ, যারা এই প্রযুক্তি রপ্ত করল। ডিআরডিও জানিয়েছে, মাত্র দুবছরের রেকর্ড সময়ে এই মিসাইলের পরিকল্পনা থেকে শুরু করে নকশা থেকে উৎক্ষেপণ-- সবকিছু সম্পন্ন হয়েছে। এর পাশাপাশি, এদিনের কুচকাওয়াজে অংশ নেয় য়ার ডিফেন্স ট্যাক্টিকাল কন্ট্রোল রেডার। এই রেডারের বিশেষত্ব হল যে কোনও ধরনের নজরদারি, ফ্রেন্ড অর ফো (বন্ধু না শত্রু) অর্থাৎ, আকাশে নিজ বিমান-ড্রোন-ক্ষেপণাস্ত্রের সঙ্গে শত্রুর বিমান-ড্রোন-ক্ষেপণাস্ত্রের মধ্যে চিহ্নিতকরণ ও পার্থক্যকরণ, ট্র্যাকিং, পার্থক্যকরণ এবং শত্রুর কোনও বস্তু আকাশসীমায় ঢুকলেই সঙ্গে সঙ্গে সেই বার্তা মাল্টিপল কমান্ড পোস্ট ও উইপন সিস্টেমের কাছে পৌঁছে দেওয়া। ডিআরডিও সূত্রে খবর, অত্যন্ত ক্ষুদ্র ও কম উচ্চতা দিয়ে চলা বস্তুও এই রেডারকে ফাঁকি দিতে পারবে না। এই রেডারে অত্যাধুনিক অ্যাক্টিভ ফেজড অ্যারে রেডার প্রযুক্তিকে ব্যবহার করা হয়। ডিজিটাল বিম ফর্ম্যাটিং-এর মাধ্যমে তা কাজ করে। এই সিস্টেমে রয়েছে-- ৪ডি রেডার, পাওয়ার অ্যান্ড কুলিং সিস্টেম, ওপারেটল শেল্টার, কমিউনিকেশন ইক্যুইপমেন্ট। দুটি উচ্চক্ষমতা সম্পন্ন গাড়িতে এই রেডার বসানো রয়েছে। এই রেডারের বিশেষত্ব হল- সমতল থেকে মরুভূমি, সমুদ্র থেকে পার্বত্য --এটি যে কোনও আবহাওয়া ও অঞ্চলে সমান কার্যকর।

ASAT, Anti Satellite Missile, Mission Shakti, ADTCR, Defence Research and Development Organisation (DRDO), Air Defence Tactical Control Radar (ADTCR)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget