এক্সপ্লোর

Amit Mitra on GST: কাজ হারাবেন দেড় কোটি মানুষ, পোশাকের উপর বর্ধিত জিএসটি প্রত্যাহার করুন, মোদিকে অমিত

Amit Mitra on GST: গত ১৮ নভেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পোশাকের উপর জিএসটি বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন। ১০০০ টাকা দামের পোশাকে জিএসটি ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করা হয়।

কলকাতা: পোশাকের উপর বর্ধিত কর বসানো নিয়ে শুরু থেকেই আপত্তি তুলে আসছিলেন তিনি। এ বার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিশানা করলেন বাংলার প্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রধান আর্থিক উপদেষ্টা অমিত মিত্র (Amit Mitra)। পোশাকের উপর বর্ধিত পণ্য পরিষেবা কর (Goods and Service Taxes/GST) চাপানোর তীব্র প্রতিবাদ করেছেন তিনি। অমিতের দাবি, কেন্দ্রের এই সিদ্ধান্তে দেড় কোটি মানুষ কাজ হারাবেন।

রবিবার টুইটারে বর্ধিত জিএসটি নমিয়ে সরব হন অমিত। তিনি লেখেন, ‘১ জানুয়ারি থেকে বস্ত্রশিল্পের উপর ৫ থেকে বাড়িয়ে ১২ শতাংশ হারে জিএসটি বসিয়ে সাঙ্ঘাতিক ভুল করতে চলেছে মোদি সরকার। এতে দেড় কোটি মানুষ কাজ হারাবেন। বন্ধ হয়ে যাবে ১ লক্ষ প্রতিষ্ঠান।সাধারণ মানুষের উপর খাঁড়া নেমে আসার আগে, জিএসটি পরিষদের বৈঠক ডেকে অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করুন’।

গত ১৮ নভেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) পোশাকের উপর জিএসটি বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন। গোটা দেশে করের হারে সমতা রাখতেই এমন সিদ্ধান্ত বলে সেই সময় জানান নির্মলা। তার ফলে ১০০০ টাকা দামের পোশাকে ৫ শতাংশের পরিবর্তে ১২ শতাংশ জিএসটি চাপানো হয়। নির্মলা জানান, সস্তার জামাকাপড়ের উপর বাড়তি কর বসানো হলে রাজকোষে ৭ হাজার কোটি টাকা জমা পড়বে।

আরও পড়ুন: Farm Laws: তিন কৃষি আইন ফেরাবে না কেন্দ্র, নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন কৃষিমন্ত্রী

কিন্তু শুরু থেকেই কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন অমিত। এর আগে, শনিবার ভার্চুয়াল সাংবাদে কড়া ভাষায় কেন্দ্রীয় সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। দাবি করেন, বর্ধিত জিএসটি-র ফলে ভয়ঙ্কর ক্ষতি হবে। দেশে বস্ত্রশিল্পে ৫.৪ লক্ষ টাকার বিনিয়োগ জড়িয়ে। ৪ কোটি মানুষের জীবিকার প্রশ্নও জড়িয়ে রয়েছে এর সঙ্গে। কর বাড়লে ছোট কারখানাগুলি ঝাঁপ ফেলে দেবে। তাতে বহু মানুষ কাজ হারাবেন। কেন্দ্রের এই সিদ্ধান্তকে একতরফআ বহলেও কটাক্ষ করেন অমিত। 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Abhijeet Dipke : 'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget