এক্সপ্লোর

Driving Licence Update: বদলে গেল নিয়ম, এনজিও-গাড়ি প্রস্তুতকারক কোম্পানিও দিতে পারবে ড্রাইভিং লাইসেন্স

নতুন সরকারি নিয়ম অনুসারে, গাড়ি প্রস্তুতকারী কোম্পানি ট্রেনিংয়ের পরেই চালকের হাতে লাইসেন্স তুলে দিতে পারবে। একই সুবিধা দেওয়া হয়েছে প্রাইভেট প্লেয়ার বা বেসরকারি মোটর ট্রেনিং কোম্পানিগুলিকেও।

নয়া দিল্লি: ড্রাইভিং লাইলেন্স দেওয়ার ক্ষেত্রে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। এবার থেকে এনজিও, গাড়ি প্রস্তুতকারক কোম্পানি ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠান দিতে পারবে গাড়ির চালক হওয়ার ছাড়পত্র। সম্প্রতি এই নতুন নিয়ম এনেছে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ।

নতুন সরকারি নিয়ম অনুসারে, গাড়ি প্রস্তুতকারী কোম্পানির অ্যাসোসিয়েশন ট্রেনিংয়ের পরেই চালকের হাতে লাইসেন্স তুলে দিতে পারবে। একই সুবিধা দেওয়া হয়েছে প্রাইভেট প্লেয়ার বা বেসরকারি মোটর ট্রেনিং কোম্পানিগুলিকেও। সম্প্রতি নতুন নির্দেশিকা জারি করেছে সরকার। যেখানে বলা হয়েছে, একমাত্র সরকার স্বীকৃত মোটর ট্রেনিং কোম্পানিগুলিই এই লাইসেন্স দিতে পারবে। তবে আগের মতো রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস বা (RTO)থেকেও এই লাইসেন্স ইস্যু হবে। ইতিমধ্যেই ড্রাইভিং ট্রেনিং সেন্টারের সরকারি স্বীকৃতির জন্য অটোনমাস বডি, এনজিও, বেসরকারি কোম্পানি, অটোমোবাইল অ্যাসোসিয়েশনকে আবেদন করতে বলা হয়েছে।

আবেদনকারীদের থাকতে হবে এই পরিকাঠামো

তবে যে কেউ চাইলেই ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট খুলতে পারবেন না। দিতে পারবে না ড্রাইভিং লাইসেন্স। এ ক্ষেত্রে কিছু নিয়ম লাগু করেছে সরকার। যেখানে বলা হয়েছে, সেন্ট্রাল মোটর ভেহিক্যাল রুল ১৯৮৯ অনুসারে পর্যাপ্ত জায়গা থাকতে হবে আবেদনকারীদের কাছে। ট্রেনিং দেওয়ার মতো পরিকাঠামো তথা আর্থিক সঙ্গতি থাকতে হবে আবেদনকারীর।

জমা দিতে হবে অ্যানুয়াল রিপোর্ট

এই মোটির ট্রেনিং সেন্টারগুলিকে স্বীকৃতি দেবে সংশ্লিষ্ট রাজ্য সরকার। আবেদনের ৬০ দিনের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। প্রতি বছর আরটিও বা ডিটিও-র কাছে বার্ষিক রিপোর্ট জমা দিতে হবে ট্রেনিং সেন্টারগুলিকে। বর্তমানে প্রাইভেট মোটর ট্রেনিং সেন্টারে গাড়ি চালানোর অনুশীলন পান ফ্রেশাররা। কিছু গাড়ি প্রস্তুত কোম্পানিও এই মোটর ট্রেনিং দিয়ে থাকে। বহু মারুতির শোরুমের পাশেই দেখা যায় ড্রাইভিং ট্রেনিং সেন্টার।

সম্প্রতি দেশে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জটিল পদ্ধতি সহজ করতে চাইছে সরকার। অনেক সময় ক্রেতা গাড়ি চালাতে পারলেও নিয়মের জটিলতায় লাইসেন্স আটকে যায় তাঁর। এবার এই পদ্ধতি সরল করার চেষ্টা করছে সরকার। 

সেরা শিরোনাম

EC On TMC: জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে
জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে
Mimi Chakraborty: আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
Cyber Attack in FIFA: আন্তর্জাতিক ফুটবল সংস্থার সিস্টেমে হামলা, হ্যাকারদের হাতে ব্যক্তিগত ও আর্থিক তথ্য
আন্তর্জাতিক ফুটবল সংস্থার সিস্টেমে হামলা, হ্যাকারদের হাতে ব্যক্তিগত ও আর্থিক তথ্য
Nitin Gadkari Vs Sovandeb Chattopadhyay: 'কেন্দ্রের থালায় অর্থের অভাব নেই', নিতিন গডকড়ীর মন্তব্যের পাল্টা কী বললেন মমতা তৃণমূলের শোভনদেব
'কেন্দ্রের থালায় অর্থের অভাব নেই', নিতিন গডকড়ীর মন্তব্যের পাল্টা কী বললেন মমতা তৃণমূলের শোভনদেব

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget