এক্সপ্লোর

Coronavirus: করোনার নয়া ভ্যারিয়েন্টে বিপর্যস্ত চিন, সেই প্রজাতিই পাওয়া গেল গুজরাতে

China Coronavirus: গুজরাতে গান্ধীনগরে বুধবার স্বাস্থ্য দফতরের একটি উচ্চপদস্থ আধিকারিকদের একটি বৈঠকও বসে। কীভাবে এই সংক্রমণ ঠেকানো যায় তা নিয়ে আলোচনাও করেন তাঁরা। 

নয়া দিল্লি: আশঙ্কা ছিলই, এবার যেন সেই ভয়টাই সত্যি হল। চিনে (China) করোনার (Coronavirus) বাড়বাড়ন্তের জন্য দায়ী ভ্যারিয়েন্ট (Variant) এবার পাওয়া গেল ভারতে। BF.7 নামে এই ভ্যারিয়েন্টটি গুজরাতে (Gujarat) একটি নমুনা পরীক্ষা করার সময় পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ৬১ বছর বয়সি এক প্রবাসী মহিলা সম্প্রতি পরীক্ষা করাতেই এক প্রজাতিটি পাওয়া গিয়েছে।                           

ভদদোরা মিউনিসিপাল কর্পোরেশনের তরফে জানান হয়েছে নভেম্বরে ওই মহিলা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন। এক সপ্তাহ আগে হঠাৎই জ্বরে পড়েন তিনি। এরপর কোভিড টেস্ট করতেই রিপোর্ট পজিটিভ আসে। এরপর ওই মহিলার করোনা টেস্টের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। সেখানেই করোনার এই BF.7 ভ্যারিয়েন্টটি পাওয়া যায়।                       

এরপরই গুজরাতে গান্ধীনগরে বুধবার স্বাস্থ্য দফতরের একটি উচ্চপদস্থ আধিকারিকদের একটি বৈঠকও বসে। কীভাবে এই সংক্রমণ ঠেকানো যায় তা নিয়ে আলোচনাও করেন তাঁরা। গুজরাতের স্বাস্থ্য দফতরের তরফে জানান হয়েছে প্রতিদিন প্রায় ৭ হাজার থেকে ৮ হাজার কোভিড নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে। সে রাজ্যে এখন ২০টি কোভিড অ্যাক্টিভ কেস রয়েছে।                                                  

আরও পড়ুন, ফের বাড়ছে করোনা, বছর শেষের আগেই ফিরছে মাস্ক বিধি!

বর্তমানে চিনে করোনার জেরে রীতিমতো মৃত্যু মিছিল পরিস্থিতি। সম্প্রতি গনবিক্ষোভের মুখে পড়ে করোনাবিধি শিথিল করেছিল চিন। এরপরই মারাত্বক হারে ফের বাড়তে শুরু করে করোনা সংক্রমণ। পাল্লা দিয়ে চিনে বেড়েছে করোনায় মৃত্যুর সংখ্যাও। শুধু চিনেই নয়, করোনা সংক্রমণ ছড়িয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ব্রাজিলের মতো দেশগুলিতেও। এরফলেই উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

চিনের বিশেষজ্ঞরা মনে করছেন, শীতেই করোনার নতুন স্ফীতি আছড়ে পড়তে পারে। এপিডেমিওলজিস্ট এবং হেলথ ইকোনমিস্ট এরিক ফেইগল-ডিং সংবাদমাধ্যমকে জানাচ্ছেন, আগামী ৯০ দিনে চিনের ৬০ শতাংশ মানুষ সংক্রমিত হতে পারেন। সোমবারই করোনায় ২ জনের মৃত্যুর খবর দিয়েছে চিনের স্বাস্থ্য দফতর। যা চলতি সপ্তাহে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা। এর পর মঙ্গলবার করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের।                 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget