এক্সপ্লোর

Indian Economy: বেকারত্বই সবচেয়ে বড় উদ্বেগ, দুর্নীতি, মুদ্রাস্ফীতিও দুশ্চিন্তার কারণ শহুরে ভারতীয়দের, বলছে সমীক্ষা

Ipsos Survey: বাজারের অবস্থা সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা IPSOS –এর ‘What Worries the World Survey-’ সমীক্ষায় এই পরিসংখ্যান উঠে এসেছে।

নয়াদিল্লি: শুধুমত্র বিশেষজ্ঞ মহলেই নয়, মুদ্রাস্ফীতি বেকারত্ব এবং দুর্নীতি নিয়ে উদ্বেগ রয়েছে জনমানসেও। ভারতে মূলত শহরের বাসিন্দাদের মধ্যেই উদ্বেগ বেশি। সবচেয়ে বেশি দুশ্চিন্তা বেকারত্বকে ঘিরেই। এ বার ধরা পড়ল একটি আন্তর্জাতিক সমীক্ষায়।

বেকারত্ব, মুদ্রাস্ফীতি, দুর্নীতিই উদ্বেগে রেখেছে শহুরে ভারতীয়দের

বাজারের অবস্থা সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা IPSOS –এর ‘What Worries the World Survey-’ সমীক্ষায় এই পরিসংখ্যান উঠে এসেছে (IPSOS Survey)। তাতে বলা হয়েছে, শহুরে ভারতীয়রা সবচেয়ে বেশি উদ্বিগ্ন বেকারত্ব নিয়ে, প্রায় ৩৯ শতাংশ মানুষের দুশ্চিন্তা বেকারত্বকে ঘিরে। অর্থনৈতিক এবং রাজনৈতিক দুর্নীতি নিয়ে উগ্বিগ্ন ২৭ শতাংশ শহুরে ভারতীয়। অপরাধ এবং হিংসার ঘটনায় দুশ্চিন্তায় ভুগছেন ২৫ শতাংশ (Indian Economy)।

সামাজিক ক্ষেত্রে অসাম্য ও বৈষম্য নিয়ে ২২ শতাংশ, জলবায়ু পরিবর্তন নিয়ে ২২ শতাংশ শহুরে ভারতীয় উদ্বিগ্ন বলে জানিয়েছে IPSOS। প্রতি ১০ জন শহুরে নাগরিকের মধ্যে অন্তত দুই ভারতীয় মুদ্রাস্ফীতি নিয়ে চিন্তিত। মুদ্রাস্ফীতির নিরিখে এই মুহূর্তে ভারতের বাজারই সবচেয়ে উদ্বেগজনক জায়গায়, ২৯তম স্থানে বলেও দাবি করা হয়েছে ওই সমীক্ষা।

আরও পড়ুন: Kangana Ranaut: বছরের শেষে নির্বাচন হিমাচলে, বিজেপি-র হয়ে মাঠে নামতে চান ‘ঘরের মেয়ে’ কঙ্গনা

আর্থ-সামাজিক পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ কী ভাবছেন,  তা নিয়ে বিশ্বের ২৯টি দেশে এই সমীক্ষা চালানো হয়। বিগত ১০ বছরের প্রাপ্ত তথ্যের ভিত্তি চালানো হয় এই সমীক্ষা। তার ভিত্তিতেই চলতি বছরের অক্টোবর মাসের এই ‘জনমত’ প্রকাশ করা হয়েছে।

ভারতে IPSOS-এর সিইও অমিত আদরকর বলেন, “করোনার সুদূরপ্রসারী প্রভাব এবং অর্থনীতির শ্লথ গতির ভার এখনও বয়ে চলেছে ভারত। তার উপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধও রয়েছে। কর্মসংস্থানে ঘাটতি, ক্রমবর্ধমান দুর্নীতি, অপরাধমূলক ঘটনা, সামাজিক অসাম্য, তারই ফলশ্রুতি।”

বিশ্বের ২৯টি দেশকে নিয়ে করা হয়েছে সমীক্ষা

গোটা বিশ্বের মানুষকে সবচেয়ে কোন চিন্তা তাড়িয়ে বেড়াচ্ছে, তার নিরিখে এগিয়ে রয়েছে মুদ্রাস্ফীতি। বিশ্বের ৪২ শতাংশ মানুষ মুদ্রাস্ফীতি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বলে দাবি ওই সমীক্ষার। এর পর রয়েছে দারিদ্র্য এবং সামাজিক অসাম্য (৩২ শতাংশ)। বেকারত্ব নিয়ে উদ্বিগ্ন বিশ্বের ২৭ শতাংশ মানুষ। ২৬ শতাংশ মানুষ উদ্বিগ্ন অপরাধ এবং হিংসা নিয়ে। অর্থনৈতিক এবং রাজনৈতিক দুর্নীতি  উদ্বেগে রেখেছে বিশ্বের ২৬ শতাংশ মানুষকে।

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
India's Cleanest City : ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
Hindu Inheritance Law: জন্মসূত্রে কি দাদুর সম্পত্তির উপর অধিকার জন্মায় নাতির? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
জন্মসূত্রে কি দাদুর সম্পত্তির উপর অধিকার জন্মায় নাতির? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
IIT Kharagpur Postgraduate Medical Courses: উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget