এক্সপ্লোর

Mathew Samuel on K D Singh: নারদ স্টিং অপারেশন সম্পর্কে জানতেন কে ডি, টাকাও দেন তিনিই, দাবি ম্যাথুর

বৃহস্পতিবার গ্রেফতার করা হয় অ্যালকেমিস্টের কর্ণধার প্রাক্তন তৃণমূল সাংসদ কে ডি সিংকে। শুক্রবার গ্রেফতার করা হয় রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রাকে। সারদা, রোজভ্যালি, গরুপাচার, কয়লার মতো নারদ কেলেঙ্কারির তদন্তেও ফের নজর পড়েছে কেন্দ্রীয় সংস্থার। ইডির তদন্তকারীরা জানতে আগ্রহী, ২০১৬-র বিধানসভা ভোটের আগে তোলপাড় ফেলে দেওয়া নারদকাণ্ডে কী ভূমিকা ছিল এ রাজ্যের শাসকদলের প্রাক্তন সাংসদ কে ডি-র?

কলকাতা: নারদ স্টিং অপারেশন সম্পর্কে জানতেন কে ডি সিংহ। তিনিই স্টিং অপারেশনের জন্য টাকা দেন। কে ডি সিংহের গ্রেফতারির পর ফের এই দাবি করলেন সাংবাদিক ম্যাথ্যু স্যামুয়েল। নারদকাণ্ডে অ্যালকেমিস্টের কর্ণধার কে ডি সিংহের ভূমিকা কী ছিল? তা জানতে চায় ইডি। ইতিমধ্যেই, সিবিআই ও কলকাতার নিজেদের দফতরের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে তারা। বিধানসভা ভোটের আগে তদন্ত তৎপেরতা তুঙ্গে। চারদিক থেকে সাঁড়াশি চাপ তৈরি করছে সিবিআই। কয়লা পাচারকাণ্ডে অনুপ মাঝি ওরফে লালাকে হন্যে হয়ে খুঁজছেন গোয়েন্দারা। তাঁর সহযোগী গণেশ বাগাড়িয়াকে বারবার তলব করেও খোঁজ মেলেনি।গরু পাচারকাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হককে গ্রেফতার করেছে সিবিআই।যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র ও তাঁর ভাই বিকাশ মিশ্রকে খুঁজছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। চিটফাণ্ডকাণ্ডেও তৎপ র হয়েছে সিবিআই। বৃহস্পতিবার গ্রেফতার করা হয় অ্যালকেমিস্টের কর্ণধার প্রাক্তন তৃণমূল সাংসদ কে ডি সিংকে। শুক্রবার গ্রেফতার করা হয় রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রাকে। সারদা, রোজভ্যালি, গরুপাচার, কয়লার মতো নারদ কেলেঙ্কারির তদন্তেও ফের নজর পড়েছে কেন্দ্রীয় সংস্থার। ইডির তদন্তকারীরা জানতে আগ্রহী, ২০১৬-র বিধানসভা ভোটের আগে তোলপাড় ফেলে দেওয়া নারদকাণ্ডে কী ভূমিকা ছিল এ রাজ্যের শাসকদলের প্রাক্তন সাংসদ কে ডি-র? সূত্রের খবর, এ বিষয়ে নারদ মামলার তদন্তকারী সংস্থা সিবিআই এবং কলকাতায় ইডির দফতরের কাছে প্রয়োজনীয় তথ্য চেয়ে চিঠি এসেছে ইডির সদর দফতর থেকে। চেয়ে পাঠানো হয়েছে সাংবাদিক ম্যাথ্যু স্যামুয়েলের বয়ানের কপি। ইতিমধ্যেই সেই তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ম্যাথ্যু বলেছেন, উনিই তো টাকা দিয়েছিলেন, কলকাতায় যখন এসে ছিলাম, উনি জানতেন, এখানে এসেছেন, হোটেলে থাকতেন, উনি এখন সিবিআই-ইডির কাছে উল্টো কথা বলছেন, এটা ঠিক নয়, টাকা উনি দিয়েছিলেন। ২০১৬-র ১৪ মার্চ বিধানসভা ভোটের আগে নারদ স্টিংয়ের ফুটেজ প্রকাশ্যে আসে। যে ফুটেজে রাজ্যের শাসকদলের একাধিক নেতা-মন্ত্রী-সাংসদ ও পুলিশ অফিসারকে দেখা যায় টাকা নিতে। ফুটেজে যাঁদের দেখা গিয়েছিল, তাঁদের মধ্যে কয়েকজন ইতিমধ্যেই শিবির বদলে বিজেপিতে যোগ দিয়েছেন। স্টিং অপারেশের প্রেক্ষিতে নারদ নিউজের তৎকালীন সিইও ম্যাথু স্যামুয়েল কলকাতা হাইকোর্টে হলফনামায় দাবি করেন, অ্যালকেমিস্ট গ্রুপের অধীনস্থ, তহলকার হয়ে তিনি ওই স্টিং অপারেশন করেছিলেন, এজন্য যখন যা টাকার দরকার হয়েছিল, তা দিয়েছিল অ্যালকেমিস্ট গ্রুপ। ম্যাথু যে অ্যালকেমিস্ট গ্রুপের কথা বলেছিলেন, তার মালিক কে ডি সিংহ! যিনি নিজে সেই সময় তৃণমূলের সাংসদ ছিলেন। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ম্যাথু দাবি করেন, স্টিং অপারেশনের জন্য তাঁকে ৮০ লক্ষ টাকা দেওয়া হয়। এই টাকার উৎস কী? সেটাই জানতে চায় ইডি। বুধবার বেআইনি অর্থলগ্নি সংস্থা মামলায় দিল্লিতে কে ডি-কে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টেট। অভিযোগ, তাঁর মালিকানাধীন অ্যালকেমিস্টের একটি সংস্থা বিভিন্ন বেআইনি স্কিম দেখিয়ে বাজার থেকে প্রায় ১৯০০ কোটি টাকা তুলেছে। এর মধ্যে দেড়শো থেকে দু’শো কোটি টাকার হিসেব মেলেনি। এই টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে গোয়েন্দাদের সন্দেহ। এছাড়া অ্যালকেমিস্টের আরও বিভিন্ন সংস্থা বাজার থেকে প্রচুর টাকা তুলেছে। ইডি সূত্রে দাবি, এই মোট পরিমাণ প্রায় দশ হাজার কোটি টাকা।এর আগে ২০১৯ সালে কে ডি সিংয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং ভারতীয় মূল্যে নগদ টাকা বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা। এবার তাদের নজরে নারদ-মামলার তথ্য। সারদা কেলেঙ্কারির সিবিআই তদন্ত চলছে ৬ বছর ধরে। ৫ বছরেরও বেশি সময় ধরে রোজভ্যালি কেলেঙ্কারির তদন্ত করছে সিবিআই। নারদ স্টিং অপারেশনের তদন্ত চলছে ৩ বছরের বেশি সময় ধরে। এর শেষ কবে? আদৌ কি রাঘববোয়ালরা ধরা পড়বে?

সেরা শিরোনাম

Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Cyclone Alert: গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget