এক্সপ্লোর

Mamata on Phone Hacking: হ্যাকিংকাণ্ডে তদন্ত কমিশন গঠন রাজ্যের, ক্যাবিনেটের বৈঠকে সিদ্ধান্ত

‘প্রথম রাজ্য হিসেবে তদন্ত কমিশন গঠন করল পশ্চিমবঙ্গ...' 

মনোজ্ঞা লহিয়াল, কলকাতা: হ্যাকিংকাণ্ডে তদন্ত কমিশন গঠন করল রাজ্য সরকার। সোমবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘প্রথম রাজ্য হিসেবে তদন্ত কমিশন গঠন করল পশ্চিমবঙ্গ। ক্যাবিনেটের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হল। 

মুখ্যমন্ত্রী বলেন, কমিশনে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি লকুর। থাকবেন হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য।’ জানা গিয়েছে, দুসদস্যের এই তদন্ত কমিশন অবিলম্বে কাজ করা শুর করবে। 

কীভাবে হ্যাকিং করা হয়েছে, কারা করেছে, কারা এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত-- তা খতিয়ে দেখবে কমিশন। বেআইনিভাবে কী করে এটা করা সম্ভব, তাও খতিয়ে দেখবে কমিশন। 

মুখ্যমন্ত্রী জানান, তিনি ভেবেছিলেন, কেন্দ্র এই নিয়ে উদ্যোগী হবে। কিন্তু, তা না হওয়ায়, তাঁর মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে। মমতা বলেন, সবাইকে নজরবন্দি করে রাখা হয়েছে। গত এক সপ্তাহ ধরে আমরা ভেবেছিলাম, সংসদ চলাকালীন কেন্দ্র নিশ্চয় তদন্ত করবে। আর সেই তদন্ত করা হবে সুপ্রিম কোর্টের কোনও বিচারপতিকে দিয়ে। 

কিন্তু, সরকারের (কেন্দ্র) কোনও ভ্রুক্ষেপ না থাকায় আমি দিল্লি যাওয়ার আগে এই তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিলাম। আমরা প্রথম রাজ্য যারা এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা তদন্ত কমিশন গঠন করার প্রস্তাবে সায় দিয়েছি। 

পেগাসাস ইস্যুতে মোদি সরকারের ওপর ক্রমশ চাপ বাড়াচ্ছে বিরোধীরা। একেবারে সামনের সারিতে থেকে কেন্দ্রের বিরুদ্ধে সরব তৃণমূল। ইতিমধ্যেই কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রীর বিবৃতি ছেঁড়ার অভিযোগে চলতি অধিবেশন থেকে সাসপেন্ড হয়েছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেন।

এই প্রেক্ষাপটেই সোমবার বিকেলে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার। ইতিমধ্যেই তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপার্সনও মনোনীত হয়েছেন তিনি।

এই পরিস্থিতিতে সোমবার প্রায় ২ বছর পর রাজধানীতে পা রাখবেন তৃণমূল নেত্রী। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, ২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে, বিরোধীদের জোটবদ্ধ হওয়ার সলতে পাঁকানোর কাজ শুরু হয়ে যেতে পারে মমতার এই দিল্লি সফরের মাধ্যমে। যার ইঙ্গিত মিলেছিল তৃণমূল নেত্রীর ২১ জুলাইয়ের ভার্চুয়াল বার্তাতেই। 

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
ABVP vs SFI : বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
South Dinajpur : তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
South 24 Parganas News: ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget