এক্সপ্লোর

UPSC News: ইস্তফা দিলেন UPSC চেয়ারম্যান মনোজ সোনি, চাকরি শেষের আগেই পদত্যাগ!

UPSC Chairman Resigns: ঠিক কী কারণে পদত্যাগ করলেন তিনি, এ বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি

নয়া দিল্লি: আচমকাই পদত্যাগ করলেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) চেয়ারপার্সন মনোজ সোনি (Manoj Soni)। এখনও ৫ বছর চাকরির সময়সীমা রয়েছে। তবে সময়সীমা শেষের আগেই ইস্তফা দিলেন ইউপিএসসি চেয়ারপার্সন। তবে ঠিক কী কারণে পদত্যাগ করলেন তিনি, এ বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। সূত্রের খবর, কিছু 'ব্যক্তিগত কারণে' এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এখনও তার পদত্যাগপত্র গৃহীত হয়নি বলেই জানান হয়েছে Department of Personnel and Training-এর সূত্রের তরফে।  

২০১৭ সালে UPSC-এর সদস্য হিসাবে কাজ শুরু করেছিলেন মনোজ সোনি। ১৬ মে, ২০২৩-এ চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। সূত্রের মতে, তিনি প্রায় এক মাস আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তবে পদত্যাগপত্র গৃহীত হবে কি না এবং কবে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন, মেট্রোয় তুমুল ঝগড়া, অশান্তি থামাতে গিয়ে চড় খেয়ে গেলেন ব্যক্তি!

সম্প্রতি একাধিক বিতর্ক উঠে এসেছে ইউপিএসসি পরীক্ষাকে কেন্দ্র করে। যদিও সূত্রের তরফে সাফ জানান হয়েছে, মনোজ সোনির পদত্যাগের সিদ্ধান্ত এমন কোনও ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়। উল্লেখ্য, প্রবেশনারি আইএএস অফিসার পূজা খেদকরের  বিরুদ্ধে অভিযোগের পরে ইউপিএসসি সংবাদ শিরোনামে রয়েছে। যিনি সিভিল সার্ভিসে প্রবেশের জন্য পরিচয়পত্র জাল করেছিলেন বলে অভিযোগ। 

দ্য হিন্দু প্রতিবেদনে প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে, মনোজ সোনি গুজরাতের স্বামীনারায়ণ সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত একটি মিশনে নিজেকে নিয়োজিত করতে চাইছেন। ২০২০-তেই তিনি দীক্ষা নিয়েছিলেন। সেই সময়ই তিনি ওই মিশনের একজন সন্ন্যাসী হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কও রয়েছে মমোজ সোনির, এমনটাই সূত্র মারফত জানা যায়। 

এর আগে ২০০৫ বদোদরায় এমএস ইউনিভার্সিটির সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে নিযুক্ত করেছিলেন। জুন ২০১৭ সালে UPSC-তে যোগদানের আগে, তিনি দুটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে তিন মেয়াদে দায়িত্ব পালন করেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
Prashant Kishor : 'সপ্তম শ্রেণিতে ফেল করা মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না', পিকে-র নিশানায় সম্রাট
'সপ্তম শ্রেণিতে ফেল করা মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না', পিকে-র নিশানায় সম্রাট

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget